এমতাবস্থায় এখানকার ব্যতিক্রমী বাক্যটি সংযুক্ত হবে আগের আয়াতের ‘ফল আহরণ করবে’ কথাটির সঙ্গে । অথবা আলোচ্য আয়াতের বাক্যটি একটি পৃথক বাক্য। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে _ ‘অতঃপর তোমার প্রতিপালকের নিকট থেকে এক বিপর্যয় হানা দিলো সেই উদ্যানে, যখন তারা ছিলো নিদ্ৰিত’ । একথার অর্থ ‘ইনশাআল্লাহ্’ বচনবিহীন শপথ উচ্চারণ করার পর তারা ঘুমিয়ে পড়লো । তখন আল্লাহ্র নির্দেশে তাদের বাগানের উপর দিয়ে বয়ে গেলো অগ্নিঝড় । তারা সে ঝড়ের কথা জানতেও পারলো না। এরপরের আয়াতে (২০) বলা হয়েছে _ ‘ফলে তা দ্ধ হয়ে কৃষ্ণবৰ্ণ ধারণ করলো’ ‘সরীম’ অর্থ বিরাণ বাগান, যে বাগানে কোনোই ফল নেই । অথবা অর্থ _ নিশীথ ৷ অর্থাৎ বাগানটি তখন অগ্নিঝড়ে দঞ্ধ হয়ে উৎসন্ন হয়ে গেলো অন্ধকার নিশীথের মতো । অথবা ‘সরীম’ অর্থ দিবস । অর্থাৎ দগ্ধীভূত বাগান হয়ে গেলো ঝকঝকে দিবসের মতো পরিষ্কার, ফলহীন। ‘সরমূন’ অর্থ কর্তন । দিবস- রজনী পরস্পরের দিক থেকে কর্তিত হয়। তাই দিবস-রজনীকেও বলে ‘সরীম’। হাসান বসরী বলেছেন, উদ্যানটি থেকে উধাও হয়ে গিয়েছিলো চিত্তাকর্ষক সৌন্দর্য । অর্থাৎ তখন বাগানের কোনোকিছুই আর অবশিষ্ট ছিলো না। হজরত ‘সরীম’। এভাবে বক্তব্যটি দাঁড়ায় আগুনে ঝলসে গিয়ে বাগানটি হয়ে গেলো কালো ছাই । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বললো(২১), তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল বাগানে চলো’ (২২)। এখানে উগদু’ অর্থ সকাল সকাল চলো। আরবী ভাষায় ‘উগদু’ এর পরে বসে ‘ইলা’ (দিকে) অব্যয় । অথচ এখানে শব্দটির পরে বসেছে আলা’ (উপর) । এর কারণ হিসেবে বলা যেতে পারে, ‘গদবুন’ এর সম্পর্ক উষাকালের যাত্রার সঙ্গে । আর মনোনিবেশনের অর্থও নিহিত হয়েছে এর মধ্যে । অথবা বলা যায়, এর মধ্যে রয়েছে প্রাধান্য ও সক্ষমতার অর্থ । আবার এরকমও বলা যেতে পারে, ‘উগদু’ শব্দটি এখানে অনুজ্ঞাসূচক অসমাপিকা ক্রিয়া । আর এর বিধেয় ‘আ'লা হারছিকুম’ (তোমাদের ক্ষেতে) । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘অতঃপর তারা চললো নিম্নস্বরে কথা বলতে বলতে (২৩), অদ্য যেনো তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি তাতে প্রবেশ করতে না পারে’ (২৪) । একথার অর্থ তারা মৃদু আওয়াজে নিজেদের মধ্যে কথা বলতে বলতে অতি সন্তৰ্পণে বাগানের দিকে চললো । বললো, একদম শোরগোল করো না । নয়তো আগের অভ্যাস অনুসারে অভাবগ্রস্তরা এসে ভিড় জমাবে ৷ তবুও কোনোক্রমে টের পেয়ে তারা যদি এসেই পড়ে, তবে সাবধান! তাফসীরে মাযহারী/৫৪
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।