Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

উহাদের দৃষ্টি অবনত, হীনতা উহাদিগকে আচ্ছন্ন করিবে অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদিগকে আহ্বান করা হইয়াছিল সিজ্দা করিতে । প্রথমে বলা হয়েছে _ “স্মরণ করো, সেই দিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে’ এখানে ‘ইয়াওমা’ (সেই দিনে) পদটি কালাধিকরণকারক এর পূর্বে উহ্য রয়েছে 'উজ্কুর’ (স্মরণ করো) কথাটি । এখানে অনুবাদ করা হয়েছে ওই উতহ্যতা সহকারেই । আর “পায়ের গোছা উন্মোচিত করা হবে’ অর্থ তখন কঠিন সংকটে ফেলা হবে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । এরপর বলা হয়েছে ‘সেদিন তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না’ । একথার অর্থ পুনরুথ্থান দিবসে আল্লাহপাক যখন প্রকাশ ঘটাবেন তীর আনুরূপ্যবিহীন জ্যোতির, তখন সবাইকে হুকুম দেওয়া হবে, সেজদা করো । কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীরা তখন সেজদা করতে পারবেনা । বোখারী, মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, একবার কয়েকজন সাহাবী রসুল স. এর নিকটে জানতে চাইলেন, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহী! আমরা কি পুনরুখান দিবসে আল্লাহ্‌কে দেখতে পাবো? তিনি স. জবাব দিলেন, নির্মেঘ আকাশের দ্বিপ্রাহরিক সূর্যর্শন কি অস্পষ্ট? সাহাবীগণ বললেন না। তিনি স. বললেন, মেঘমুক্ত আকাশে উদিত চতুর্দশীর চন্দ্র কি দুর্ণিরীক্ষ্য? তারা বললেন, নাহ্‌ । তিনি স. বললেন, তাহলে বোঝো, পুনরুখান দিবসের আল্লাহ্‌ দর্শনও তেমনি__ স্পষ্ট ও অন্তরালহীন। তখন জনৈক ঘোষক ঘোষণা করবে, তোমরা যার যার উপাসনা করতে, তার তার পিছনে চলে যাও। ওই ঘোষণার সাথে সাথে পৌত্তলিকদেরকে নিক্ষেপ করা হবে নরকে। আল্লাহ্‌র পুত্র উযায়েরের । বলা হবে, তোমরা মিথ্যার পূজারী । আল্লাহ্‌ তো ভার্যা ও সন্তান-সন্ততি গহণ করা থেকে চিরপবিত্র । এরপর বলা হবে, কী চাও এখন? তারা বলবে, পানি। আমরা পিপাসার্ত । বলা হবে, তোমরা কি দৃষ্টিহীন! সামনে তাকাও । তারা সামনে তাকাতেই জাহান্নামকে দেখতে পাবে মরীচিকার মতো। তাদের সকলকে তখন তাড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করা হবে জাহান্নামে । এরপর আল্লাহ্‌র পুত্র মসী’র। বলা হবে, তোমরা উপাসক অসত্যের। এরপর তাদেরকে ইহুদীদের মতো জিজ্ঞাসাবাদ করে নিক্ষেপ করা হবে দোজখে। হাকেম বর্ণনা করেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, সেদিন সূর্য-চন্দ্র ও হবে। আর হইহুদী-খৃষ্টানদের সামনে শয়তানকে উপস্থিত করানো হবে নবী উষায়ের ও নবী ঈসা মসীহর্ূপে। এরপর ওই বাতিল উপাস্যসমূহ ও তাদের উপাসকদেরকে নিক্ষেপ করা হবে নরকে হাদিসটি প্রত্যয়ন করেছেন তিবরানী । তাফসীরে মাযহারী/৬০

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।