বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সুকুমার স্বভাবাবলীর উৎকর্ষ সাধনের লক্ষেই আবির্ভূত হয়েছি আমি । আহমদ ৷ মুয়াত্তা’ গ্রন্থে রয়েছে, তিনি স. বলেছেন, শুভ স্বভাবের সোন্দর্যসাধন এবং তার প্রচার-প্রসারের উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে আমাকে । হজরত আবু দারদা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে বিশ্বাসীগণের হিসাবের পাল্লায় সবচেয়ে ভারী হবে তাদের সুন্দর স্বভাব আল্লাহ্পাক ঘৃণা করেন কর্কশভাষী ও অশ্লীলভাষীকে ৷ তিরমিজি, আবু দাউদ তিরমিজি মনে করেন হাদিসটি শুদ্ধসূত্রবিশিষ্ট। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, তোমরা কি জানো, কোন আমল অধিকসংখ্যক লোককে জার্নাতবাসী করবে? সাহাবীগণ বললেন, আল্লাহ্ এবং তার রসুলই এ সম্পর্কে ভালো জানেন। তিনি স. বললেন, আল্লাহৃভীতি ও সচ্চরিত্র জননী আয়েশা বলেছেন, আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, শিষ্টাচারের কল্যাণেই মানুষ রাত জেগে নামাজ পাঠকারী এবং দিনভর রোজা পালনকারী অপেক্ষা উত্তম পদবাচ্য হয়। আবু দাউদ । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার সহচরবৃন্দের মধ্যে সে-ই আমার অধিকতর প্রিয়, যার স্বভাবচরিত্র অধিকতর উত্তম। বোখারী । বোখারী ও মুসলিমের ভিন্ন বর্ণনায় এসেছে, আমার নিকট মহানুভব তারা, যাদের স্বভাব চরিত্র সুন্দর । বায়হাকীর ‘শো’বুল ইমান’ গ্রন্থে এক মাযানী ব্যক্তি সূত্রে এবং ‘শরহে সুন্নাহ্’ গুন্থে হজরত উসামা ইবনে শুরাইক থেকে বর্ণিত হয়েছে, সাহাবীগণ একবার নিবেদন করলেন, হে আল্লাহ্র বাণীবাহক! মানুষের প্রতি আল্লাহ্র সর্বোৎকৃষ্ট দান কোনটি? তিনি স. বললেন, আদর্শ চরিত্র । হজরত মুয়াজ ইবনে জাবাল বলেছেন, যাত্রাকালে আমি যখন আমার অশ্বের রেকাবে পা রাখলাম তখন রসুল স. আমাকে শেষ উপদেশস্বরূপ বললেন, মানুষের প্রতি শিষ্টাচারী হয়ো । মালেক । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ “শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে_(৫) তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত’(৬)। এখানে “ফা সাতুবসিরু’ অর্থ শীঘ্রই তুমি দেখবে। কথাটির ‘সীন’ অক্ষরটি এখানে আবশ্যিক অর্থে ব্যবহৃত ৷ এভাবে কথাটির মাধ্যমে এখানে সম্বোধন করা হয়েছে রসুল স.কে। ‘ওয়া ইয়ুবৃসিরুন’ অর্থ এবং তারাও দেখবে। এভাবে বক্তব্যটি দাড়ায় হে আমার রসুল! মহাবিচারের দিবসে আপনি যেমন দেখবেন, তেমনি দেখবে সত্যপ্রত্যাখ্যানকারীরাও । ‘বিআয়্যিকুম’ অর্থ তোমাদের মধ্যে । বা’ অব্যয়টি এখানে ব্যবহৃত হয়েছে অতিরিক্ত রূপে । আর “মাফতুন’ অর্থ বিকারগ্রস্ত, উন্মাদ । এভাবে এখানে ‘বিআয়্যিকুম’ হয়েছে উদ্দেশ্য এবং ‘মাফতূন’ বিধেয় । অথবা ‘আল মাকুল’ এবং ‘আল মাজ্বলুদ’ এর তাফসীরে মাযহারী/৪৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।