কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষু দৃষ্টি দ্বারা তোমাকে আছড়াইয়া ফেলিবে এবং বলে, ‘এ তো এক পাগল !' কুরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ । বাগবী লিখেছেন, মক্কার মুশরিকদের প্রবল বিশ্বাস ছিলো, তারা রসুল স. এর প্রতি তীক্ষ্ণ অশুভ দৃষ্টি নিক্ষেপ করে তাকে প্রতিহত করতে পারবে। কিন্তু বাস্তবে যখন তারা যা চাইলো, তা কার্যকর করতে পারলো না, তখন বললো, মোহাম্মদ তো অদ্ভূত লোক দেখছি। তার দলিল-প্রমাণের কাছে আমরাই তো বার বার কুপোকাত হচ্ছি। এক বর্ণনায় এসেছে, বনী আসাদ গোত্রের লোকদের কুদৃষ্টির প্রভাব ছিলো ভয়ংকর । কোনো মোটা তাজা উট অথবা গরুকে দেখলে যদি তারা বলতো, ‘আরে বেটি! কয়েকটা টাকা আর টুকরী নিয়ে যা না, গোশত নিয়ে আয়’ তবে সঙ্গে সঙ্গে পড়ে মরে যেতো ওই উট অথবা গরুটি । কালাবী বলেছেন, আরব দেশের এক লোক ছিলো এরকম __ দু’ তিন দিন উপবাসে থেকে যত্রতত্র ঘোরাঘুরি করে সে ফিরে আসতো তার তাবুতে। তখন যদি সে উট অথবা ছাগপালকে দেখে বলতো, বাহ্! এতো সুন্দর পশু তো আর দেখিনি, তবে সঙ্গে সঙ্গে মরে যেতো পশুগুলো। ওই লোকটিকে একবার পৌত্তলিকেরা বললো, তুমি একবার তোমার দৃষ্টিবান মোহাম্মদের দিকে নিক্ষেপ করো তো দেখি। তাদের এমতো কুপ্রস্তাবের প্রেক্ষিতেই অবতীর্ণ হয় _ ‘কাফেরেরা যখন কোরআন শ্রবণ করে, তখন তারা যেনো তাদের তীঙ্ষু দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে এবং বলে, এতো এক পাগল’ । হ্যলাক্্ব’ শব্দটির বর্তমান ও ভবিষ্যতকালের শব্দরূপ ‘ইয়ুযলিকুনা' আর নাফেয়ের মতে ‘ইয়াযলিকুন’। দু'টো শব্দই সমার্থক । তাই এখানে “যালকুন'’ অথবা ইয়ুযলাকুন’ অর্থ হবে সফল করা, রসুল স.কে দৃষ্টিবানে বিদ্ধ করে ধরাশায়ী করা বা আছড়ে ফেলা যেমন বলা হয় ‘যালাক্ব আলসিনাতুহুম’ (তাদের উক্তিগুলি প্রভাবান্বিত হয়েছে) । সুদ্দী বলেছেন, শব্দটির অর্থ নজর লাগানো, অশুভ দৃষ্টিনিক্ষেপ । আর কালাবী শব্দটির অর্থ করেছেন__ আছড়ে ফেলা, ধরাশায়ী করা। আর এখানে ‘আছড়ে ফেলা’ কথাটি সম্পর্কযুক্ত ‘শৃবণ করে’ এর সঙ্গে । হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, অশুভ মানুষের কুলক্ষুণে দৃষ্টি মানুষকে নিয়ে যায় কবরে, আর উটকে নিয়ে যায় রন্ধনপাত্রে। আবু নাঈম । হজরত আবু জর সূত্রে ইবনে আদীও এরকম হাদিস বর্ণনা করেছেন। বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আবু হোরায়রা বলেছেন, অশুভ দৃষ্টির অপপ্রভাব সত্য । আহমদ ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, কুদৃষ্টির কুপ্রভাব সত্য । নিয়তিকে অতিক্রম করতে পারলে কুদৃষ্টিই তা পারতো সুতরাং কেউ যদি তোমাদেরকে গোসল করতে বলে, তবে তোমরা গোসল কোরো । গোসলের পানি কুদৃষ্টি প্রভাবিতদের উপরে ঢেলে দিলে তাফসীরে মাযহারী/৭১
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।