হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ সৃষ্টির নিয়তি লিপিবদ্ধ করিয়েছেন আকাশ-পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে, যখন তাদের প্রভুপালকের আরশ ছিলো পানির উপর ৷ বাগবী লিখেছেন, ভাগ্যলিপি লেখার কলমটি ছিলো জ্যোতির। আর তা লম্বায় ছিলো আকাশ ও পৃথিবীর ব্যবধানের সমান । ওই কলমের দ্বারাই লেখা হয় মহাকল্যাণকর অসংখ্য বিষয় । কলমের শপথ করা হয়েছে এখানে সেকারণেই । এরপর বলা হয়েছে _ ‘এবং তারা যা লিপিবদ্ধ করে তার’ । এখানে ‘কলম’ অর্থ যদি ভাগ্যলিপি লেখার কলমকে বুঝানো হয়, তবে সে কলম তো ছিলো একটি ৷ কিন্তু এখানে তো বলা হয়েছে ‘তারা যা লিপিবদ্ধ করে (ইয়াস্ত্ুরন) । অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে বহুবচন । এর কারণ স্বরূপ বলা যেতে পারে, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে ওই কলমের মর্যাদা প্রকাশার্থে। আর যদি আলোচ্য বাক্যের ‘কলম’ হয় সাধারণ কলম, তাহলে বহুবচন তো ব্যবহার করতে হবেই ৷ লিপিক্রিয়ার সম্পর্ক এখানে ঘটানো হয়েছে লেখনীর সঙ্গে । আর লেখনীর স্থলাভিষিক্ত করা হয়েছে লেখকদেরকে । আর লেখক যেহেতু অসংখ্য, তাই এখানে ব্যবহার করা হয়েছে বহুবচন ‘ইয়াস্তুরূন’। অথবা বলা যেতে পারে ‘তারা যা লিপিবদ্ধ করে’ বলে এখানে বুঝানো হয়েছে কৃতকর্ম লেখক ফেরেশতামণ্ডলীকে, কিংবা ওই সকল বিদ্বজ্জনকে, যীরা লিপিবদ্ধ করেন ধর্মীয় বিষয়াদি । এরপরের আয়াতে (২) বলা হয়েছে _ তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও’ । একথার অর্থ__ হে আমার প্রিয়তম প্রত্যাদেশবাহী! আপনি তো আসত্তা আপনার মহান প্রভুপালনকর্তার অনুগ্রহসিক্ত । সুতরাং নিন্দুকেরা আপনাকে উন্মাদ’ বললেও আপনি কিছুতেই উন্মাদ নন। এখানে ‘অনুগ্রহ’ অর্থ নবুয়ত, কল্যাণ, করুণা, আভিজাত্য, জ্ঞান, প্রত্যুৎপন্নমতিত্ব, বিচক্ষণতা, মর্যাদা ইত্যাদি । বাগবী লিখেছেন, মক্কার মুশরিকেরা রসুল স.কে বলতো, তুমি তো উন্মাদ । তাদের এমতো অপবচনের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । ইবনে জুরাইজ সূত্রে ইবনে মুনজিরও এরকম বর্ণনা করেছেন। রসুল স. যখন মহাসত্য ইসলাম প্রচার শুরু করলেন, তখন সম্মুখীন হলেন প্রচণ্ড বিরোধিতার । তার তখন ছিলো আর্থিক সংকট । আর তার শক্রুরা ছিলো স্বচ্ছল, ধনাঢ্য । তাই তারা বিস্মিত হলো। বলতে লাগলো, এতো দেখছি বদ্ধ পাগল । পাগল ছাড়া কি এরকম সংকটাপন্ন হওয়া সত্ত্বেও কেউ নতুন ধর্মমত প্রচার করতে পারে? তারা ছিলো অবিশ্বাসে অনড় । তাই দৃঢ়তার সঙ্গে তারা প্রকাশ করেছিলো তাদের অপঅভিমতকে ৷ বলেছিলো ‘ইন্নাকা লামাজ্বনুন’ (অবশ্যই তুমি উন্মাদ) । তাদের এমতো দৃঢ়তার বিপরীতে আল্লাহূপাকও তাই তার বক্তব্য উপস্থাপন করেছেন শপথ সহকারে। আবার এর মধ্যেই ব্যক্ত করেছেন তাদের অপমন্তব্যের অসারতার প্রমাণ । বলেছেন তীর অনুগ্রহের কথা । অর্থাৎ আল্লাহ্র অনুগ্রহ যে পায়, সে তো হয় সর্ববিষয়ে সচেতন ও সফল । উন্মাদ তো সে কখনো তাফসীরে মাযহারী/৪২
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।