একটি উপযোগ ঃ পাপে লিপ্ত হওয়ার পর বিপদকবলিত হলে বুঝতে হবে, এই বিপদ হচ্ছে কৃত পাপের প্রায়শ্চিত্ত । সুতরাং এর মধ্যে রয়েছে কল্যাণ। আর পাপমগ্ন হওয়া সত্ত্বেও নিরুপদ্রব জীবন যাপিত হওয়া ভয়ের কারণ । তাই এমতাবস্থায় ভাবতে হবে, তাহলে কি চূড়ান্ত শান্তি দানের জন্য আমাকে অবকাশ দেওয়া হচ্ছে? এরপরের আয়াতে (৪৬) বলা হয়েছে _ ‘তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছো যে, তা তাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয়’? একথার অর্থ _ হে আমার প্রিয়তম বাণীবাহক! আপনি তো স্বতঃপ্রণোদিত হয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছেন মহাকল্যাণের দিকে। এর জন্য তাদের কাছে তো আপনি কোনো পারিশ্রমিকও দাবি করছেন না। তাহলে আপনার আহ্বান তাদের কাছে এতে দুর্বহ মনে হবে কেনো? ‘আম’ (কি) অব্যয়টি এখানে অসংবদ্ধ । এভাবে বক্তব্যটি দাড়ায় তাদের উপরে কি তাহলে জরিমানার বোঝা চেপেছে? নিশ্চয় নয়। তবে তারা আপনার মহা আহ্বানে সাড়া দিবে না কেনো? আর এখানকার “ফাহুম’ কথাটির ‘ফা’ অব্যয়টি হেতুজ্ঞাপক ও যোজক । এরপরের আয়াতে (৪৭) বলা হয়েছে _তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে’? একথার অর্থ তাদের কাছে কি আছে লওহে মাহফুজের তত্ত্বজ্ঞান? অথবা অদৃশ্যাগত কোনো জ্ঞানসংযোগ? নিশ্চয়ই নেই । তাহলে তারা আপনাকে অস্বীকার করে কিসের জোরে? লক্ষণীয়, ৩৭ সংখ্যক আয়াতে বলা হয়েছে ‘তোমাদের নিকট কি কোনো কিতাব আছে, যা তোমরা অধ্যয়ন করো যে, তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো’? আর এখানে বলা হলো ‘তাদের কি অদৃশ্য জ্ঞান আছে যে তারা তা লিখে রাখে’? এভাবে প্রথমে তাদের জ্ঞানগত ও অনুকৃত (আকলী ও নকলী) জ্ঞানকে যেমন অস্বীকার করা হয়েছে, তেমনি পরে অস্বীকার করা হলো তাদের অদৃশ্যদর্শনজাত (কাশফী) এবং অদৃশ্যাগত বিজ্ঞপ্তি (ইলহামী)কে ৷ অৰ্থাৎ সত্যজ্ঞানের কোনোপ্রকার ভিত্তি ও সূত্রই তাদের নেই । সুতরাং বুঝতে হবে তারা অনুসরণ করে কেবল স্বকপোলকল্পনার, স্বেচ্ছাচারিতার ও মিথ্যাচারের ৷ উল্লেখ্য, কাশফ ও ইলহামের মাধ্যমে জ্ঞান সঞ্চয় করেন নবী-রসুল এবং ফেরেশতাগণ । আউলিয়াগণের মধ্যেও অনেকে জ্ঞানাহরণ করেন এদু’টো বিশেষ সূত্রের মাধ্যমে । এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে _ ‘অতএব, তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হয়ো না, সে বিপদে আচ্ছন্ন অবস্থায় প্রার্থনা করেছিলো’ একথার অর্থ _ হে আমার প্রিয়তম বচনবাহক! আপনি সত্যপ্রত্যাখ্যানকারীদের শাস্তিকামনায় তবরাপ্রবণ হবেন না। নবী ইউনুস যেমন তার অবাধ্য সম্প্রদায়ের শাস্তির ব্যাপারে ধৈর্যহারা হয়ে আমার প্রত্যাদেশের অপেক্ষা না করে স্থানান্তরে গমন করেছিলেন, শেষে মৎ্স্য- উদরবাসী হয়ে বুঝতে পেরেছিলেন ধৈর্যের মর্ম এবং কালাতিপাত করতে বাধ্য তাফসীরে মাযহারী/৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।