Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

উপকৃত হওয়া যায়। হজরত আবু হোরায়রার অপর এক বর্ণনায় এসেছে, কুদৃষ্টির অশুভ প্রভাব যথার্থ । কেননা কুদৃষ্টির উপরে ভর করে শয়তান। সে হিংসা করে আদম সন্তানদেরকে । হজরত উবায়েদ ইবনে রেফায়ার বর্ণনায় এসেছে, হজরত আসমা বিনতে উমাইস একবার রসুল স. এর সুমহান সংসর্গে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহক! জাফরের সন্তানদের উপর মানুষ বদ নজর করে। আপনি দয়া করে তা দূর করে দিন। তিনি স. বললেন, হ্যা । অদৃষ্টলিপিকে অতিক্রম যদি কেউ করতে পারতো, তবে তা করতো বদনজরই ৷ বাগবী । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়ায় কোরআনের বাণী শুনলে পৌত্তলিকেরা হিংসায় জ্বলে যায়। ইচ্ছে করে কোরআন পাঠকারীদের উপর কুদৃষ্টি হেনে ভূতলশায়ী করে দেয়। তা যখন পারে না, তখন বলে, এতো এক উন্মাদ ৷ যেমন প্রবাদে বলা হয়__ সে এমনভাবে তাকালো যে, মনে হলো, তোমাকে ভূতলশায়ী করে দিবে। এমতো মনোভাব হচ্ছে শত্রুতার চরম বহিঃপ্রকাশ । এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে বলতে হয়, তারা হিংসাত্মক মনোভাব প্রকাশ করতো কেবল কোরআন শুনলে । কেননা তারা কোরআনের প্রভাবের কাছে নতি স্বীকার না করে পারতো না। শেষোক্ত আয়াতে (৫২) বলা হয়েছে _ ‘কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ’ বাক্যটি অবতীর্ণ হয়েছে তাদের ‘এতো এক পাগল’ এই অপউক্তির পরিপ্রেক্ষিতে ৷ অর্থাৎ কোরআন যেহেতু বিশ্ববাসীদের জন্য মহান উপদেশ, সেহেতু থাকে । আমার শায়েখ মাযহারে জানে জানী এবং মাওলানা ইয়াকুব কারখী বলেছেন, এখানকার হুয়া’ সর্বনামটি রসুল স. এর স্থলাভিষিক্তও হতে পারে। যদি তাই হয়, উপদেশ । এখানে ‘জিকরুন’ অর্থ উপদেশ৷ শব্দটি একটি শব্দমূল হলেও এখানে এটি ব্যবহৃত হয়েছে কর্তৃপদের শব্দরূপ ‘জাকির’ (উপদেশদাতা) অর্থে । যেমন ‘জায়িদুন আদলুন’ অর্থ ‘জায়িদুন আদিলুন’ (জায়েদ ন্যায়পরায়ণ) । হজরত হানজালা বলেছেন, একবার পথিমধ্যে সাক্ষাত পেলাম মান্যবর আবু বকরের। তিনি জিজ্ঞেস করলেন, হানজালা! ভালো আছো? আমি বললাম, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। তিনি বললেন, সুবহানাল্মহ্‌! এ কেমন কথা! আমি বললাম, যখন রসুলুল্লাহ্‌র সুমহান সাহচর্যে থাকি, শুনি স্বর্গ-নরকের বিবরণ, তখন মনে হয়, আমরা যেনো তা প্রত্যক্ষ করছি। কিন্তু গৃহে ফিরে এলে হয়ে যাই ঘোর সংসারাসক্ত । তিনি বললেন, আরে, আমার অবস্থাও তো সেরকম । আমরা তখন দু'জনে মিলে রসুল স. এর সুমহান সান্নিধ্যে উপস্থিত হয়ে আমাদের সমস্যার কথা খুলে বললাম । সব শুনে তিনি স. বললেন, যার অলৌকিক অধিকারে আমার জীবন, সেই আনুরূপ্যবিহীন সত্তার শপথ করে বলছি, আমার তাফসীরে মাযহারী/৭২

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।