হজরত আবু হোরায়রা থেকে তিবরানী আবু ইয়ালী, বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন, মহাবিচারের দিবসে দু'জন ফেরেশতাকে উযায়ের ও ঈসা’র আকারে উপস্থিত করা হবে ইহুদী ও নাসারাদের সামনে তাদের নেতৃত্বেই দোজখে প্রবেশ করবে ইহুদী ও খৃষ্টানেরা । ‘তারা যদি উপাস্যই হতো, তবে তারা জাহান্নামে প্রবেশ করতো’ আয়াতে সেকথাই বলে দেওয়া হয়েছে । হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তারপর অবশিষ্ট থাকবে কেবল বিশ্বাসী ও কপটাচারীরা । আল্লাহ্ নির্দেশ দিবেন । তোমরা দাড়িয়ে রয়েছো কেনো? অগ্রসর হও । তারা বলবে, আমরা ওই জাহান্নামীদের অনুসরণ করবো কেনো? পৃথিবীর জীবনে আমরা তো তাদের অনুসারী ছিলাম না। এরপর আল্লাহ্ প্রকাশ করবেন তীর আনুরূপ্যবিহীন জানুদেশ। সঙ্গে সঙ্গে সেজদায় পতিত হবে পুণ্যবানেরা। যারা পৃথিবীর জীবনে ছিলো বিশুদ্ধচিত্ত বিশ্বাসী ও একনিষ্ঠ ইবাদতকারী ৷ কিন্তু লোক দেখানো ইবাদত যারা করেছিলো, তারা তখন সেজদা করতে পারবে না। তাদের পিঠ হয়ে যাবে তক্তার মতো শক্ত । তারা তা বাকাতে পারবে না। সেজদা করতে চাইলেও হুমড়ি খেয়ে পড়ে যাবে। এরপর জাহান্নামের উপরে স্থাপন করা হবে একটি সেতু । ওই সেতুর নাম পুলসিরাত। অন্য এক বর্ণনায় এসেছে, প্রশ্ন করা হলো, হে আল্লাহ্র বাণীবাহক! পুলসিরাত কী? তিনি স. বললেন, কম্পমান পিচ্ছিল পথ, বক্রলৌহকণ্টকিত, নজদে উৎপাদিত কাটা-গুল্ম সদৃশ কণ্টক দ্বারা আবৃত । ওই সময় আমাকে ও অন্যান্য নবীকে দেওয়া হবে শাফায়াত করার অনুমতি তারা নিবেদন করবেন, হে আমাদের প্রভুপালনকর্তা! সেতু অতিক্রমকারীদেরকে রক্ষা করুন। বিশ্বাসীরা তখন তাদের আপন আপন সৌভাগ্য অনুসারে পুলসিরাত অতিক্ৰম করবে বায়ু, পাখি, দ্রুতগামী অশ্ব, অথবা উষ্ট্রের গতিতে ৷ কেউ কেউ আবার কণ্টকাহত হয়ে পড়ে যাবে জাহান্নামে । যার অলৌকিক অধিকারে আমার জীবন, তার শপথ! বিশ্বাসীগণ জাহান্নাম থেকে পরিত্রাণপ্রাপ্তির পর তাদের জাহান্নামবাসী ভ্রাতাদের জন্য এমনভাবে আল্লাহ্র সঙ্গে শুরু করে দিবে বাদানুবাদ, যেমন তোমরা বাদানুবাদ করো যথাপ্রাপ্য বুঝিয়ে নেওয়ার জন্য । বলা হবে, কলহ কোরো না। তারা নিবেদন করবে, ওরা তো আমাদের সঙ্গে নামাজ-রোজা পালন করতো। হজও করতো। আল্লাহ্ বলবেন, তাদেরকে সনাক্ত করো। জাহান্নামে প্রবেশ করা সত্ত্বেও যাদের চেহারা অবিকৃত থাকবে, তাদেরকে তখন তারা সনাক্ত করতে পারবে। আল্লাহ্ তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন জান্নাতবাসীরা বলবে, হে আমাদের প্রভুপালক! আমরা যাদের সম্পর্কে বলেছিলাম, তাদের কেউ আর জাহান্নামে নেই । আল্লাহ্ বলবেন, ভালো করে দেখে নাও । এক দীনার পরিমাণ ইমানের চিহ্ন কারো মধ্যে যদি দেখতে পাও, তবে তাকেও বের করে নিয়ে এসো । নির্দেশ পেয়ে তারা ভালো করে দেখতে শুরু করবে । এভাবে সনাক্ত করতে পারবে আরো অনেককে ৷ আল্লাহ্ তাদেরকেও বের করে আনবেন পুনঃ নির্দেশ দিবেন, অর্ধ দীনার পরিমাণ ইমান বিশিষ্টদেরকেও তাফসীরে মাযহারী/৬১
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।