Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

দিলো চিরহতভাগা কাজার ইবনে সালিফ। একদিন তারা তাদের ষড়ুযন্ত্রকে কার্যকর করেই ফেললো। যারপর নাই ব্যথিত হলেন আল্লাহ্র নবী সালেহ । বললেন, এবার তাহলে শাস্তিখহণের জন্য প্রস্তুত হও । তিন দিন পরেই তোমাদের উপরে আপতিত হবে সর্বগ্রাসী শাস্তি । প্রথম দিন তোমাদের চেহারা ধারণ করবে হলুদ বৰ্ণ ৷ দ্বিতীয় দিন হবে লাল এবং তৃতীয় দিন কালো । তা-ই হলো । তিন দিন পর হঠাৎ ধ্বনিত হলো মহানাদ । প্রকম্পিত হলো সমগ্র মেদিনী । সঙ্গে সঙ্গে আপন আপন গৃহে মুখ থুবড়ে পড়ে মরে রইলো তারা । চোখের পলকে জনমানবশুন্য হয়ে গেলো তাদের জনপদ । এরপরের আয়াতে (৬) বলা হয়েছে _ ‘আর আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিলো এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা’। এখানে ‘ফা উহ্‌লিকু বিরীহিন সরসরিন আ'তীয়াহ’ অর্থ তাদেরকে ধ্বংস করা হয়েছিলো এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা । উল্লেখ্য ওই ঝঞ্রাবাত্যা ছিলো অত্যুপ্ত, অথবা অতিশীতল__ জীবনসংহারক । ‘কামুস’ অভিধানে বলা হয়েছে ‘আতীয়াতুন’ শব্দরূপটি কর্তৃকারক। এর অর্থ_ প্রচণ্ড, সীমাহীন । আতা শব্দটির অর্থ করেছেন সদম্ভ, সীমাতীত। এভাবে বক্তব্যটি দাড়ায় আল্লাহ্‌ূপাক আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন বীভৎস প্রচণ্ড ঝঞ্রাঝড় দ্বারা । এটি একটি পৃথক বাক্য । অথবা ‘ঝঞ্রা’ এখানে বায়ুর বিশেষণ । ওই বঞ্রাঝড়ের আঘাতেই যে আল্লাহপাক আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন, সে কথা এখানে স্পষ্টাক্ষরে জানিয়ে দেওয়া হয়েছে এই অপধারণাটিকে নির্মূল করতে যে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো সাধারণ এক প্রাকৃতিক দুর্যোগে । তাদের জনপদের উপরে ওই প্রচণ্ড ঝঞ্রাঝড় প্রবাহিত হয়েছিলো সাত রাত আটদিন ধরে, এক বুধবার সকাল থেকে আর এক বুধবার সন্ধ্যা পর্যন্ত । আর তা ছিলো শীতকালের ঝড়, যে শীতকালকে আরববাসীগণ বলেন, স্থবির খতু, বা বৃদ্ধার সময় ৷ বৃদ্ধার সময় বলার কারণ হচ্ছে, তাদের সম্প্রদায়ের এক বৃদ্ধা তখন ওই ঝড় থেকে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিলো একটি গুদাম ঘরে। কিন্তু তবুও সে আত্মরক্ষা করতে পারেনি। মৃত্যুমুখে পতিত হয়েছিলো তার স্বজাতির মতো । পরবর্তী আয়াতে (৭) ওই ঝঞ্রাঝড়ের বিবরণ দেওয়া হয়েছে এভাবে _ ‘যা তাদের উপরে প্রবাহিত হয়েছিলো সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়’ । এখানে ‘হুসূমান’ অর্থ বিরামহীন, নিরবচ্ছিন্ন। শব্দটি বহুবচন ‘হাসিমুন’ এর । যেমন বলা হয় ‘হাসামাল ফাইয়া’ (ক্ষতস্থানে যুৎ মতো দাগ দাও, যাতে আরোগ্য নিশ্চিত হয়) । অথবা ‘হুসূমান’ অর্থ অশুভ ৷ যেমন এক আয়াতে বলা হয়েছে ‘ফী আইয়্যামিন নাহিসাতিন’ (অশুভ দিবসে) ৷ হাসামুন’ অর্থ মূলোৎপাটন করা। অর্থাৎ ওই দিবসগুলোতে অকুস্থলে কল্যাণকর সকলকিছুর মূলোৎপাটন করা হয়েছিলো সাত রাত আট দিন ধরে সেখানে আবর্তিত হয়েছিলো কেবল অকল্যাণ তাফসীরে মাযহারী/৭৬

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।