Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র করপল্পব দু'টি ছিলো রেশমী বস্তরের চেয়েও কোমল । আর তীর শরীর নিঃসৃত স্বেদ ছিলো মেশক আম্বর ও কস্তুরীর চেয়েও অধিক সুরভিময়। তিনি আরো বলেছেন, একবার এক মহিলা এসে বললো, আপনার সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। তিনি স. বললেন, ঠিক আছে, বলো। এজন্য তুমি আমাকে যেখানে যেতে বলবে, আমি সেখানেই যাবো । একথা বলেই তিনি মাটিতে বসে পড়লেন। মহিলাটিও তার প্রয়োজনীয় কথা সেরে নিলো। হজরত আনাস আরো বলেছেন, মদীনার ক্রীতদাসীরাও তীকে হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারতো । তিনি অম্লান বদনে তাদের প্রয়োজনাদি পুরণ করতেন । কেউ তার সঙ্গে করমর্দন করলে, তিনি তার আগে হাত গুটিয়ে নিতেন না। কেউ তার দিক থেকে মুখ না ফেরানো পর্যন্ত তিনিও তার দিক থেকে মুখ ফেরাতেন না। কখনো তিনি কারো সামনে পা ছড়িয়ে দিয়ে বসতেন না । তিরমিজি । জননী আয়েশা বলেছেন, তিনি যুদ্ধক্ষেত্ৰ ছাড়া অন্যত্র কখনোই কারো প্রাণসংহার করেননি। প্রহার করেননি কখনো কোনো পরিচারক অথবা পরিচারিকাকে। কেউ তার অধিকার খর্ব করলেও তিনি তার প্রতিশোধ গ্রহণ করেননি । তবে তিনি শাস্তি দিয়েছেন তাকে, যে আল্লাহ্র অধিকার খর্ব করেছে। আর তা করেছেন কেবল আল্লাহ্‌র সন্তোষ সাধনার্থে। মুসলিম । হজরত আনাস বলেছেন, রসুল স. একবার মোটা একটি নাজরানী উত্তরীয় কাধে জড়িয়ে এক স্থানে যাত্রা করলেন । আমিও সহগামী হলাম তীর । হঠাৎ এক বেদুইন এসে তার উত্তরীয়ের এক প্রান্ত ধরে সজোরে টান মারলো । উত্তরীয়খানি খসে পড়লো তার পবিত্র শরীর থেকে বেদুইন বললো, মোহাম্মদ! তোমার কাছে আল্লাহ্র দেওয়া সম্পদ যদি থাকে, তবে তা থেকে আমাকে কিছু দাও। রসুল স.একটুও বিরক্ত হলেন না। বরং তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন । নির্দেশ দিলেন তাকে কিছু দেওয়ার জন্য । বোখারী, মুসলিম ৷ তিনি আরো বলেছেন, রসুল স. ছিলেন সবচেয়ে সুন্দর, সর্বাধিক দাতা এবং সর্বশ্েষ্ঠ বীরপুরুষ । বোখারী, মুসলিম ৷ হজরত জাবের বলেছেন, কেউ তার কাছে কিছু চাইলে তিনি না বলতেন না। বোখারী, মুসলিম । হজরত যোবায়ের ইবনে মুতঈম বলেছেন, হুনায়েন যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে রসুল স. এর সঙ্গে ছিলাম আমি৷ পথিমধ্যে কিছুসংখ্যক বেদুইন প্রার্থী তাকে ঘিরে ধরলো। তিনি বাধ্য হয়ে আশ্রয় নিলেন একটি বাবলা বৃক্ষের নিচে। তারা এক সময় টানাটানি করতে গিয়ে তার উত্তরীয়টি হস্তগত করলো। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার উত্তরীয়টি দাও । আমার কাছে ওই নুড়ি পাথরগুলোর মতো অজস্র উট থাকলেও তো আমি সেগুলোকে বিলিয়ে দিতাম। আমি তো ব্যয়কুষ্ঠ নই, নই কাপুরুষ, অথবা মিথ্যাশ্রয়ী । বোখারী । জননী আয়েশা বলেছেন, রসুল স. এর পবিত্র মুখ থেকে কখনো অশ্রাব্য শব্দ উচ্চারিত হতো না। তিনি বাজারে চীৎকার করে কথা বলতেন না । মন্দের দ্বারা নিতেন না মন্দের প্রতিশোধ ৷ বরং মার্জনা করে দিতেন । হজরত আবু হোরায়রা তাফসীরে মাযহারী/৪৫

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।