খযানীম’ এর শাব্দিক অর্থ গোত্রপরিচয়হীন হওয়া সত্ত্বেও গোত্রগৌরব প্রকাশকারী। প্রকৃতপক্ষে “‘যানীম’ বলে দু'য়ীয়াকে । 'দু'য়ীয়া’ বলে পাতানো সন্তানকে, অর্থাৎ যে গুরসজাত সন্তান নয়। অথবা “দু'য়ীয়া’ বলে অবৈধ জাতককে ৷ কামুস। বায়যাবী লিখেছেন, ‘যানীম’ কথাটি এসেছে “যানামাতাশ শাত’ থেকে । এর অর্থ অতি ঝুলন্ত কান ও স্তনবিশিষ্ট ছাগল । উল্লেখ্য আঠারো বছর বয়সে ওলীদ ইবনে মুগীরাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েছিলো তার পিতা । আখনাস ইবনে শুরাইক বলেছেন, সে ছিলো সাকাফী গোত্রের । পরে তাকে জোহরা গোত্রের অন্তর্ভুক্ত করা হয় । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে অত্যন্ত রঢ়তার সঙ্গে ব্যক্ত করা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের মন্দ গুণাবলী কিন্তু বিশেষভাবে কে এগুলোর লক্ষ্যস্থল তা ছিলো অজানা । পরে যখন অবতীর্ণ হলো ‘তদুপরি কুখ্যাত’ তখন আমরা বুঝতে পারলাম কুখ্যাত লোকটি হচ্ছে ওলীদ। একটি মাদুলী ঝুলানো থাকতো তার গলায় । তাই তাকে চেনা যেতো সহজেই । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এই সুরার ১০ ও ১১ সংখ্যক আয়াত অবতীর্ণ হওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে, এ সকল কথার লক্ষ্যস্থল কে। এরপর যখন ‘তদুপরি কুখ্যাত’ পর্যন্ত অবতীর্ণ হলো, তখন বুঝতে পারলাম, কথাগুলো বলা রয়েছে ওলীদ সম্পর্কে । ছাগলের কান, অথবা স্তনের মতো ঝুলন্ত ছিলো তার কান । সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, লোকটি প্রসিদ্ধ ছিলো তার দুc্র্মের কারণে, যেমন কোনো ছাগল প্রসিদ্ধ হয় তার লম্বা কান ও ঝুলন্ত স্তনের জন্য । আমার ধারণা, উপরোক্ত নিকৃষ্ট বিশেষণগুলির চেয়ে ‘যানীম’ বিশেষণটি অধিক নিকৃষ্ট । সেজন্য তা উল্লেখ হয়েছে অপকৃষ্ট কয়েকটি বিশেষণের পরে। হজরত হারেস ইবনে ওয়াহাব খাজায়ী বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, জান্নাতী ও জাহান্নামী কে সেকথা কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীগণ বললেন, নিশ্চয়ই । তিনি স. বললেন, ওই প্রতিপত্তিহীন বিশ্বাসী, যে শপথ করে কিছু বললে আল্লাহ্ তার বাসনাকে সত্যে পরিণত করে দেন। আর জাহান্নামী সে, যে খল ও মদগর্বিত । সুরা কৃলাম £ আয়াত ১৪, ১৫, ১৬ 2 EEA (] A 2 7, bb 2? ES ESA 2 (721) 2 N24 KN GEES AR A EE Be PEE GE DAP ALL LL EOSIN এইজন্য যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধিশালী । তাফসীরে মাযহারী/৪৯
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।