Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

0 ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবৰ্ণ ধারণ করিল । প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল, 0 ‘তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চল !' 0 অতঃপর উহারা চলিল নিমস্বরে কথা বলিতে বলিতে, 0 অদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে।' 0] অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল । 0 অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, তখন বলিল, ‘আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি ৷’ 0 ‘বরং আমরা তো বঞ্চিত ৷’ 0 উহাদের শ্রেষ্ট ব্যক্তি বলিল, ‘আমি কি তোমাদিগকে বলি নাই? এখনও তোমরা আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন?’ 0 তখন উহারা বলিল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি, আমরা তো সীমালংঘনকারী ছিলাম ৷” 0] অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল । 0 উহারা বলিল, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালংঘনকারী । 0 সম্ভবতঃ আমাদের প্রতিপালক ইহা হইতে আমাদিগকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন; আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম ৷’ 0 শাস্তি এইরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর । যদি উহারা জানিত! প্রথমে বলা হয়েছে _ ‘আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিগণকে’। একথার অর্থ ইয়েমেন অঞ্চলের ওই বিশেষ বাগানের মালিকদেরকে অন্নসংকটে ফেলে আমি যেমন করে তাদেরকে পরীক্ষা করেছিলাম, তেমনি করে দুরর্ভিক্ষগ্রস্ত করে পরীক্ষা করেছি মক্কাবাসীদেরকে ৷ ঘটনাটি ছিলো এরকম__ মক্কার মুশরিকেরা বার বার মহাসত্য ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করতে লাগলো । তদুপরি ক্রমাগত অত্যাচার করে যেতে লাগলো রসুল স. ও তীর বিশ্বাসী অনুচরবর্গের উপর । এভাবে অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেলো, তখন রসুল স. প্রার্থনা জানালেন, হে আমার পরম প্রভুপালক! মক্কাবাসীদের উপরে আপতিত করো নবী ইউসুফের যুগের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ । বলা বাহুল্য, তীর প্রার্থনা গৃহীত হলো। এক টানা সাত বৎসর ধরে তাদেরকে ভোগ করতে হলো অবর্ণনীয় কষ্ট । মৃতদেহ ও মৃতের চামড়া-হাড় ভক্ষণ করতে বাধ্য হলো তারা। শেষে মুক্তি পেলো রসুল স. এর দোয়ার বরকতে । তাফসীরে মাযহারী/৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।