ননুয়ায় ফিরে গেলে লোকেরা তো আমাকে এখন থেকে মিথ্যাবাদী বলে উপহাস করতে শুরু করবে। সুতরাং সেখানে ফিরে গিয়ে আর কী হবে? একথা ভেবে তিনি যাত্রা করলেন নিরুদ্দেশের পথে। চলতে চলতে উপস্থিত হলেন এক সাগরের পাড়ে । দেখলেন ঘাটে বাধা একটি যাত্রী বোঝাই নৌকা ছাড়বো ছাড়বো করছে। তিনিও উঠে পড়লেন ওই নৌকায়। নৌকা চলতে শুরু করলো । মাঝ দরিয়ায় গিয়ে থেমে গেলো নৌকাটি ৷ যাত্রীরা পড়ে গেলো মহাসংকটে ৷ মাঝিমাল্লারা অনেক চেষ্টা করেও নৌকাটিকে আর গতিশীল করতে পারলো না । নবী ইউনুস বললেন, নিশ্চয় এ নৌকায় আরোহণ করেছে আল্লাহ্র অবাধ্য কোনো লোক । লোকেরা জিজ্ঞেস করলো, কে সে? তিনি বললেন, সম্ভবত আমিই । হে অভিযাত্ৰীবৃন্দ! তোমরা আমাকে সাগরে ফেলে দাও । তাহলেই মনে হয় তোমরা এ মহাসংকট থেকে পরিত্রাণ পাবে। যাত্রীরা বললো, না। দেখে তো মনে হয় আপনি সাধুপুরুষ । সুতরাং এমতো অপকর্ম আমরা করতে পারবো না। তার চেয়ে আমরা লটারী করে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই। এ প্রস্তাবে সম্মত হলো সকলে । লটারী করা হলো তিন বার। আর তিন বারই নাম উঠলো নবী ইউনুসের । তিনি বললেন, এবার তোমরা আর দ্বিধাদ্বন্বকে প্রশবয় দিয়ো না। সাগরবক্ষে আমাকে নিক্ষেপ করো। লোকেরা তাই করলো। সঙ্গে সঙ্গে একটি বিরাট মণ্স্য গ্রাস করলো তাকে। হজরত ইবনে আব্বাস বলেছেন, নৌকা যখন আর চললো না, তখন মাঝি- মাল্লারা বললো, এরকম তো হওয়ার কথা নয়। নিশ্চয় নৌকায় রয়েছে কোনো মহাঘাতক, অথবা পালিয়ে আসা কোনো ক্রীতদাস । আমরা তাকে লটারীর মাধ্যমে চিহ্নিত করবোই ৷ লটারী করা হলো, তিনবার প্রতিবারই নাম উঠে এলো নবী ইউনুসের ৷ তিনি তখন স্বেচ্ছায় ঝীপ দিলেন তরঙ্গবিক্ষুক্ধ বিশাল সাগরে। সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেললো এক বিশালাকৃতির মাছ। আল্লাহ্ মাছকে নির্দেশ দিলেন, সাবধান! ইউনুস তোমার আহার্য নয় । তোমার উদরকে আমি বানিয়েছি তার আশ্রয়স্থল ও মসজিদ । অপর বর্ণনায় এসেছে, আল্লাহ্ তখন বললেন, তোমার পেট তার জন্য বন্দীশালা । এরকমও বর্ণিত হয়েছে যে, হজরত ইউনুস তখন দণ্ডায়মান হয়ে যাত্রীদের উদ্দেশ্যে বললেন, আমিই মহাঘাতক । আমিই পলাতক দাস। লোকেরা বললো, আমরা শুনেছি আপনি আল্লাহ্র নবী। সুতরাং আমরা আপনাকে পানিতে ফেলে দিতে পারি না। আমরা বিষয়টি নিষ্পত্তি করতে চাই লটারীর মাধ্যমে । তাই করা হলো। সকলে বিস্মিত হয়ে দেখলো, প্রতিবারেই উঠে আসছে হজরত ইউনুসের নাম । তিনি তখন নিজেই ঝাপ দিলেন সমুদ্রে । এরকমও বর্ণিত হয়েছে যে, হজরত ইউনুস সমুদ্রতীরে উপস্থিত হয়েছিলেন তার স্ত্রী ও দুই শিশুসন্তানকে সাথে নিয়ে । যখন জাহাজে উঠতে যাবেন, তখন ঘটলো সাংঘাতিক ঘটনা । স্ত্রী ও এক সন্তানকে হঠাৎ এসে ভাসিয়ে নিয়ে গেলো সামুদ্রিক ঢেউ । আর অপর সন্তানকে অকস্মাৎ এসে ধরে নিয়ে গেলো একটি নেকড়ে। তিনি দুঃখভারাক্রান্ত অন্তরে একাই উঠে পড়লেন জাহাজে । সে জাহাজও থেমে গেলো মাঝ দরিয়ায় । তাফসীরে মাযহারী/৬৮
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।