Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ইহা তো সেকালের উপকথা মাত্র ॥ আমি উহার শুঁড় দাগাইয়া দিব । সম্মানিত ক্বারীগণ প্রথমোক্ত আয়াত করেছেন তিন রকম নিয়মে। যেমন__ ১. ‘আন কানা জা মালিউ ওয়া বানীন’ ২. ‘আআনকানা জা মালিউ ওয়া বানীন’ ৩. ‘লি আন কানা জা মালিউ ওয়া বানীন’। এখানে উদ্ধৃত হয়েছে প্রথম নিয়মটি ৷ সাধারণ ক্বারীগণ আয়াতখানি এভাবেই পাঠ করে থাকেন । ক্বারী ইবনে আমের, ক্বারী হামযা, ক্বারী আবুবকর এবং ক্বারী ইয়াকুব পাঠ করতেন দ্বিতীয় নিয়মে ‘হামযা’ সহযোগে । আবার কোনো কোনো ক্বারী অবলম্বন করেছেন তৃতীয় উচ্চারণ রীতিটি ৷ কিন্তু যে ভাবেই পাঠ করা হোক না কেনো, বাক্যটির অর্থ দাড়ায় প্রায় একই রকমের ‘এই জন্য যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধিশালী’ ৷ অর্থাৎ ওই মিথ্যাচারী চায়, রসুল স. তার আনুগত্য করুন এ কারণে যে, সে ধনবল ও জনবলে শ্রেষ্ঠ । দ্বিতীয় উচ্চারণরীতির ক্ষেত্রে বাক্যটি হবে প্রশ্ববোধক ও অস্বীকৃতিজ্ঞাপক। এভাবে বক্তব্যটি দাড়াবে _ হে আমার রসুল! আপনি তার অনুসারী কি হবেন এ জন্য যে, সে বিত্তশালী ও অধিক সন্তান-সন্ততির অধিকারী? অথবা বলা যেতে পারে, প্রশ্নটি প্রযুক্ত হবে পরবর্তী আয়াতের বক্তব্যের সঙ্গে এবং মর্মার্থ দাড়াবে _ সে কোরআনকে ‘সেকালের উপকথা’ বলার ধৃষ্টতা প্রদর্শন করে কি এ জন্য যে, সে সম্পদশালী ও অধিক সন্তান-সন্ততিধারী? কিংবা সম্পদশালী হওয়ার কারণে তার উচিত ছিলো সম্পদদাতার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তীর বাণী ও তার বাণীবাহককে মান্য করা। কিন্তু সে তো কৃত ও সত্যপ্রত্যাখ্যানকারী । আর তৃতীয় উচ্চারণরীতিতে যুক্ত করা হয়েছে একটি উহ্য অব্যয় ‘লি’ ৷ কিন্তু এতে করে আয়াতখানির কোনো ভিন্ন অর্থ প্রকাশ পায় না। এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে _ ‘তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, এটাতো সেকালের উপকথা মাত্র'। একথার অর্থ _ দুরাচার ওলীদের সম্মুখে যখন কোরআনের আয়াত আবৃত্তি করা হয়, তখন সেতা মান্য করার বদলে করে অস্বীকার । চরম দৌরাত্ম্য প্রকাশ করে এমতো অপসমন্তব্য করে যে, এগুলো তো অতীত যুগের কিংবদন্তী মাত্র । আল্লাহ্‌র বাণী কদাচ নয় । এখানে ‘আসাত্বীর’ অর্থ উপকথা, কল্পকাহিনী, জনশ্রুতি, কিংবদন্তী । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে _ ‘আমি তার শুঁড় দাগিয়ে দিবো’ । এই বাক্যটি একটি পৃথক বাক্য । উক্তিটি শাসনমূলক ও হুমকিপ্রকাশক । ‘খুরতুম’ এর শাব্দিক অর্থ মাতঙ্গ-শুণ্ড ও বরাহের চিবুক মর্মার্থ _ নাসিকা, নাক । মাতঙ্গ ও বরাহের সঙ্গে তুলনা করে এখানে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী ওই লোকটির নাক ছিলো হাতীর শুঁড়, অথবা শুকরের থুতনির মতো । ফাররা বলেছেন, এখানে ‘শুঁড়’ বা নাক বলে বুঝানো হয়েছে তার সারা শরীরকে ৷ অর্থাৎ আংশিক বলে মর্মার্থ নেওয়া হয়েছে তাফসীরে মাযহারী/৫০

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।