Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

চিহ্কিত করো । এভাবে তারা চিহ্নিত করবে আরো অনেককে ৷ তাদেরকে বের করে আনার পর পুনরায় নির্দেশ দেওয়া হবে, এবার চিহ্নিত করো পিপীলিকা পরিমাণ ইমানবিশিষ্টদেরকে । তারা তাই করবে। এভাবে বের করে আনা হবে আরো অনেককে । তারপর জার্নাতবাসীরা বলবে, হে আমাদের প্রভুপালনকর্তা। জাহান্নামের মধ্যে আর তো কল্যাণকর কিছু দেখি না । আল্লাহ্‌ বলবেন, ফেরেশতা ও বিশ্বাসীদের শাফায়াতপর্ব তো শেষ ৷ এবার রইলেন কেবল সর্বশ্েষ্ট ক্ষমাপরবশ ও পরম দয়ালু আল্লাহ্‌ । একথা বলে আল্লাহ্‌ জাহান্নাম থেকে এমন অনেক লোককে বের করে আনবেন, যাদের পুণ্যকর্ম বলে কিছু নেই, আছে শুধু অতি সূক্মম এক বিন্দু ইমান এবং যাদের সর্বাঙ্গ জ্বলে পুড়ে হয়ে গিয়েছিলো অঙ্গার । জান্নাতের এক তোরণের কাছে অবস্থিত জীবন-সাগরে গোসল করতে বলা হবে তাদেরকে। সেখানে অবগাহনের পর তারা হয়ে যাবে সিক্ত মৃত্তিকায় অঙ্কুরিত নতুন তরুশিশুর মতো কাতন্তিময়। কিন্তু তাদের গ্রীবাদেশে তখনো থাকবে একটি সীলমোহর । সেদিকে তাকিয়ে জান্নাতবাসীরা বলবে, এরা হচ্ছে দয়াময় আল্লাহ্‌ কর্তৃক মুক্তকৃত দাস । এদেরকে আল্লাহ্‌ জান্নাত দান করলেন পুণ্যকর্ম ব্যতিরেকেই ৷ আল্লাহ্‌ ওই ক্ষমাপ্রাপ্তদেরকে বলবেন, যা কিছু দেখছো, সবই তোমাদের ৷ উল্লেখ্য, হজরত ইবনে মাসউদ থেকে হাকেমও এরকম বর্ণনা করেছেন। আরো বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম । তাদের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাট্টকু তাদের কাছে তখন আল্লাহ্‌ এমনভাবে তার আবির্ভাব ঘটাবেন, যা তারা কল্পনাও করতে পারবে না। লালকায়ী তার ‘কিতাবুস্‌ সুন্নাহ্‌’'য় এবং আজরী তার ‘কিতাবুর রুইয়াত’ গ্রন্থে হজরত আবু মুসা সূত্রে বর্ণনা করেছেন, মহা বিচারের দিবসে প্রত্যেক জাতির সামনে আকৃতিবিশিষ্ট করে উপস্থিত করা হবে তাদের ধর্মীয় ও জাগতিক উপাস্যদেরকে । সকলেই পক্ষাবলম্বন করবে তাদের আপন আপন উপাস্যদের । অবশিষ্ট থাকবে কেবল আল্লাহ্র এককত্বে আস্থা স্থাপনকারীরা । তাদেরকে লক্ষ্য করে বলা হবে, তোমরাও অগ্রসর হও । দাড়িয়ে রয়েছো কেনো? তারা বলবে, কার কাছে যাবো? আমরা যার আরাধনা করতাম, তাকে তো দেখছিনা। বলা হবে, আকারাতীত ৷ আল্লাহ্‌ তখন অপসারণ করবেন তার অন্তরাল । তাকে প্রত্যক্ষ করে তারা লুটিয়ে পড়বে সেজদায়। কিন্তু কিছুসংখ্যক লোক সেজদা করতে পারবে না। বলবেন, শির উত্তোলন করো। তোমাদের প্রত্যেকের পরিবর্তে দোজখে পাঠিয়ে দিয়েছি একজন করে ইহুদী, অথবা খৃষ্টানকে। এ সকল হাদিসের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, আল্লাহ্র জ্যোতি তখন প্রতিভাসিত হবে বিভিন্নরূপে । এক ধরনের প্রতিভাস হবে আলমে মেছালের প্রতিভাসের অনুরূপ, যা প্রকৃতপক্ষে প্রতিবিম্ব দর্শন, মূল দর্শন নয়। যেমন রসুল স. তাকে দেখেছিলেন সৌম্যকান্তি যুবাপুর্ষরূপে, যিনি ছিলেন কুঞ্চিতকুন্তলবিশিষ্ট এবং স্বর্ণপাদুকা পরিহিত । তাফসীরে মাযহারী/৬২

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।