দিয়েছেন এতো সুন্দর ফলবান বাগান । অথচ তোমরা পণ করেছিলে আল্লাহ্র দরিদ্র বান্দাদেরকে কিছুই দিবে না। এটা কি তার অনুপম অনুকম্পার প্রতি অকৃতজ্ঞতা নয়? এখনো সময় আছে। তার সকাশে ক্ষমাপ্রার্থী হও। ঘোষণা করো তার পবিত্রতা ও মহিমা । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে _ ‘তখন তারা বললো, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমালংঘনকারী ছিলাম’ ৷ বক্তব্যটিতে নিহিত রয়েছে তাদের দু'টি স্বীকৃতি _ ১. আল্লাহ্ জুলুম করা থেকে পবিত্র এবং ২. আমরাই নিজেদের উপরে জুলুমকারী । অভাবগ্রস্ত জনতাকে বঞ্চিত করতে চেয়ে সীমালংঘন করেছি আমরাই । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো (৩০) । তারা বললো, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালংঘনকারী (৩১) । সম্ভবত আমাদের প্রতিপালক এ থেকে আমাদেরকে উৎকৃষ্টতম বিনিময় দিবেন; আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম’ (৩২) । এখানে ‘আক্বাল’ অর্থ একে অপরের প্রতি । কথাটি এখানে বাক্যের কর্তা এবং এখানে কর্মপদের অবস্থাপ্রকাশক হচ্ছে ‘ইয়াতালাওয়ামুন’ (দোষারোপ করতে লাগলো) ৷ যেমন বলা হয় ‘লাৰ্বীয়াহু রাকেবাইন’ (উভয়ে মিলিত হলো তাদের বাহনারোহী অবস্থায়) । ‘হায় দুর্ভোগ! আমরা তো ছিলাম সীমালংঘনকারী’ অর্থ হায়! সীমালংঘন তো করেছি আমরাই । আমাদের পুণ্যবান পিতা যেমন দরিদ্র দরদী ছিলেন, আমরা তো তেমন ছিলাম না। তিনি ছিলেন কৃতজ্ঞচিত্ত। আর আমরা তার বিপরীত । সম্ভবত আমাদের প্রতিপালক এ থেকে আমাদেরকে উৎকৃষ্ট বিনিময় দিবেন’ অর্থ তারা বললো আমরা আমাদের কৃতকর্মের জন্য সর্বান্তঃকরণে তওবা করলাম । সাবধান হলাম ভবিষ্যতের জন্য । আর আমরা এরকম করবো না । যথাপ্রাপ্য প্রদান করবো দরিদ্রদের । সুতরাং হে আমাদের আল্লাহ্! আমরা আশা রাখি তুমি আমাদের তওবা কবুল করবে এবং আমাদেরকে দান করবে উৎকৃষ্টতর প্রতিদান। কেননা তুমিই একমাত্র ত্রাতা ও দাতা । এখানে ‘ইলা’ (প্রতি) অব্যয়টির মাধ্যমে প্রদর্শন করা হয়েছে আল্লাহ্র প্রতি অনুরাগের চুড়ান্ত পর্যায়কে । অথবা এখানকার শেষ শব্দটির (রগবত) মধ্যে নিহিত রয়েছে আল্লাহ্ অভিমুখী হওয়ার চরমতর আর্তি । তাই এরপর বলা হয়েছে ‘আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম’ এই বাক্যটিতেই নিহিত রয়েছে তাদের দৃঢ় আশাবাদী হওয়ার কারণ । অর্থাৎ তারা বললো, যেহেতু আমরা এখন অনুতাপানলে জর্জরিত মনে সম্পূর্ণতই আল্লাহ্ অভিমুখী, সেহেতু আমাদের দৃঢ় বিশ্বাস এই যে, তিনি আমাদেরকে দান করবেন উৎকৃষ্টতর বিনিময় । তাফসীরে মাযহারী/৫৬
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।