Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বাদানুবাদ করবে। বলবে, হে আমাদের আল্লাহ্‌! আমি যদি তোমার গ্রন্থভূত হই, তবে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আর যদি তা না হই, তবে আমাকে তোমার গ্রন্থ থেকে বিলোপ করে দাও । সুরাটি তখন ধারণ করবে পাখির আকৃতি । ডানা প্রসারিত করে কবরের শান্তি থেকে বাঁচাবে তার পাঠকারীকে। তাউস বলেছেন, ‘আলিফ লাম তানযীল’ ও এই সুরা কোরআনের অন্যান্য সুরা অপেক্ষা ষাটগুণ অধিক পুণ্যবিশিষ্ট । দারেমী । সূরা বলাম এই সূরা অবতীর্ণ হয়েছে মহা পুণ্যধাম মক্কায় । এর মধ্যে রয়েছে ২টি রুকু এবং ৫২টি আয়াত । সূরা কলাম ৪ আয়াত ১, ২, ৩ ovis Bs PANS SE 2424 ০০৮% LH Lo Eds GES FEISS DIAS SU TSEC GIS y= oh LARPS PESTA Ee BuIA INA) নূন__ শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নহ । প্রথমে বলা হয়েছে _ ‘নূন’ বর্ণটি বিচ্ছিন্ন বর্ণরাজির অন্তর্ভূত এবং দুর্জ্ঞেয়। এর মর্ম জানেন কেবল আল্লাহ্‌, তার রসুল এবং অতি অনল্পসংখ্যক সৌভাগ্যশালী, যারা জ্ঞানে সুগভীর (ওলামায়ে রসিখীন)। কোনো কোনো বিদ্বান বলেছেন, ‘নুন’ অর্থ মত্স্য, সে মত্স্য সাধারণ মাছ হতে পারে, অথবা হতে পারে ‘বাহমুত’ নামক ওই রহস্যময় মাছ, যার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে মহাপৃথিবীকে । অথবা এর অর্থ দোয়াত বা কালির পাত্র । কেননা কোনো কোনো মাছ থেকে প্রস্তুত করা হয় কালো কালি, যা কাজে লাগে লেখা-লেখিতে । উল্লেখ্য, অক্ষরটির লেখ্যরপ অর্ধচন্দ্রাকৃতির এবং এর অভ্যন্তরে রয়েছে বিন্দু চিহ্ন। এ অক্ষরটি উচ্চারিত হয় অন্তঃবর্ণ ও তৃস্ব করে আনুনাসিক স্বরে । এরপর বলা হয়েছে _ ‘শপথ কলমের’ (ওয়াল কৃলাম) ৷ ‘ওয়াও’ অক্ষরটি এখানে প্রযুক্ত হয়েছে শপথার্থে। আর এখানে ‘কলাম’ অর্থ ওই কলম, যে কলম দ্বারা লেখা হয়েছে অদৃষ্টলিপি। হজরত উবাদা ইবনে সামেত বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ সর্বপ্রথম সৃষ্টি করেন কলম । তারপর তাকে আজ্ঞা করেন, লেখো । কলম বলে, কী লিখবো? আল্লাহ্‌ বলেন, নিয়তি । তখন কলম লিখে ফেলে ভবিষ্যতে ঘটিতব্য সকল বিষয় ৷ হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি এবং বলেছেন বর্ণনাটি দুষ্প্রাপ্য শ্রেণীর । তাফসীরে মাযহারী/৪১

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।