Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

মতো এখানকার ‘আল মাফতুন’ও শব্দমূল । অর্থাৎ এর অর্থ হবে__ উন্মাদনা । এভাবে মর্মার্থ দাড়াবে _ তোমাদের মধ্যে কে উন্মাদনায় প্রকটতর, তা পরিদৃশ্যমান হবে অচিরেই, মহাবিচার পর্বের প্রান্তরে । প্রকৃত কথা হচ্ছে, সত্যপ্রত্যাখ্যানকারীরাই বিকারগ্রস্ত । তারা তাদের বিবেক- বুদ্ধিকে যথাস্থানে ব্যবহার করে না । অন্যথায় বুদ্ধি-বিবেকের দাবি তো এই যে, কাউকে স্বেচ্ছায় কোনো কিছু বেছে নিতে বলা হলে সে নিশ্চয়ই বেছে নেয় উত্তমতর বিষয়টিকেই। আবার বিপদসমূহের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হলে সে অবশ্যই বেছে নিবে সর্বাপেক্ষা লঘু বিপদটিকে ৷ বিশ্বাসীগণ তো এরকমই করে। যেহেতু তারা বুদ্ধিমান তাই বেছে নেয় এমন সত্তাকে যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিধর, পরিপূর্ণ ও সকল অক্ষমতা ও দোষক্রটিমুক্ত। সকল লাভ ও পৃথিবীর ভোগোপকরণকে এবং উপাস্য হিসেবে নির্ধারণ করে এমন জড়প্রতিমাকে, কারো কল্যাণ, অথবা অকল্যাণ করার সাধ্য যাদের আদৌ নেই । তারা এতটুকুও বুঝতে পারে না যে, পৃথিবীর ভোগোপকরণপ্রাপ্তিও নির্ভর করে সম্পূর্ণরূপে আল্লাহ্র অভিপ্রায়ের উপর ৷ সুতরাং তারা চাইলেও তো সবকিছু পায় না। পায় ততেটুকু, যতোটুকু আল্লাহ্‌ তাদেরকে দিতে ইচ্ছা করেন । সুতরাং তারা বিকারগ্রস্ত নয়তো কী? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন, কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা সৎপথপ্রাপ্ত (৭) ৷ সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ কোরো না’(৮)। এখানে ‘হুয়া’ (তিনি) সর্বনামটি বিয়োজক আর ‘কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে’ কথাটি এখানে সম্বন্ধযুক্ত হবে ‘সম্যক জানেন’ কথাটির সঙ্গে । এভাবে বক্তব্যটি দাড়ায় আল্লাহ্‌ ভালো করেই জানেন, কে বিভ্রান্ত এবং কে পথপ্রাপ্ত। প্রকৃতপক্ষে বিভ্রান্ত সত্যপ্রত্যাখ্যানকারীরাই । কেননা তারা বিকারগ্রস্ত । বলাবাহুল্য, বিভ্রান্ত হওয়া বিকারগ্রস্তদেরই কাজ । ‘ফালা তুত্বিই’ল মুকাজ্জিবীনা’ অর্থ সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ কোরো না। এখানকার ‘ফা’ অব্যয়টি হেতুবাচক । অর্থাৎ হে আমার নবী! আপনি যেহেতু জানলেন যে, আপনি সত্যাধিষ্ঠিত, সেহেতু আপনি ওই বিভ্রান্তদের কথামতো চলবেন না। গুরুত্ব দিবেন না তাদেরকে একেবারেই এরপরের আয়াতে (৯) বলা হয়েছে _ ‘তারা চায় যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে’ এখানকার ‘তারা চায়’ ক্রিয়ার কর্তা হচ্ছে আগের আয়াতে উল্লেখিত মিথ্যাচারীরা। ‘লাও’ (যদি) অব্যয়টি এখানে সীমিতার্থক। হয়ুদ্হিনুন’ অর্থ নমনীয় হও। ‘ইদদিহান’ শব্দটি সাধিত হয়েছে ‘দিহান’ থেকে । এর অর্থ নমনীয়তা, কোমলতা । আর “ফা ইয়ুদ্‌হিনুন’ এর ‘ফা’ যদি এখানে যোজক হয়, তবে বক্তব্যটি দাড়াবে ধর্মীয় ব্যাপারে তারা নমনীয় হতে চায়, তাফসীরে মাযহারী/৪৭

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।