Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতের ‘অস্বীকার করেছিলো’ কথাটির সঙ্গে । এখানে ‘ফাউহলিকুূ’ (ধ্বংস করা হয়েছিলো) কথাটির ‘ফা’ অব্যয়টি কারণপ্রকাশক। ‘আম্মা’ (আর) বিশ্লেষক । এভাবে বক্তব্যটি দাড়ায় কিয়ামতকে অবিশ্বাস করার কারণে আদ ও ছামুদ জাতিকে শাস্তি দেওয়া হয়েছিলো । আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিলো ‘ত্বগীয়াহ্‌’ (প্রলয়ংকর বিপর্যয়) দ্বারা । ত্ব্পীয়াহ্‌’ অর্থ বিকট-বীভৎস আওয়াজ, মহানাদ । এরকম বলেছেন কাতাদা। অর্থাৎ হজরত জিবরাইল তখন তুলে ছিলেন এক মহানাদ । আর সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মরে পড়ে গিয়েছিলো ছামুদ জাতির সকল সত্যপ্রত্যাখ্যানকারী । এরকমও বলা হয়েছে যে, তখন আকাশ থেকে উখ্বিত তৎক্ষণাৎ । কেউ কেউ বলেছেন 'তবগীয়াহ’ শব্দটি ‘আফিয়াহ*'র মতো ধাতুমূল, যা তুগইয়ান’ (উচ্ছৃ্খলতা) এর অর্থপ্রকাশক। অর্থাৎ ছামুদ জাতি বিনাশপ্রাপ্ত হয়েছিলো চরম উচ্ছৃঙ্খলতার কারণে তারা তাদের প্রতি প্রেরিত নবীকে অমান্য করেছিলো। বধ করেছিলো আল্লাহ্‌র অপার ক্ষমতার প্রকৃষ্ট নিদর্শন অলৌকিক উষ্ব্রীকে । এরকমও বলা হয়ে থাকে যে, '‘ত্ব্গীয়াহ’ শব্দটির ‘তা’ আধিক্যপ্রকাশক । এর মর্মার্থ _ চরম বিদ্রোহী । উল্লেখ্য, নবী সালেহের অলৌকিক উগ্লরীটির হত্তারকদের প্রধান হোতা ছিলো কাজার ইবনে সালিফ । এক বর্ণনায় এরকমও বলা হয়েছে যে, হসন্তারকদের যে দলটি কাজারকে উগ্্রীবধের ইন্ধন যুগিয়েছিলো, ওই দলটিই ছিলো সমগ্র ছামুদ জাতি গোষ্ঠীর সমূলে উৎপাটিত হওয়ার উপলক্ষ । ঘটনাটি ছিলো এরকম __ দুরাচার ছামুদ জাতির পৎপ্রদর্শনার্থে আল্লাহপাক প্রেরণ করলেন নবী সালেহকে। তিনি তাদেরকে সত্য ধর্মের প্রতি আমন্ত্রণ জানালেন। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করলো । বললো, তুমি যে নবী, তার প্রমাণ দেখাও । পাথরের ভিতর থেকে বের করে আনো দশমাসের গর্ভবতী একটি উটনী । যদি এরকম করতে পারো, তবেই কেবল আমরা তোমার কথা মানবো গ্রহণ করবো তোমার ধর্মমত নবী সালেহ আল্লাহ্‌ সকাশে প্রার্থনা জানালেন। তার প্রার্থনা গৃহীত হলো । সকলে সবিস্ময়ে দেখলো একটি প্রকাণ্ড পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো একটি বিরাটাকায় উ্্রা’। তার প্রস্থই ছিলো একশত কুড়ি হাত । একটু পরেই উক্ত্রীটি প্রসব করলো তার শাবক । নবী সালেহ বললেন, তোমরা আল্লাহ্র এই অলৌকিক নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করো। তোমাদের কূপের পানি একদিন পর একদিন পান করতে দিয়ো একে। তোমরাও তোমাদের পশুগুলোকে পান করিয়ো একদিন পর একদিন। কিছুদিন পর্যন্ত তারা এই নিয়মটিকে মান্য করলো। তারপর হয়ে উঠলো অসহিষ্ণু । উগ্ন্রীটি একদিন পর একদিন তাদের কূপের পানি নিঃশেষে পান করে। সেদিন তারা কূপের পাশেও যেতে পারে না। নিয়মটি তারা সহ্যই করতে পারলো না । কয়েকজন মিলে ষড়যন্ত্র করলো উস্্রীটিকে বধ করতে হবে। তাদের এমতো অপকর্মের নেতৃত্ব তাফসীরে মাযহারী/৭৫

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।