Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে _ উহারা সেথায় লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায় । ॥ অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? প্রথমে বলা হয়েছে _ ‘আল হাব্ক্ৃহ’। এর অর্থ সেই অবশ্যম্ভাবী ঘটনা । অর্থাৎ সেই কিয়ামত বা মহাপ্রলয় সুনিশ্চিত । তা যে সংঘটিত হবে তাতে কোনোই সন্দেহ নেই । অথবা কিয়ামতকে ‘হাব্বকৃহ্‌’ বলা হয়েছে একারণে যে, সেদিনই উদঘাটিত হবে সকল বিষয়ের প্রকৃত তত্ত্ব। যেমন বলা হয় ‘হাব্বক্ৃত আ’লাইহিম শাই’ (তার উপর বিষয়টি অপরিহার্য হয়েছে) । এক আয়াতে বলা হয়েছে ‘হাক্ক্ৃত কালিমুত আ’জাব’ (অপরিহার্য হয়েছে শাস্তির বিষয়টি) । সুতরাং বুঝতে হবে মহাপ্রলয়কে ‘আল হাব্ব্ৃহ্‌’ বলা হয়েছে এখানে রূপকার্থে। এরপরের আয়াতে (২) বলা হয়েছে _ “মাল হাব্ক্‌ৃহ’ ৷ এর অর্থ _ কী সেই অবশ্যম্ভাবী ঘটনা? এরকম না বলে এখানে ‘সেটা কী’ এরকম বললেই যথেষ্ট হতো । কিন্তু কিয়ামতের বিষয়টিতো আর দশটা সাধারণ বিষয়ের মতো নয়। তাই এর যথাগুরুত্ব প্রকাশার্থে এখানে উল্লেখ করা হয়েছে প্রশ্নবিশিষ্ট নামপদ ৷ অর্থাৎ মহাপ্রলয়ের গুরুত্ব অপরিসীম । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে _ ‘তুমি কি জানো, সেই অবশ্যম্ভাবী ঘটনা কী’? একথার অর্থ _ হে আমার নবী! আপনি এবং অন্যান্য পৃথিবীবাসী কি জানে মহাপ্রলয়ের স্বরূপ হবে কী ভয়ংকর? সে ঘটনা তো অতীব ভয়াবহ? ভুক্তভোগী ছাড়া তার গুরুত্ব কি কেউ পরিমাপ করতে পারবে? প্রশ্নটি এখানে অস্বীকৃতিজ্ঞাপক । এর সোজাসুজি অর্থ মহাপ্রলয়ের প্রকৃত তত্ত্ব অনুধাবন করার সাধ্য কারো নেই । এরপরের আয়াতে (8) বলা হয়েছে _ ‘আ'দ ও ছামুদ সম্প্রদায় অস্বীকার করেছিলো মহাপ্রলয়’। একথার অর্থ নবী সালেহের স্বজাতি ছামুদ এবং নবী হুদের সম্প্রদায় আ'’দ মহাপ্রলয়কে অস্বীকার করে হয়ে গিয়েছিলো সত্যপ্রত্যাখ্যানকারী । তাই পৃথিবীর জীবনেই তাদের উপরে নেমে এসেছিলো সর্বনাশা আযাব। সে আযাবে চিরতরে স্তন্ধ হয়ে গিয়েছিলো তারা। এখানে “মহাপ্রলয়’কে বুঝানো হয়েছে আর একটি সমার্থক শব্দ ‘আলক্রিআ’হ’ এর মাধ্যমে । এর শাব্দিক অর্থ এমন বিকট বীভৎস আওয়াজসম্বলিত মহাত্রাস, যা কর্ণবিবরকে করে অকার্যকর, সংহার করে সকল জীবনকে । এভাবে এখানকার আলোচিত আয়াতচতুষ্টয়ের মাধ্যমে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, মহাপ্রলয়কে যে অস্বীকার করে, তার বিনাশ অনিবার্য । ইহকাল ও পরকাল উভয় জগতে সে লাঞ্চিত ও শাস্তিপ্রাপ্ত হবেই । কেননা সে সত্যপ্রত্যাখ্যানকারী । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে _ ‘আর ছামুদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিলো এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা’ ৷ বাক্যটি সম্পর্কযুক্ত আগের তাফসীরে মাযহারী/৭৪

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।