মৌলবাদিতার, প্রতি-মৌলবাদিতার । এভাবে আমরা হারিয়ে ফেলতে বসেছি প্রকৃত পথ । যে পথ সহজ, সরল, অতল, উতরোল। যে পথের বাম যেমন নেই, তেমনি নেই দক্ষিণও। আমাদেরকে তো এ পথেই এসে দাড়াতে হবে। সরে আসতে হবে বাম এবং ডান থেকে । সরে আসতে হবে হিংসা-প্রতিহিংসা থেকে । অজ্ঞতা-প্রতিঅজ্ঞতা থেকে। উপড়ে ফেলতে হবে উগ্রতা, অসহিষ্ণুতা ও উন্নাসিকতার সকল শিকড়। এই মহান কর্তব্যকর্ম আমরা সম্পন্ন করতে পারবো তখন, যখন পূর্ণরূপে মগু হতে পারবো আমাদের একমাত্র প্রভুূপালয়িতা আল্লাহ্র নিরবচ্ছিন্ন স্মরণে যা সম্ভব হতে পারে কেবল আল্লাহ্র প্রেরিত পুরুষগণের সান্নিধ্য-সম্পৃক্ততায়। তারা তো এসেছিলেন। এসেছিলেন তাদের শেষতম ও শ্ৰেষ্ঠতমজন__ হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্সহু আলাইহি ওয়া সাল্লাম । তীর নেপথ্যায়ন সত্বেও মহাপ্রলয়কাল পর্যন্ত অবশ্যকার্যকর থাকবে তীরই আনীত কোরআন, তীরই শরিয়তের বিধি-বিধান । তার সঙ্গে অবশ্যই প্রবহমান থাকবে মোর্শেদগণ । থাকবেই । কারণ এই সান্নিধ্যপ্রবাহের আলো (তাওয়াজ্জোহ) না পেলে কখনো দূর হবে না বক্ষাভ্যন্তরের অন্ধকার, সংকুচিতি। অন্তরের অন্তস্থলে প্রতিষ্ঠিত হবে না প্রকৃত বিশ্বাস, জ্ঞান, মারেফত । মুক্তিলাভ ঘটবে না প্রকাশ্য-সুক্ষ্-সূক্ষ্মাতিসূক্ষ্ম (জলি- খফি-আখফা) অংশীবাদিতা (শিরিক) থেকে । বার বার আমরা পঞ্কিত হতে থাকবো কাদিয়ানি, মওদুদী ফেৎনার মতো ভয়ংকর সব ফেৎ্নায় । সুতরাং আমরা বিদ্ধান-অবিদ্বান, দক্ষিণপন্থী-বামপন্থী সকলকেই বলি, আসুন প্রকৃত পথে__ সিরাত্বল মুসতাঝ্বীমে। এ পথের প্রকৃত তত্ত্ব (হকিকত) অদৃশ্য । এর গন্তব্যের পরিসমাপ্তিও অদৃশ্যে । অদৃশ্য সততায় । আর পূর্ণসমর্পণই (ইসলাম) এ পথের পথিকের একমাত্র যোগ্যতা । আমরা তো এভাবেই মান্য করেছি তীকে। আর তিনিও আমাদেরকে এভাবে পূর্ণসমর্পিত বিশ্বাসী হতে বলেছেন। এরশাদ করেছেন ‘ইউ’মিনুনা বিল গইব’ (আর যে অদৃশ্যে বিশ্বাস করে) । হ্যা, আমাদের প্রকৃত আরাধ্য-উপাস্য হওয়ার যোগ্য যিনি, তিনি তো অদৃশ্যই হবেন। তিনি তো আমাদের দৃষ্টি, শ্রুতি, জ্ঞান, বোধ-উপলব্ধির আওতায় আসতেই পারেন না। কেননা আমাদের অস্তিত্ব ও অস্তিত্বসম্পৃক্ত সকলকিছুই সীমাবদ্ধ । আর তিনি আনুরূপ্যবিহীনরূপে অসীম, অবিভাজ্য, এক, একক, অদ্বিতীয় । নিসর্গ, মহানিসর্গ এবং নিসর্গাধিনায়ক এই আমরা সমগ্র সৃষ্টি সর্বোতরূপে তারই আওতায় । সুতরাং আমরা তার প্রতি সমর্পিত প্রত্যয়ে স্থিত হবো না কেনো? কেনো মেনে নেবো না তার নির্দেশ- নিষেধাজ্ঞাসমূহকে ৷ তিনিই তো আমাদের একমাত্র আশ্রয়, প্রশ্রয়, মহাপ্রভুপালয়িতা । জ্ঞান, প্রেম, সফলতা, খাদ্ধি-সিদ্ধি-পরিত্রাণ সকলকিছুই তো নিহিত রয়েছে তার অব্যয়-অক্ষয় বাণীসম্ভারের মধ্যে _ যার সর্বশেষ বিচ্ছুরণ এই মহাগ্রন্থ, এই আল কোরআন । আমরা বিশ্বমানবতাকে এই মহাজ্ঞানের অনুধ্যানে সমবেত হতে বলি, যেমন বলেছেন এই উম্মতের মহান পূর্বসূরী সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ী, পীর-মোর্শেদ- আলেম-আরেফগণ । এর এক অনন্যসাধারণ যথাভাষ্যের বঙ্গাক্ষরাস্তরণের দুরূহ কাজে
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।