কিন্তু সেই সঙ্গে তারা এ-ও কামনা করে যে, প্রথমে নমনীয় হোক মুসলমানেরা । অথবা তারা চায়, তোমরা কোনো কোনো বিষয়ে তাদের সঙ্গে একাত্ম হও, তাহলে তারা কোনো কোনো ক্ষেত্রে ত্যাগ করবে তোমাদের বিরোধিতা । সমাধান ঃ$ ধৰ্মীয় বিধানের ব্যাপারে নমনীয় হওয়া নিষিদ্ধ । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘এবং অনুসরণ কোরো না তার, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্চিত (১০), পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়’(১১) । আগের আয়াতে সাধারণভাবে মিথ্যাচারীদের অনুসরণ করতে বলা হয়েছিলো আর আলোচ্য আয়াতদ্বয়ে বিশেষভাবে নিষিদ্ধ করা হলো কথায় কথায় শপথকারী, লাঞ্ছিত ও পশ্চাতে নিন্দাকারীদের অনুসরণ করতে । কাতাদা বলেছেন, আয়াতদ্বয় অবতীর্ণ হয়েছে ওলীদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে কালাবী সূত্রে মুনজির এবং সুদ্দী সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার উপলক্ষ ছিলো আখফাশ ইবনে শুরাইক। আতা এবং বাগবীও এরকম বলেছেন। তবে মুজাহিদ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে আসওয়াদ ইবনে ইয়াগুছকে উদ্দেশ্য করে। হাল্লাফ’ অর্থ অধিক পরিমাণে মিথ্যা শপথকারী। এ সম্পর্কে বিস্তারিত আইমানিকুম’ আয়াতের তাফসীরে ৷ ‘মুহীন’ অর্থ লাঞ্ছিত, অপমানিত, তুচ্ছ । অর্থাৎ যে অসৎসিদ্ধান্তকামী ও বিচক্ষণতাবিচ্যুত । আর ‘হাম্মায’ অর্থ পশ্চাতে নিন্দাকারী, ছিদ্রান্বেষী, চোখ অথবা চোখের জ্র দ্বারা ইঙ্গিতে অন্যের দোষক্রটি বর্ণনাকারী । আর “মাশ্শাইম বি নামীম’ অর্থ একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় । তারাও পশ্চাতে নিন্দাকারীদের মতোই । সমাধান ঃ অত্যধিক শপথোচ্চারণ অশোভন ও অনভিপ্রেত (মাকরূহ) । একটি সংশয় ৪ এখানে বলা হয়েছে ‘কুল্লা হাল্লাফ’। এর অর্থ যে কোনো ধরনের শপথকারী । এতে করে কি একথা বুঝা যায় না যে, সকল মিথ্যা শপথকারীর অনুসরণ করা না গেলেও তাদের মধ্যেই কিছুসংখ্যকদের অনুসরণ করা যাবে? সংশয়ভঞ্জন 8 ‘কুল’ শব্দটি সমষ্টির একটি একক । সাধারণ-বিশেষ উভয় প্রকার নিষেধাজ্ঞাই শব্দটির অরন্তভূত হতে পারে। এভাবে বক্তব্যটি দাড়ায় সকল প্রকার মিথ্যা শপথকারীর অনুসরণ নিষিদ্ধ । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘যে কল্যাণের কাজে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ (১২), রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত’ (১৩) । এখানে “মান্নাই’'ল্লিল্ খইর’ অর্থ কল্যাণকর কাজে বাধাদানকারী, বিশ্বাস ও পুণ্যকর্মময় পথের প্রতিবন্ধক । মুয়তাদ’ অর্থ সীমালংঘনকারী, অতি মাত্রায় অত্যাচারী । ‘আছীম’ অর্থ পাপাসক্ত, পাপিষ্ঠ । ‘উতুল্লিম’ অর্থ রঢ় স্বভাব। আর ‘বা'দা জালিকা যানীম’ অর্থ তদুপরি কুখ্যাত । অৰ্থাৎ এতোক্ষণ ধরে বর্ণিত দোষগুলো থাকার কারণে যে ব্যক্তি কুখ্যাত । তাফসীরে মাযহারী/৪৮
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।