হবে’ । একথার অর্থ__ হে আমার প্রিয়তম বার্তাবাহক! আপনি তাদেরকে একথাও স্মরণ করিয়ে দিন যে, পৃথিবীতে আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। কিন্তু মহাবিচারের দিবসে এভাবে রাখবেন না। তখন তোমাদের সমবেত করে গ্রহণ করবেন তোমাদের কৃতকর্মের হিসাব । কথাটি এখানকার ‘জারাআ কুম’ (তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন) পদের কর্তার অভিপ্রায়প্রকাশক । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে (২৫)’ বলো এর জ্ঞান কেবল আল্লাহ্রই নিকটে আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র’ (২৬) একথার অর্থ_ হে আমার বাণীবাহক! দেখেছেন, তারা কতোখানি মূর্খ ও উন্নাসিক! এতটুকুও প্রত্যয় রাখে না। তাই আপনাকে বলতে সাহস পায়, বলো, তুমি যা বলে চলেছো, তা ঘটবে কখন? আপনি তাদেরকে বলুন, আল্লাহই কেবল এ সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। কারণ ওই সকল ঘটনা তিনিই ঘটাবেন তার পবিত্র অভিপ্রায়ানুসারে এবং তীর অপার ক্ষমতাবলে । আমি তো কেবল তার বাৰ্তাবাহক, তার পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত দয়ার্দ সতর্ককারী । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে _ ‘তারা যখন তা আসন্ন দেখবে, তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে এবং বলা হবে, এটাই তো তোমরা চেয়েছিলে’ । একথার অর্থ যখন মহাপ্রলয় অত্যাসন্ন হবে, তখন তা অবলোকন করা মাত্র তাদের মুখমণ্ডল ধারণ করবে কৃষ্ণবৰ্ণ । তখন তাদেরকে বলা হবে, শংকিত হচ্ছো কেনো, এটাইতো তোমরা চেয়েছিলে। চাওনি? এখানে তাদ্দাউ’ন। অর্থ চেয়েছিলে, কামনা করেছিলে, ত্বরান্বিত করার জন্য চোটপাট করেছিলে শব্দটি পরিগঠিত হয়েছে ‘দাওয়া’ (প্রার্থনা) থেকে । এভাবে বক্তব্যটি দাড়ায় তোমরা তো এটাই প্রার্থনা করেছিলে, জানিয়েছিলে আবেদন ও দাবি। এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে _ ‘বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ্ আমাকে এবং আমার সঙ্গীগণকে ধ্বংস করেন, অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মস্তদ শাস্তি থেকে’? প্রশ্নটি সূচনামূলক ও স্বীকৃতিজ্ঞাপক। আর এখানে ‘ভেবে দেখেছো কি’ অর্থ ‘জানতে পেরেছো কি’। কথাটি এখানে অতীতকালবোধক হলেও অনুজ্ঞা অর্থপ্রকাশক ৷ অর্থাৎ আমাকে তাহলে জানাও । এভাবে বক্তব্যটি দাড়িয়েছে _ হে আমার বচনবাহক! আপনি তাদেরকে প্রশ্ন করুন এভাবে হে মঙ্ধাবাসী! আমাকে তাহলে জানাও, তোমাদের অভিলাষানুসারে আল্লাহ্ যদি আমাকে ও আমার সহচরগণকে ধ্বংসই করে দেন, অথবা তোমাদের অভিলাষবিরুদ্ধ ভাবে আমাদেরকে দান করেন তার দরয়ার্দ আশ্রয়, তবে তোমাদের এতে করে উৎফুল্ল হওয়ার তো কোনো কারণ নেই । আমাদের প্রতি যা-ই করুন না কেনো, তোমরা তাফসীরে মাযহারী/৩৮
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।