Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তো তার শাস্তি থেকে বাচতে পারবে না । যথাসময়ে তিনি তোমাদেরকে শায়েস্তা করবেনই ৷ কেননা তোমরা সত্যপ্রত্যাখ্যানকারী। বলো, তখন তোমাদেরকে রক্ষা করবে কে? এখানকার “‘ফামান’ কথাটির ‘মান’ প্রশ্ববোধকটি অস্বীকৃতিজ্ঞাপক । অর্থাৎ তখন সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি থেকে কেউই বাচাতে পারবে না। এভাবে বক্তব্যটি দাড়ায় হে আমার নবী! আপনি তাদেরকে বলুন, আমার মৃত্যুকামনার মধ্যে তোমাদের কোনো কল্যাণ তো নেই । বরং তোমাদের জন্য কল্যাণকর দায়িত্ব হচ্ছে এখন থেকে এমন কারো আশ্রয়ার্থী হওয়া, যিনি তোমাদেরকে ওই সুনিশ্চিত শাস্তি থেকে রক্ষা করতে পারেন। তোমাদের জড়-উপাস্যসমূহের সে ক্ষমতা তো নেই। কোনো কোনো কোরআনব্যাখ্যাতা আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে __ হে আমার প্রত্যাদেশবাহী! আপনি তাদেরকে বলুন, হে মক্কাবাসী! আল্লাহ্‌ যদি আমাকে এবং আমার সঙ্গীদেরকে মৃত্যুদান করেন এবং আমরা যদি শাস্তির উপযোগী হই, তবে তাতে করে তোমাদের কী লাভ? আমরা বিশ্বাসী হওয়ার কারণে তিনি তো আমাদেরকে দয়া করে মার্জনাও করে দিতে পারেন। আর যেহেতু আমরা বিশ্বাসী, তা-ই আমাদের দৃঢ় আশা যে, তিনি আমাদেরকে মার্জনা করবেন। কিন্তু তোমাদের পরিণতি তখন কী হবে, তা ভেবে দেখেছো কি? তোমরা তো সত্যপ্রত্যাখ্যানকারী। তোমাদের শাস্তিপ্রাপ্তি তো সুনিশ্চিত। ওই সুনিশ্চিত শাস্তি থেকে তোমাদেরকে তখন নিষ্কৃতি দিবে কে? এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে _ ‘বলো, তিনিই দয়াময়, আমরা তাতে বিভ্রান্তিতে রয়েছে’ । একথার অর্থ _ হে আমার প্রিয়তম বাণীবাহক! অতএব আপনি প্রার্থনা করুন এভাবে__ বলুন, আমাদের প্রভুপালনকর্তা পরম কৃপাপরবশ। আমরা তীকেই বিশ্বাস করি এবং নির্ভর করি কেবল তার উপরেই । আর হে বিরুচদ্ধবাদী জনতা! জেনে রেখো, তোমাদের ও আমাদের মধ্যকার এই দ্বন্থ চিরকাল অসমাধ্য অবস্থায় থাকবে না। একটা চূড়ান্ত মীমাংসা হবেই । তখন তোমরা অবশ্যই জানতে পারবে, সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত ছিলো কে। এখানে ‘তাওয়াক্কালনা’ (আমরা নির্ভর করি) কথাটির পূর্বে ‘আলাইহি’ (তার উপর) বসানো হয়েছে বক্তব্যটিকে সুনির্দিষ্ট করণার্থে। অর্থাৎ আমরা নির্ভর করি শুধুমাত্র তার উপরেই ৷ বাক্যটি পূর্বোক্ত ‘তিনিই দয়াময়’ এবং ‘আমরা তাকে বিশ্বাস করি’ বাক্যদ্ধয়ের পরিপোষক। বরং আলোচ্য আয়াতের পুরো বাক্যটি ইতোপূর্বের আয়াতসমূহে উল্লেখিত প্রমাণসমূহের ফলাফল অর্থাৎ এই আয়াতের মাধ্যমেই নির্ধারণ করে দেওয়া হয়েছে বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণতি । শেষে তাই বলা হয়েছে _ শীঘ্রই তোমরা জানতে পারবে, কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। অর্থাৎ হে আমার নবী! তাদেরকে জানিয়ে দিন, তোমরা যে বিভ্রান্ত, সে কথা তোমরা জানতে পারবে অচিরেই । তাফসীরে মাযহারী/৩৯

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।