Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

যার পরিণতি ছিলো অতীব মঙ্গলময় । কেননা উত্তমতা পরিত্যাগও নবীগণের মহান মর্যাদার অননুকূুল। অর্থাৎ সাধারণ বিশ্বাসীগণের জন্য যা কিছুই নয়, তা-ও সম্মানিত নবীগণের জন্য অপরাধ। এ সম্পর্কে সবিস্তার আলোচনা সন্নিবেশিত হয়েছে সুরা সফ্‌ফার তাফসীরে। আউফী প্রমুখ বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, নবী ইউনুস বসবাস করতেন তার স্বজাতির সঙ্গে ফিলিস্তিনে । একবার এক দুর্ধর্ষ ও অত্যাচারী রাজা তাদের উপরে আক্রমণ করে বসলো । ধরে নিয়ে গেলো ফিলিত্তিনবাসীদের বারোটি গোত্রের সাড়ে নয়টি গোত্রের লোকজনকে । অবশিষ্ট রইলো আড়াই গোত্রের লোক । আল্লাহ্‌ নবী শাইয়াকে প্রত্যাদেশ করলেন, তুমি বনী ইসরাইলদের রাজা হেরাক্লিয়াসকে বলো, সে যেনো ওই অত্যাচারী রাজার কাছে পাঠিয়ে দেয় কোনো বিচক্ষণ ব্যক্তিকে । সে যেয়ে ওই রাজাকে সংযত হতে বলবে । আমি তখন তার মনোভাব পরিবর্তিত করে দিবো। ফলে মুক্তি পাবে বন্দীরা । রাজা হেরাক্লিয়াসের শাসনামলে মানুষের পথপ্রদর্শনার্থে নিয়োজিত ছিলেন পাঁচজন নবী তাদের মধ্য থেকে নবী ইউনুসকে সে ডেকে পাঠালো। তাকে অনুরোধ করলো অত্যাচারী রাজার কাছে দূত ও সুপারিশকারীরূপে গমন করতে ৷ নবী ইউনুস বললেন,আল্লাহ্‌ কি আমাকেই সেখানে যেতে বলেছেন? হেরাক্লিয়াস বললো, না নবী ইউনুস বললেন, তাহলে বিচক্ষণ নবীগণের কাউকে সেখানে পাঠালেই তো হয়। হেরাক্লিয়াস আর কিছু বললো না । কিন্তু জনসাধারণ শুরু করলো পীড়াপীড়ি তিনি তাদের প্রতি অতুষ্ট হলেন । যাত্রা করলেন নিরুদ্দেশের পথে । চলতে চলতে পারস্য সাগরের পাড়ে গিয়ে দেখলেন যাত্রী বোঝাই একটি জাহাজ ছাড়বো ছাড়বো করছে। এর পরের ঘটনা বর্ণিত হয়েছে ইতোপূর্বেই । এরপরের আয়াতে (৫০) বলা হয়েছে _ “পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণগণের অন্তর্ভুক্ত করলেন’। একথার অর্থ__ মৎস্যোদরবাসের অনুগ্রহসিক্ত বিপদ ভোগের পর আল্লাহ্‌ নবী ইউনুসকে পরিণত করলেন পূর্বাপেক্ষা অধিকতর পরিশুদ্ধ ব্যক্তিত্বে। ফলে সৎকর্মপরায়ণগণের সাধক বলেছেন, সৃষ্টিকুলের কারো কাছ থেকে দুঃখ-যাতনা এলে ধৈর্য ধারণ করাই কর্তব্য । আর সত্যপ্রত্যাখ্যানকারীদের অমঙ্গল কামনাও সিদ্ধ নয়। বরং সহিষ্ণুতার সঙ্গে কামনা করতে হবে তাদের হেদায়েত । সুতরাং বুঝতে হবে, নবীগণের দায়িত্ব যখন এরকম, তখন আউলিয়াগণের দায়িত্ব তো সেরকমই হবে। সূরা ক্বলাম £ আয়াত ৫১, ৫২ 22 ALI AIK GASH [ 2 Cot LL Gian 2 2G o2s HT EE AN Bs IN RL EOFS BSI IH GH তাফসীরে মাযহারী/৭০

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।