পর্যন্ত তোমাদের সঙ্গে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে, তোমরা যা কামনা করবে, তা-ই আমাকে দিতে হবে? বাক্যটির সম্বন্ধ রয়েছে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে । ওই উতহ্যতাসহ বক্তব্যটি দাড়ায় তোমাদের সঙ্গে আমার এমন প্রতিশ্রুতি কি আছে, যা আমি পরিপূরণ করতে বাধ্য? মহাবিচারের দিবসে তোমরা যে রকম চাও, সেরকম সিদ্ধান্ত দেওয়ার পূর্ব পর্যন্ত যে অঙ্গীকারাবদ্ধতা থেকে আমি মুক্ত হতে পারবোই না? অথবা কথাটি বিশেষভাবে সম্পর্কযুক্ত হবে এখানকার “বালিগা!'’ (সুদৃঢ়) এর সঙ্গে । এভাবে মর্মার্থ দাড়াবে যে অঙ্গীকার বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত? আর এখানকার ‘আইমান’ শব্দটি শপথজ্ঞাপক। আর পুরো বাক্যটি এই শপথের প্রত্যুত্তর । এভাবে কথাটি দাড়ায় আমি তোমাদের সঙ্গে কি এই মর্মে শপথ করেছি যে, তোমরা যেমন চাও, আমি তেমনই করবো? এরপরের আয়াতে (৪০) বলা হয়েছে __ ‘তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে’? একথার অর্থ হে আমার প্রিয়তম রসুল! আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আল্লাহ্ তাদের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ এরকম কথার দায়-দায়িত্ব বহন করার সাধ্য, সাহস ও অধিকার আছে কার? এরপরের আয়াতে (8৪১) বলা হয়েছে _ ‘তাদের কি কোনো দেব-দেবী আছে? থাকলে তারা তাদের দেব-দেবীগুলোকে উপস্থিত করুক __ যদি তারা সত্যবাদী হয়’। একথার অর্থ হে আমার রসুল! তারা নিজেরা যদি তাদের অসম্ভব দাবির দায় বহন করতে না চায়, তবে তাদের মিথ্যা উপাস্যগুলোকে ডেকে আনুক ৷ তারাই বলুক যে, বিশ্বাসী ও অবিশ্বাসীরা সমমর্যাদাসম্পন্ন? যদি তাদের দাবি সত্যই হয়, তবে তারা এরকম করে দেখায় না কেনো? এখানে ‘উপস্থিত করুক’ বলে প্রকাশ করা হয়েছে পৌত্তলিকদের অক্ষমতাকে ৷ “‘ফালইয়া'ত্' (উপস্থিত করুক) কথাটির ‘ফা’ অব্যয়টি এখানে কারণপ্রকাশক । আর “যদি তারা সত্যবাদী হয়’ কথাটি পরিণতিপ্রমাণক। কাজেই এখানে শর্তযুক্ত বাক্য হওয়া সত্ত্বেও পরিণতি নিম্প্রয়োজন। সূরা কৃলাম £ঃ আয়াত ৪২, ৪৩ 3 23440) I) B34 5 GU DE DESY As 24 5; Ea LBA BSL BOLD 52 EE ॥ স্মরণ কর, সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে, সক্ষম হইবে না; তাফসীরে মাযহারী/৫৯
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।