Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

॥ উহাদের কি কোন দেব-দেবী আছে? থাকিলে উহারা উহাদের দেব- দেবীগুলিকে উপস্থিত করুক __ যদি উহারা সত্যবাদী হয়। মক্কার অংশীবাদীরা বলতো, আমরা পরকাল বিশ্বাস করি না। আর পরকাল বলে যদি কিছু থেকেই থাকে, তবে এখানে আমরা যেমন সম্মান ও সম্পদ-বিত্ত নিয়ে সুখে আছি, সেখানেও সেরকমই থাকবো। তাদের এমতো অপকথনের প্রতিবাদ করা হয়েছে প্রথমোক্ত আয়াতদ্বয়ে, যার মর্মার্থ _ আমার প্রতি যারা সমৰ্পিত ও মুত্তাকী তারা কখনোই সত্যপ্রত্যাখ্যানকারীদের মতো নয়। পরকালে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে আমি অবশ্যই শাস্তি দিবো এবং মুত্তাকীদেরকে করবো পুরস্কৃত । তাদেরকে দান করবো অসংখ্য সুখোপকরণবিশিষ্ট জান্নাত । এখানে ‘আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সদৃশ গণ্য করবো’ বাক্যটি অস্বীকৃতিজ্ঞাপক এবং এর সম্পর্ক রয়েছে একটি উহ্য বাক্যের সঙ্গে । ওই উতহ্যতাসহ বক্তব্যটি দাড়ায় আত্মসমর্পণকারী ও অপরাধী কি সমমর্যাদাসম্পর্ন হতে পারে ? কখনোই নয়। তাই আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক, সেহেতু আমিও তো তাদেরকে সমান্তরাল জ্ঞান করতে পারি না। এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে _ ‘তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছো’? একথার অর্থ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! তোমরা কি এতোই মূঢ় ও মূৰ্খ যে, ভালো ও মন্দের পাৰ্থক্যও বুঝতে পারো না? এ কেমনতর সিদ্ধান্ত তোমাদের? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘তোমাদের নিকট কি কোনো কিতাব আছে, যা তোমরা অধ্যয়ন করো__ (৩৭) যে, তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো’ (৩৮)? এখানকার ‘আম’ অব্যয়টি পার্থক্যসূচক ‘বাল’ (বরং) অর্থে ব্যবহৃত আর হন্না’ অব্যয়টি ব্যবহার করা হয়েছে কর্মপদের স্থলে, যদিও শব্দটি হওয়া উচিত ছিলো ‘আন্না’ । এর কারণ হিসেবে বলা যেতে পারে এখানকার ‘ইন্না’ এর পূর্বে উহ্য রয়েছে একটি শব্দ ‘কৃওল’ বা ‘কথা’ । অর্থাৎ তোমরা কি সেই কিতাবে এরকম কথা পাঠ করেছো? অথবা বলা যেতে পারে, এখানে ‘লাকুম’ এর সঙ্গে ‘লাম’ ব্যবহৃত হওয়ার কারণেই ‘আন্না’ অব্যয়টি হয়েছে ‘ইন্না’। এভাবে বক্তব্যটি দাড়িয়েছে _ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! যে অদ্ভুত দাবি তোমরা করছো, তার সপক্ষে কি তোমাদের কাছে এমন কোনো আসমানী কিতাব আছে, যা তোমরা নিয়মিত পাঠ করো এবং যে কিতাবে লিপিবদ্ধ রয়েছে এমন কথা, যা তোমাদের আকাংখার অনুকূল? এরকমও বলা যেতে পারে যে, এখানে পরের আয়াতে উল্লেখিত বাক্যটি একটি পৃথক বাক্য । এরপরের আয়াতে (৩৯) বলা হয়েছে _ ‘তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্য যা হ্থির করবে, তা-ই পাবে’? একথার অর্থ হে মঙ্কার পৌত্তলিকেরা! আমি কি মহাপ্রলয় তাফসীরে মাযহারী/৫৮

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।