Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ 658
📝 Text 📖 PDF

নিয়োজিত হয়েছিলাম আমরা সেই আহ্বানের প্রতিধ্বনি পরিপূরণার্থেই। আলহামদু লিল্লাহ্‌! দীৰ্ঘ সাড়ে চার বৎসর পর আমরা এ মহান দায়িত্ব সমাপন করতে পারলাম। আমাদের যুথবদ্ধ এই প্রচেষ্টাকে তিনিই তো দান করলেন এভাবে নিশ্চিন্তি ও প্রশান্তি । সকল প্রশংসা-প্রশস্তি-স্তব-স্তুতি কেবলই তাঁর । আমরা তাঁর অভিপ্রায়ের বাতাসে ভাসমান মেঘমালার মতো । ভেসে ভেসে চলেছি । যেদিকে যেভাবে তিনি চান, সেদিকে সেভাবে । আমরা তো তীরই জন্য এবং তীরই প্রতি প্রত্যাবর্তন আমাদের সকলের । সকল প্রকার উৎকৃষ্ট দরূদ ও সালাম প্রতিনিয়ত বর্ষিত হতে থাক তার পরম প্রিয়তম, শেষতম ও শ্ৰেষ্ঠতম বাৰ্তাবাহক হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজৃতবা সাল্লান্মহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি । তৎসহ তার নবী-রসুল-ভ্রাতৃবৃন্দ, তার পবিত্র পরিবার-পরিজন-বংশধর- সহচর এবং একনিষ্ঠ অনুগামী আউলিয়াগণের প্রতি । বিশেষ করে আমাদের প্রিয়তম পীর ও মোর্শেদ ইমামুল আউলিয়া হজরত হাকিম আবদুল হাকিমের প্রতি । আমিন । এবার ‘তাফসীরে মাযহারী’ রচয়িতা সম্মানার্হঁ কাযী ছানাউল্লাহ্‌ পানিপথী সম্পর্কে কিছু কথা £ঃ ১১৪৩ হিজরী সনে জনুগ্রহণ করেন তিনি। জন্মস্থান ভারতের এঁতিহাসিক শহর পানিপথ । ওই শহরেরই বিজ্ঞ বিচারক ছিলেন তিনি। ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফ্ফান রাদ্বিআল্লাহু আনহুর বংশধর ৷ তার মাযহাব ছিলো হানাফী এবং তরিকা ছিলো মোজাদ্দেদি। এই দুই নুরের মহাসমুদর তার বিশ্বাসে, আচরণে, কথায়, সিদ্ধান্তে, লেখনীতে বিকশিত হয়েছিলো বিস্ময়কর বিচ্ছুরণে । ধ্রুপদী আরবী ভাষায় দশ খণ্ডে সমাপ্ত সুবৃহৎ কলেবরের তাফসীরে মাযহারী তার প্রকৃষ্ট প্রমাণ । তিনি ছিলেন প্রায় তিরিশটি গ্রন্থের সফল রচয়িতা । তার মধ্যে তাফসীরে মাযহারীই তার বৃহত্তম ও মহোত্তম কীৰ্তি ৷ গ্রন্থটির নাম রেখেছেন তিনি তীর পীর-মোর্শেদের নামে । তিনি ছিলেন প্রকৃত আলেম ও আরেফ । তীর মধ্যে সমমাত্রায় একত্র হয়েছিলো রেওয়ায়েত (বর্ণনাক্রমিক বিদ্যা) দেরায়েত (বৃদ্ধিবৃত্তিক জ্ঞানানুশীলন) এবং ফেরাসাত (অন্তর্দৃষ্টি) । যাদের অন্তর অন্ধ, তারা তীর সম্যক মর্যাদা উপলব্ধি করতে পারবেন না। বুঝতে পারবেন না কখনো, পীর- মোর্শেদের সাহচর্য ও তাওয়াজ্জোহ্‌ কতো মূল্যবান। মোজাদ্দেদে আলফে সানি শায়েখ বদায়ুনী এবং তার খলিফা শায়েখ মাষহারে শহীদ জানে জীনা’র মাধ্যমে (রহমাতুল্লাহি আ'লাইহিম আভ্ব্মাঈন) ৷ এই তরিকাই শেষ দিকে মোজাদ্দেদিয়া তরিকা, প্রথম দিকে নক্শাবন্দিয়া তরিকা এবং পূর্বাপর সকল সময়ে নেসবতে সিদ্দিকী নামে খ্যাত। কেননা এই আধ্যাত্মিক প্রবাহের মূলে রয়েছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক ইবনে আবু কোহাফা রাদ্বিআল্লাহু আনহু । প্রভূত প্রতিভার অধিকারী এই কালজয়ী পুরুষ সমগ্র কোরআন স্মৃতিবদ্ধ করেন তার সাত বৎসর বয়ক্রমকালে ৷ তারপর শুরু করেন অন্যান্য বিদ্যার চর্চা । তীর হাদিসশান্ত্রের গুরু ছিলেন সে সময়ের সবচেয়ে খ্যাত হাদিসবেত্তা শায়েখ ওয়ালীউল্লাহ্‌ দেহলভী । তীর

— Page 8 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.