Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

কিছুতেই তাদেরকে যেনো ভিতরে ঢুকতে দিয়ো না। এখানকার “লা ইয়াদখুলান্নাহা’ (প্রবেশ করতেই না পারে) কথাটিতে প্রকাশ পেয়েছে চূড়ান্ত পর্যায়ের না-সূচকতা। অর্থাৎ তারা যেনো বাগানে প্রবেশ না করতে পারে কোনোক্রমেই ৷ যেমন বলা হয় ‘লা আতিআন্নাকা হাহুনা’ (আমি তোমাদের কাছে কখনোই আসবো না) । এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে _ ‘অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম__ এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করলো!’ ৷ বাক্যটি সম্পর্কযুক্ত ২৩ সংখ্যক আয়াতের ‘অতঃপর তারা বললো’ এর সঙ্গে । আর এখানকার ‘আ'লা হারদিন’ কথাটি সম্পর্কযুক্ত হবে ‘নিবৃত্ত করতে সক্ষম ’ এর সঙ্গে । ‘হারদুন’ এর আভিধানিক অর্থ ইচ্ছা করা, বাধা দেওয়া, রোষান্বিত হওয়া । একারণেই হাসান বসরী, কাতাদা এবং আবুল আলিয়া বলেছেন, এখানে ‘হারদুন’ এর অর্থ হবে চেষ্টাচরিত্র । কুরতুবী, মুজাহিদ ও ইকরামা বলেছেন, এখানে শব্দটির অর্থ একমত । আবু উবায়দা বলেছেন, তারা ওই অভাবীদেরকে বাধা দেওয়ার ব্যাপারে ছিলো একমত ৷ শা’'বী ও সুফিয়ান সওরী বলেছেন, তারা একমত ছিলো ওই অভাবগ্রস্তদের প্রতি ক্রোধান্বিত হওয়ার ব্যাপারে । হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা ছিলো বাগানের মালিক । তাই তাদের ধারণা ছিলো, তারা অবশ্যই ওই দরিদ্র জনতাকে প্রতিহত করতে পারবে। এমতো বিশ্বাস নিয়েই তারা যাত্রা করেছিলো তাদের বাগানের দিকে। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো, তখন বললো, আমরা তো দিশা হারিয়ে ফেলেছি (২৬) ৷ বরং আমরা তো বঞ্চিত (২৭) ৷ তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললো, আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেনো’(২৮)? একথার অর্থ _ সেখানে পৌছে অগ্নিঝড়ে ভস্মীভূত বাগান দেখে স্তম্ভিত হয়ে গেলো তারা । সম্বিত হারিয়ে ফেললো প্রায় । ভাবলো, এ কোথায় এলাম ৷ প্রকৃত ঘটনা বুঝতে পারলো সম্বিত ফিরে পাবার পর । আশাহত কণ্ঠে বলে উঠলো, আমরা তো বঞ্চিত হলাম তাদের মধ্যে ন্যায়নিষ্ঠয, বোধশক্তিসম্পন্ন মাঝবয়সী ভ্রাতা বললো, ইনশাআল্লাহ্‌ না বলে যে তোমরা শপথ করেছিলে, সেটা যে ঠিক ছিলো না, তা কি আমি তোমাদেরকে আগে বলিনি? আশ্চর্য! এখনো তোমরা অনুতপ্ত হচ্ছো না কেনো? ঘোষণা করছো না কেনো আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা? এখনো কি তোমরা বুঝতে পারছো না যে, আল্লাহ্র অভিপ্রায় ব্যতীত কোনোকিছুই সংঘটিত হতে পারে না? আবু সালেহ বলেছেন, শপথ করার সময় তারা ইনশাআল্লাহ্‌ না বলে বলেছিলো ‘সুবহানাল্লাহ্‌’। অথবা বক্তব্যটি দাড়াবে ওই মধ্যম বয়সী লোকটি তখন বললো, আমি কি তোমাদেরকে আগেই স্মরণ করিয়ে দেইনি যে, আল্লাহ্‌র অনুগ্রহপ্রাপ্ত হলে তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়? তিনি তোমাদেরকে তাফসীরে মাযহারী/৫৫

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।