Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, মাছটি নবী ইউনুসকে গলাধঃকরণ করে নেমে গেলো সাগরের গভীর তলদেশে ওই ঘোর অন্ধকারেও মৎস্যোদরবাসী নবী শুনতে পেলেন চতুর্দিক থেকে মুহুর্মুহু আল্লাহ্র তসবী পাঠের আওয়াজ । তিনিও তখন পুনঃপুনঃ আবৃত্তি করতে শুরু করলেন ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্‌ জলিমীন’ ৷ হজ্‌ নাদা ওয়া হুয়া মাকজুম’ অর্থ সে বিপদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিলো । অর্থাৎ তিনি মৎস্য উদরে বন্দী হওয়ার কারণে তখন দুঃখভারাক্রান্ত হৃদয়ে অনবরত আল্লাহ্র মহিমা ও প্রশংসা বর্ণনা করছিলেন। এখানকার ‘ইজ’ অব্যয়টি সম্পর্কযুক্ত একটি উহ্য ক্রিয়া ‘উজকুর’ (স্মরণ করো) এর সঙ্গে ‘লাতাকুন’ (হয়ো না) এর সঙ্গে নয়। কেননা হজরত ইউনুস এর পবিত্রতা ও মহিমা বর্ণনার কাজটি গর্হিত ছিলো না, ছিলো অত্যুত্তম। অনুত্তম ছিলো কেবল তার তরাপ্রবণতা ৷ যে প্রসঙ্গের উল্লেখ করেই আল্লাহ্‌ তার প্রিয়তম রসুলকে এই মর্মে সান্তনা দিয়েছেন যে, হে আমার শেষতম রসুল! আপনি যেহেতু রসুলগণের মধ্যে সর্বোত্তম, তাই আপনার জন্য কিছুতেই শোভন নয় মীনোদরবাসী নবী ইউনুসের মতো চঞ্চল্য প্রকাশ করা, যদিও তিনি চরম বিপদকালেও আল্লাহ্‌কে বিস্মৃত হননি। বরং বিষাদাক্রান্ত হয়েও মুহুর্মুহু আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা প্রকাশের মাধ্যমে হয়েছিলেন ক্ষমাপ্রার্থী ৷ এরপরের আয়াতে (৪৯) বলা হয়েছে __ ‘তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌছলে সে লাঞ্চিত হয়ে নিক্ষিপ্ত হতো উনুক্ত প্রান্তরে’ । এখানে ‘লাও লা নিকটে না পৌছলে। এখানকার ‘লাও লা’ শব্দটি অব্যাহতিসূচক। ‘তাদারাকা’ ‘আদরাকা’ শব্দদ্বয় সমার্থক । ‘তাদারাকাহু’ অর্থ তাকে না সামলাতো, তার নিকটে পৌছে তাকে রক্ষা না করতো। কথাটির কর্তা ‘নি'মাত’ (অনুগ্রহ) । শব্দটি স্ত্রীলিঙ্গবাচক। আর এর ক্রিয়া ‘তাদারাকা’ পুংলিঙ্গবাচক। উল্লেখ্য, এরকম শব্দসমন্বয় রীতিসিদ্ধ নয়। তবে এর সমর্থনে বলা যেতে পারে যে, এখানকার কর্তা ও ক্রিয়ার মধ্যকার হু’ সর্বনামটির উপস্থিতিই এমতো শব্দসমন্বয়কে রীতিসিদ্ধ করেছে । ‘নি’মাতুন’ অর্থ অনুগ্রহ, দয়া, অনুকম্পা, কৃপা । আর “‘মির্‌ রব্বিহী’ (তার প্রতিপালকের) কথাটি এর বিশেষণ । এভাবে বক্তব্যটি দাড়িয়েছে _ ওই মহাদুর্বিপাকের সময় আল্লাহ্র কৃপা যদি তাকে রক্ষা না করতো, তবে উন্ুক্ত প্রান্তরে লাঞ্চিত অবস্থায় পড়ে থাকা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। ‘লানুবিজা বিল আ'’রায়ি ওয়া হুয়া মাজমুম’ অর্থ সে লাঞ্চিত হয়ে নিক্ষিপ্ত হতো উনুক্ত প্রান্তরে । উল্লেখ্য, চল্লিশ দিন পর ওই মণৎ্স্যটি তাকে উগলে ফেলে দিয়েছিলো জনমানবশুন্য প্রান্তরে, কিন্তু লাঞ্ছিত তিনি হননি । বরং তখনো করুণাসিক্ত ছিলেন আল্লাহ্র । কেননা তিনি ছিলেন অনুতপ্ত এবং আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা বর্ণনাকারী নবী । আর নবী বলেই আনল্লাহ্‌পাক তাকে দিয়েছিলেন এমতো দুর্ভোগ, তাফসীরে মাযহারী/৬৯

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।