‘আসহাবাল জান্নাহ্’ অর্থ উদ্যান অধিপতিগণ । এখানকার ‘আল’ সীমিতার্থক । অর্থাৎ ‘আল’ ব্যবহার করে এখানে বুঝানো হয়েছে একটি বিশেষ উদ্যানের কথা । ইবনে জুরাইজ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, বদর যুদ্ধের সময় মুসলিম বাহিনীর সেনাস্বল্পতা লক্ষ্য করে আবু জেহেল দর্পভরে বলেছিলো, ওদেরকে ধরে ধরে রশি দিয়ে বেধে ফ্যালো, অযথা হত্যা কোরো না। ওই ঘটনাটির দিকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে _ আমি মক্কার মুশরিকদেরকে উদ্যান-অধিপতিদেরকে । ইবনে সালেহ সূত্রে কালাবীর মাধ্যমে মোহাম্মদ ইবনে মারওয়ান বর্ণনা মাইল দূরে বাস করতেন এক পুণ্যবান ব্যক্তি । তিনি রচনা করেছিলেন একটি মনোরম ফলের বাগান। ওই বাগানের নাম ছিলো মারওয়া। তিনি আকর্ষি দিয়ে ফল পাড়ার পর যে ফলগুলো পাড়তে পারতেন না, সেগুলো রেখে দিতেন অভাবগ্রস্তদের জন্য । ফল শুকানোর চাটাই থেকে যে ফলগুলো চাটাইয়ের বাইরে ছিটকে পড়তো, সেগুলোকেও তিনি রেখে দিতেন তাদের জন্য । বাগানের পাশে ছিলো তার শস্যক্ষেত্র । ফসল কাটার সময়েও ঝরে যাওয়া শস্যশীষগুলোকে তিনি আর গ্রহণ করতেন না । রেখে দিতেন দরিদ্র জনসাধারণের জন্য । এক সময় তিনি ইন্তেকাল করলেন । তখন সে বাগানের মালিক হলো তার সন্তানেরা । তারা শপথ করলো, পিতার আদর্শ তারা অনুসরণ করবে না। এখন থেকে কোনো পরিত্যক্ত ফল ও ফসল রাখবে না অভাবীদের জন্য । তাই-ই করতে লাগলো তারা । ফল ও ফসল নিঃশেষে তুলতে লাগলো নিজেদের ঘরে। তাদের সে শপথের কথাই উল্লেখ করা হয়েছে পরবর্তী বাক্যে এভাবে = ‘যখন তারা শপথ করেছিলো যে, তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল’ । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে _ ‘এবং তারা ইনশাআল্লাহ্ বলেনি’ । এখানে ‘ইসতিছনা’ অর্থ ব্যতিক্রমী বাক্য । আর এখানে ব্যতিক্রমী বাক্য হচ্ছে হনশাআল্লাহ্’ ৷ ব্যতিক্ৰমী বাক্য দ্বারা পূর্বাপর বাক্যের পার্থক্য নির্ণীত হয়। আবার ‘ইনশাআল্লাহ্ (আল্লাহ্ যদি চান) বললে ব্যতিক্ৰমীটিই হয় মুখ্য উদ্দেশ্য । অথবা বলা যেতে পারে, তারা বলেনি ‘আফআ'লু ইনশাআল্লাহ্’ (যদি আল্লাহ্ ইচ্ছা করেন, তাহলে আমি করবো)। কিংবা ‘লা আফআ'লু ইল্লা আনশাআল্লাহ্’ (আল্লাহ্র ইচ্ছা না হলে করবো না) । কথা দু’টোর মর্মার্থ একই ৷ এমতাবস্থায় আগের আয়াতের ‘যখন তারা শপথ করেছিলো’ কথাটির ক্রিয়ার অবস্থাপ্রকাশক হবে ‘তারা ইনশাআল্লাহ্ বলেনি’ অর্থাৎ তারা ব্যতিক্রমী বাক্যটি তাদের শপথের সময় উচ্চারণ করেনি। আর একটি মর্মার্থ হতে পারে আলোচ্য আয়াতের । সেটি হচ্ছে _ তারা শপথ করেছিলো, অতি প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল । কিন্তু তাদের পিতার মতো তারা অভাবগ্রস্তদের জন্য কোনো অংশই রাখবে না। তাফসীরে মাযহারী/৫৩
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।