বল, ‘তিনিই পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদিগকে সমবেত করা হইবে ৷” ॥ আর উহারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে?’ ॥ বল, হহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতৰ্ককারী মাত্র ৷’ ॥ উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল স্নান হইয়া পড়িবে এবং বলা হইবে, ‘ইহাই তো তোমরা চাহিতেছিলে’ ৷ বল, ‘তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ্ আমাকে ও আমার সঙ্গীদিগকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদিগকে কে রক্ষা করিবে মর্মন্তদ শান্তি হইতে? ॥ বল, ‘তিনিই দয়াময়, আমরা তাহাতে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর ॥ বল, ‘তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদিগকে আনিয়া দিবে প্রবহমান পানি? প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে _ হে আমার প্রিয়তম রসুল! আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন আল্লাহই সকলের এবং সকলকিছুর স্রষ্টা ও পালয়িতা। তিনিই তোমাদেরকে দিয়েছেন শ্রুতি, দৃষ্টি ও বোধ । সুতরাং তোমরা শ্রবণ করো তার উপদেশ, অবলোকন করো তার নিদর্শনরাজি এবং অনুভব করতে চেষ্টা করো তীর মহিমা-মহত্ব । এভাবে শুনে, দেখে, বুঝে উপাসনা করো কেবল তার । এখানকার ‘আস্সাম্আ’ (শ্রবণশক্তি) শব্দটি ধাতুমূল । তাই একবচন, বহুবচন উভয়ক্ষেত্রে শব্দটি ব্যবহত হয় একইরূপে ৷ লক্ষণীয় ‘আবসর'’ (দৃষ্টিশক্তি) এবং ‘আফ্ইদাহ্’ (অন্তঃকরণ) কথা দু’টো এখানে ব্যবহৃত হয়েছে বহুবচনের আকারে । এমতো তারতম্যের কারণ সম্ভবত এই যে, শ্রুতির সাহায্যে জ্ঞান অর্জিত হয় একই প্রক্রিয়ায় । কিন্তু দৃষ্টি জ্ঞান আহরণ করে বিভিন্ন পদ্ধতিতে । যেমন রঙ-আকার- পরিমাণ-পরিমাপ এবং সোৌন্দর্য-অসোন্দর্য দেখে । আবার অন্তঃকরণ তা গ্রহণ করে বিভিন্নভাবে মেনে, না মেনে, চিন্তা-ভাবনা করে অথবা বিনা বিচারে । ‘কৃলীলাম্ মা তাশকুরূন’ অর্থ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। “মা’ অব্যয়টি এখানে অতিরিক্ত । এভাবে বক্তব্যটি দাড়ায় তোমরা আল্লাহ্র দয়া ও দানের প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশ করো না। অথবা যে পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, সে পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ তোমরা করো না। কিংবা কৃতজ্ঞতা প্রকাশের দায়িত্ব পালনে তোমরা অনিয়মিত ও উদাসীন ৷ তাই কখনো এ দায়িত্বটি পালন করো, আবার কখনো করোই না । এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে _ ‘বলো, তিনিই পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তার নিকটই তোমাদেরকে সমবেত করা তাফসীরে মাযহারী/৩৭
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।