॥ অতএব তুমি ধৈর্য ধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য-সহচরের ন্যায় অধৈর্য হইও না, সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল। তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌছিলে সে লাঞ্চিত হইয়া নিক্ষিপ্ত হইত উনুক্ত প্রান্তরে । ॥ পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে _ হে আমার প্রিয়তম রসুল! সীমালংঘনকারী মক্কাবাসীদের ব্যাপারে বিচলিত হবেন না । তাদের শায়েস্তা করার বিষয়টি আমার উপরে ছেড়ে দিন। আমি জানি, যারা আমার প্রত্যাদেশিত বাণীকে অমান্য করে, তাদেরকে শাস্তি দিতে হয় কীভাবে । তারা পৃথিবীর ভোগ-বিলাসে মগন থাকুক । আমি ক্রমে ক্রমে তাদেরকে শাত্তিকবলিত করবো। জানতেও দিবো না, কখন কীভাবে কোথায় আমি তাদেরকে পাকড়াও করবো । বাক্যটি অনন্বয়ী এবং রসুল স. এর প্রতি একটি সান্তনামূলক নির্দেশ । ‘বাণী’ অর্থ এখানে কোরআনের বাণী । হুম’ (তারা) সর্বনামটি এসেছে এখানে “মান’ (যে) পদের অর্থের দিক থেকে। কেননা ‘মান’ একবচন হলেও বনহুবচনার্থক । ‘দারজ্নুন’ অর্থ কাপড় অথবা কাগজ মোচড়ানো। অর্থগত দিক থেকে শব্দটি কর্মপদরূপে ব্যবহৃত অর্থাৎ জড়িত । ‘তই’ শব্দের অর্থ যেমন মৃত্যু, তেমনি ঝণাত্মক অর্থে ‘দারুজু’ ও মৃত্যু অর্থে ব্যবহৃত । এরকম বলেছেন জাওহারী । তার করবো, মোচড়াবো, তাদেরকে রাখবো অমনোযোগী । কেউ কেউ বলেছেন, এখানকার ‘আমি তাদেরকে ক্রমে ক্রমে ধরবো’ অর্থ আমি তাদেরকে শাস্তিদানের জন্য পাকড়াও করবো ধীরে ধীরে অর্থাৎ ধীরে ধীরে আমি তাদেরকে এমনভাবে শাস্তির আওতায় নিয়ে আসবো যে, তারা টেরও পাবেনা । এরপরের আয়াতে (8৫) বলা হয়েছে _ ‘আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ'। একথার অর্থ _ আর আমি সত্যপ্রত্যাখ্যানকারীদের সঙ্গে এরকম আচরণই করি । শাস্তি দেওয়ার পূর্বে দান করি দীর্ঘ অবকাশ । এটা হচ্ছে আমার দুর্ভেদ্য কৌশল । এ কৌশল ভেদ করার সাধ্য তাদের হয়ই না। কেননা আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ, অপ্রতিরোধ্য । এখানে ‘কাইদী’ অর্থ আমার কৌশল, ব্যবস্থাপনা, অবকাশরূপী এমন প্রতিশোধ, যথাসময়ে যার প্রকাশ অনিবার্য । জাওহারী বলেছেন, কেউ কেউ বলেন, এখানে কাইদী’ অর্থ শাস্তি । কিন্তু প্রকৃত কথা হচ্ছে, এখানে শব্দটির অর্থ__ অবকাশ দেওয়া, শিথিলতা করা । অর্থাৎ পৃথিবীতে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে যে ধন-জনবলের প্রাচুর্য আমি দেই, তা বিশ্বাসীদের চেয়ে তাদেরকে অধিক পছন্দ করি বলে নয়, বরং তাদেরকে প্রদত্ত এমতে প্রকাশ্য অনুগ্রহ মধুরূপী বিষ, আনন্দরূপী চিরবিষাদ । তাফসীরে মাযহারী/৬৫
— صفحة ٦٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.