Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

শেষোক্ত আয়াতে (৩০) বলা হয়েছে _ ‘বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে এনে দিবে প্রবহমান পানি’? ২৮ সংখ্যক আয়াতের বক্তব্য শুরু করা হয়েছে ‘তোমরা ভেবে দেখেছো কি’ বলে । আলোচ্য আয়াতেও করা হয়েছে সেরকম । এখানে ভাবতে বলা হয়েছে একটি বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে । সেটি হচ্ছে প্রবহমান পানি যদি তোমাদের নাগাল থেকে অনেক নিচে নেমে যায়, তখন সে পানি তোমাদের নাগালের মধ্যে এনে দিতে সক্ষম কে? তোমাদের পূজিত উপাস্যরা? নিশ্চয় নয়। সে ক্ষমতা তো রয়েছে কেবল আল্লাহ্র । তবুও কি তোমরা তার প্রতি পূর্ণসমর্পিত হবে না? এখানে ‘গওরা’ অর্থ নাগালের বাইরে, অনেক গভীরে। আর “মাঈন’ অর্থ প্রবহমান পানি। শব্দটি সাধিত হয়েছে ‘আলআ’ইনুন জ্বারিয়াতুন’ (প্রবাহিত ঝর্ণা) থেকে শব্দরূপটি কর্তৃপদের। কিন্তু এর অর্থ কর্মপদীয় । অর্থাৎ শব্দটি ব্যুৎপত্তি লাভ করেছে ‘আলআ'’ইনুন বাসিরাতুন’ থেকে । এভাবে কথাটি দাড়ায় _ দৃশ্যমান পানিপ্রবাহ, যা আহরিত হয় সহজে । এমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে পানি যদি পৌছে যায় মৃত্তিকাভ্যন্তরের সংগ্রহের অযোগ্য কোনো স্তরে, তবে সেখান থেকে ওই পানি বের করে আনতে পারবে কে? তোমাদের দেব-দেবী-প্রতিমারা? না, আল্লাহ্‌? ভেবে দ্যাখো, তোমাদের বুদ্ধি-বিবেক কী বলে । শায়েখ জালালউদ্দিন মাহাল্লী বলেছেন, এই সুরা পাঠ করার পর ‘আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামীন’ পাঠ করা মোস্তাহাব । মাজা, ইবনে হাব্বান ও হাকেম কর্তৃক বর্ণিত এবং কেবল হাকেম কর্তৃক ‘বিশুদ্ধ’ আখ্যায়িত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, তিরিশ আয়াতসম্বলিত একটি সুরা এমন, যার পাঠকারী অবশ্যই হবে ক্ষমাপ্রাপ্ত। সুরাটি হচ্ছে _ ‘তাবারাকাল্‌ লাজী বিইয়াদিহিল্‌ মুল্‌ক’। বাগবীর বর্ণনায় এসেছে, তিরিশ আয়াতবিশিষ্ট সুরা মুল্‌ক তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। এভাবে তাকে দোজখ থেকে পৌছে দিবে বেহেশতে । হজরত জাবের বলেছেন, রসুল স. ‘আলিফ লাম তানযীল’ এবং ‘তাবারাকাল্‌ লাজী বিইয়াদিহিল মুলক’ না পড়ে ঘুমাতেন না। হজরত ইবনে আব্বাস বলেছেন, সুরাটি সংরক্ষক ৷ অর্থাৎ আল্লাহ্র শাস্তি থেকে রক্ষাকারী । মালেক ইবনে মা'দান বলেছেন, এক লোক ‘আলিফ লাম তানযীল’ ও তাবারাকাল্‌ লাজী বিইয়াদিহিল মুল্ক’ ছাড়া অন্য কোনো সুরা পাঠ করতো না। লোকটি ছিলো পাপী । তার মৃত্যুর পর সুরা দু'টো পাখির আকার নিয়ে তার উপর পক্ষ বিস্তার করেছিলো এবং বলেছিলো, হে আমাদের আল্লাহ্‌! একে ক্ষমা করো। এ আমাদেরকে বার বার পাঠ করতো । আল্লাহপাক তাদের প্রার্থনা গ্রহণ করেন। বলবেন, এর প্রতিটি পাপ মুছে দাও একটি করে পুণ্য দিয়ে এবং বাড়িয়ে দাও এর মর্যাদা । তিনি আরো বর্ণনা করেছেন, সুরা মুলক কবরে তার পাঠকারীর পক্ষে তাফসীরে মাযহারী/৪০

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।