হয়েছিলেন আমা সকাশে কাতর প্রার্থনা করে, সেরকম দুরবস্থার দিকে আপনি কিছুতেই গমন করবেন না। বরং আপনি অপেক্ষা করুন আমার প্রত্যাদেশের। দেখুন কী হয়? তাদেরকে সাময়িক যে অবকাশ আমি দিয়েছি, তারপরে আমি অবশ্যই তাদেরকে শায়েস্তা করবো । ওয়াহাব ইবনে মুনাব্বাহ্ বলেছেন, নবী ইউনুস ছিলেন অত্যন্ত সজ্জন ও পুণ্যবান। কিন্তু ত্রাপ্রবণতাও ছিলো তার স্বভাবজাত ৷ তাই তার কাছে নবুয়তের দায়িত্বপালনকে মনে হয়েছিলো অত্যন্ত গুরুভার। উস্্রশাবকপৃষ্ঠে বোঝা চাপালে যেমন সে মনেপ্রাণে বোঝা মুক্ত হতে চেষ্টা করে, তার অবস্থাও ছিলো কিছুটা সেরকম ৷ উল্লেখ্য, উলুল আজম পয়গম্বরগণের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। তাই এক সময় তার মধ্যে একবার ঘটেছিলো ত্বরাপ্রবণতার বহিঃপ্রকাশ । হজরত ইবনে মাসউদ, সাঈদ ইবনে যোবায়ের এবং ওয়াহাবের বর্ণনানুসারে ঘটনাটি ছিলো এরকম __ নীনুয়া নামক স্থানের মোসেল অঞ্চলের অধিবাসীদের পথপ্রদর্শনার্থে প্রেরিত হয়েছিলেন তিনি। ওই অঞ্চলের লোকসংখ্যা ছিলো প্রায় এক লক্ষ । তারা ছিলো অবাধ্যাচারী । নবী ইউনুস বার বার তাদেরকে সত্যধর্ম গ্রহণের জন্য আহ্বান জানাতে লাগলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করলো না। আগের মতোই আঁকড়ে রইলো অবাধ্যতাকে। শেষে একসময় তিনি প্রত্যাদেশানুসারে ঘোষণা করলেন, তোমরা যদি তওবা না করো, তবে তিন দিন পরেই তোমাদের উপরে নেমে আসবে সর্বনাশা শাস্তি । ঘোষণা শুনে তারা চিন্তিত হলো। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দ্যাখো, ইউনুস কিন্তু যে সে লোক নয়। মিথ্যা কথা সে কোনোদিনই বলেনি । সুতরাং তোমরা তার প্রতি সদা সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখো । বিশেষ করে রাতে যদি দ্যাখো সে স্থান ত্যাগ করেছে, তবে নিশ্চয় জেনো পরদিন সকালে তার কথিত শাস্তি আপতিত হবেই । তখন আমাদেরকে কিন্তু সর্বান্তঃকরণে তওবা করতেই হবে। একে একে অতিবাহিত হলো তিন দিন তিন রাত নবী ইউনুস মধ্যরাতে তীর গৃহ থেকে বেরিয়ে গেলেন। সকাল হতে না হতেই আকাশে জমতে লাগলো ঘন কালো ধোয়া । কালো হয়ে গেলো চতুর্দিক । তারা তাড়াতাড়ি খৌজ নিয়ে দেখলো নবী ইউনুস নেই । ভীত হয়ে পড়লো তারা । সিদ্ধান্ত নিলো, আল্লাহ্ সকাশে ক্ষমাপ্রার্থনা করা ছাড়া আর কোনো উপায়ই এখন নেই । সকলে পরিধান করলো কম্বল । তারপর নারী-পুরচ্ষ-শিশু-পশু সবকিছু নিয়ে সকাতর ক্ষমাপ্রার্থনার উদ্দেশ্যে একত্রিত হলো উন্ুক্ত প্রান্তরে । শিশুদেরকে পৃথক করে দিলো তাদের মাতাদের নিকট থেকে। পশুশাবকদেরকেও রাখলো তাদের পশুমাতাদের থেকে দূরে। এরপর আল্লাহ্র ক্ষমা কামনায় ডুকরে ডুকরে কাদতে শুরু করলো তারা । তাদের অনুশোচনাজর্জরিত রোদনধ্বনিতে ভারী হয়ে গেলো আকাশ বাতাস । রোষ প্রশমিত হলো আল্লাহ্র । তিনি প্রত্যাহার করে নিলেন তার প্রায়-অবতীর্ণ আযাবকে ৷ ঘটনাটি ঘটেছিলো দশই মহররমে । নবী ইউনুস দূরে দাড়িয়ে সবকিছু প্রত্যক্ষ করলেন। আযাব অপসারিত হওয়ার পর তিনি চিন্তিত হলেন। ভাবলেন, এখন তো আমি হয়ে গেলাম মিথ্যাবাদী । তাফসীরে মাযহারী/৬৭
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।