ovis DAE M3 পথ। পথচারী । পথপরিক্রমণ। এগুলোই তো আমাদের ভাবনার বিষয়। আর বেদনার বিষয় হচ্ছে জ্ঞান, প্রেম, গন্তব্যগামিতার অনির্ণেয়ন। আমরা জানি না, সম্মুখে কী অপেক্ষা করছে আমাদের জন্য । সাফল্য, না বৈফল্য । আনন্দ না আক্ষেপ । পরিতৃপ্তি, না পরিহৃতি । মহাজীবনের মহাপরিক্রমা জুড়ে আমাদেরই কলরব । নিজেকে নিয়ে । নিজেদেরকে নিয়ে । নিয়ে পরিপার্শ্বের সহস্ব-অসংখ্য প্রকরণ__ প্রতিদিনের পুষ্প-বৃক্ষ-বিহঙ্গ । নিরবধি নদী-জলধি। নিরন্তর গিরি-মরু-প্রান্তর। আকাশ-মহাকাশ। নক্ষত্র-নীহারিকা। প্রজ্ঞার এমতো বহিরাবয়বসর্বস্বতাই তো আমাদেরকে নিয়ে গিয়েছে দূরে । হৃদয়ের এশ্বর্যানুসন্ধান থেকে। বিশ্বাস থেকে প্রেম থেকে। গভীর, গভীরতর জীবনায়ন থেকে। এভাবে আমাদের মনোনিবেশন, অভিনিবেশন হয়ে গিয়েছে একনেত্রেবিশিষ্ট মৃগের মতো । একদেশদর্শী বিভ্রান্তির মতো। সম্পূর্ণরূপে বস্তুতান্ত্রিকতায়। অথবা এর বিপরীতের বিকৃতিতে । এভাবে কেউ হয়ে গিয়েছি বস্তুবাদী । কেউ অতি ভাববাদী । কেউ বাম । কেউ ডান। মহামানবতার হৃদয়ের একাংশ তাই ফুল ও ফসলশূন্য। আর একাংশ পরিপূর্ণ আগাছায়। বিষবৃক্ষে । সংঘর্ষ-সংক্ষুন্ধ সভ্যতায় এভাবেই শুরু হয়েছে শরনিক্ষেপণ__
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.