Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

সাহায্যপ্রার্থী। আমরা তো আমাদের প্রভুপালয়িতাকে আকারবিশিষ্ট বলে মানি না। তখন প্রতিভাসিত হবে আনুরূপ্যবিহীন জ্যোতির সম্পাত। তার মধ্যে থাকবে অবোধ্য এক মানবাকৃতির প্রতিচ্ছবি । সম্ভবত ওই উদ্ভাসনই হবে জানুদেশের উদ্ভাসন, যা বিশ্বাসীরা প্রত্যক্ষ করবে নির্মেঘ আকাশের দ্বিপ্রাহরিক সূর্য, অথবা মেঘমুক্ত আকাশের পূর্ণশশীর মতো সুস্পষ্ট । অবিশ্বাসীরা এমতো দর্শন থেকে হবে সম্পূর্ণ বঞ্চিত । এ কথাই এক আয়াতে বলা হয়েছে এভাবে ‘কক্ষণোই নয়, সেদিন আল্লাহ্‌ থাকবেন তাদের দৃষ্টির অস্তরালে’ ৷ রসুল স. বলেছেন, সেদিন পুণ্যবান ও পাপী বিশ্বাসীরা ছাড়া অন্য কেউ যখন সেখানে উপস্থিত থাকবে না, তখন আল্লাহ্‌ উল্লেখিত ‘আল্লাহ্‌র হাত’ ‘আল্লাহ্‌র চেহারা’ এই কথাগুলো যেমন দুর্জ্জেয়, তেমনি দুর্জ্জেয় ‘আল্লাহ্‌র জানুদেশ’ কথাটিও ৷ মুতাশাবিহাত (দুর্জ্জেয়) পর্যায়ের এ সকল কথার প্রকৃত মর্ম জানেন কেবল আল্লাহৃপাক। তত্তবজ্ঞগণ তাই বলেন, আমরা এসকল কথা মনেপ্রাণে বিশ্বাস করি, যদিও এগুলোর মর্ম আমাদের বোধায়ত্ত নয় । আরো উল্লেখ্য, তৃতীয় জ্যোতিসম্পাত ঘটবে জাম্নাতাভ্যন্তরে। সেখানে মনুষ্যাকৃতির প্রতিচ্ছবিও হবে অপসৃত । ওই অবস্থা প্রকাশ পেয়েছে এক আয়াতে এভাবে ‘লিল্লাজীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদাতুন’ ৷ উল্লেখ্য, পরকাল ইবাদত করার স্থান নয়, প্রতিফল প্রাপ্তির স্থান। তৎসত্ত্বেও তখন পুণ্যবান ও পাপী বিশ্বাসীদেরকে সেজদা করতে হুকুম দেওয়া হবে কেবল তাদের দাসত্বের স্বভাব-প্রকৃতি প্রদর্শনার্থে। আর মহামহিমময় আল্লাহ্‌ যখন তার অন্তরাল উঠিয়ে দিবেন, তখন সে অনন্য অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহ্‌কে সেজদা জানানোই তো হবে তার দাসগণের জন্য স্বাভাবিক । পুণ্যবান ও পাপী বিশ্বাসীরা সকলেই তখন আদিষ্ট হবে সেজদা করতে পুণ্যবানেরা সে আদেশ পালন করতে পারবে। কিন্তু পাপীরা পারবে না তাদের অহমিকা ও অন্যবিধ পাপের কারণে । যেমন যথানিয়মে ও যথাসময়ে নামাজ না পাঠ করা, বেদাতীদের সঙ্গে হৃদ্যতা, ইবাদতে প্রদর্শনপ্রবণতা ইত্যাদি । একটি প্রশ্ন ৪ হজরত আবু হোরায়রা প্রমুখের বর্ণনায় এসেছে, অবিশ্বাসীদের দোজখগমনের পর অবশিষ্ট থাকবে কেবল বিশ্বাসী ও কপটাচারীরা । আল্লাহ্‌ তখন তার জ্যোতির উদ্ভাস ঘটাবেন। এবং হুকুম দিবেন সেজদা করতে সে হুকুম পালন করতে পারবে বিশ্বাসীরা, কপটাচারীরা পারবে না। কথাটি বিসদৃশ নয় কি? কপটাচারীরা তখন বিশ্বাসীদের সঙ্গে থাকতে পারবে কীভাবে? জবাব ঃ ওই হাদিসগুলোকে উল্লেখিত কপটাচারী অর্থ ধর্মের শাখা-প্রশাখাগত বিষয়ের কপটাচারী। মূল কপটাচারী বা মুনাফিক নয়। তারা তো অবশ্যই অবিশ্বাসীদের দলভূত। কেননা তাদের স্থলন বিশ্বাসগত। তাই তারা প্রাথমিক বিবেচনাতেই জাহান্নামী । তাদের স্থায়ী আবাস হবে জাহান্নামের সর্বনিম্নস্তরে । তারা আন্লাহ্‌-দর্শন থেকে হবে সম্পূর্ণরূপে বঞ্চিত । রসুল স. বলেছেন, চারটি তাফসীরে মাযহারী/৬৩

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।