Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায়, 0 যে কল্যাণের কার্যে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ, রঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত; _ন্থন্‌নাকা লাআলা খুলুক্কন্ব আ’জীম’ অৰ্থ তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত । অর্থাৎ হে আমার প্রিয়তম রসুল! আপনি মহান । আপনার স্বভাব-চরিত্র অতীব মহিমময় । সেকারণেই তো আপনি মহাসত্য প্রচারের পথে নীরবে সহ্য করে চলেছেন এতো প্রতিকুলতা, অবর্ণনীয় দুঃখ-কষ্ট । এরকম সহিষ্ণুতা, মহত্ব ও দৃঢ়তা তো আর কারো মধ্যে নেই । রসুল স. স্বয়ং বলেছেন, আল্লাহ্র পথে আমার মতো কষ্ট আর কেউ সহ্য করেনি । হজরত আনাস থেকে আবু নাঈম হাদিসটি উল্লেখ করেছেন তার ‘হুলিয়া’ নামক পুস্তকে । হজরত জাবের থেকে ইবনে আসাকেরও এরকম বর্ণনা করেছেন। রসুল! অবিশ্বাসীদের জন্য অপপ্রার্থনা করুন। তিনি স. বললেন, আমাকে অভিসম্পাত প্রদানকারীরূপে প্রেরণ করা হয়নি। প্রেরণ করা হয়েছে করুণার প্রতিভূরূপে । মুসলিম । হজরত ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন, এখানে ‘মহান চরিত্র’ অর্থ মহান ধর্ম । অর্থাৎ ইসলাম । এভাবে বক্তব্যটি দাড়ায় হে আমার প্রিয়তম নবী! আপনি তো মহান ইসলাম ধর্মের উপরে চিরপ্রতিষ্ঠিত । হাসান বসরী বলেছেন, এখানে ‘মহান চরিত্র’ অর্থ কোরআনানুগ শিষ্টাচার উম্মতজননী হজরত আয়েশার কাছে একবার জিজ্ঞেস করা হলো, রসুলেপাক স. এর স্বভাব-চরিত্র সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, তোমরা কি কোরআন পাঠ করো না? তার পবিত্র স্বভাবই তো ছিলো কোরআনের বাস্তবরূপ । এরপর তিনি পাঠ করে শোনালেন ‘কৃদ আফ্লাহাল্‌ মু’মিনুন’ আয়াতের শেষ পর্যন্ত । বোখারী, মুসলিম । কাতাদা বলেছেন, এখানে মহান চরিত্র অর্থ আল্লাহ্‌র আদেশসমূহকে সর্বান্তঃকরণে মেনে নেওয়া এবং তীর নিষেধসমূহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা । তিনি আরো বলেছেন, যার সম্মুখে আল্লাহ্‌র পরিতোষ সাধন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, তিনিই মহান চরিত্রের অধিকারী । রসুল স. এর মহিমাঙ্কিত চরিত্রের বিবরণ ঃ হজরত বারা ইবনে আজীব বলেছেন, রসুল স. ছিলেন সর্বোৎকৃষ্ট সুষমার অধিকারী ৷ ছিলেন সুঠাম, সৌম্য নাদীৰ্ঘ, নাতুস্ব ৷ হজরত আনাস বলেছেন, আমি রসুল স. এর বিশেষ পরিচারক হিসেবে তার সেবা-যত্ন করেছি দশ বৎসর ধরে। এর মধ্যে তিনি স. কখনো আমাকে এরকম বলেননি যে, তুমি এটা করেছো কেনো, অথবা কেনো এটা করোনি । কৈফিয়তও চাননি আমার কোনো অনবধানতার । তিনি ছিলেন সুমধুর স্বভাববিশিষ্ট । তার তাফসীরে মাযহারী/8৪

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।