Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

একটি সন্দেহ £ এখানকার ‘আহ্‌দা’ শব্দটি তুলনামুলক বিশেষণ । আর তুলনামূলক বিশেষণের কাজ হচ্ছে দু’'জন বিশেষ ব্যক্তির মধ্যের বিশেষণের তারতম্য নিরূপণ । সুতরাং এরকম মন্তব্য প্রকাশ করার অবকাশ তো রয়েই যায় যে, সত্যপ্রত্যাখ্যানকারীরাও কিছুটা পথপ্রাপ্ত, যদিও তারা বিশ্বাসীদের মতো অতোটা পথপ্রাপ্ত নয় । সন্দেহভঞ্জন $ বিষয়টি সেরকম নয়। এখানে বিশেষণটি প্রয়োগ করা হয়েছে সম্পূর্ণ বিপরীত অবস্থা বুঝাতে । কাতাদা বলেছেন, পৃথিবীর পাপাচারীরা পরজগতে পথ চলবে অধোমুখী হয়ে। আর পুণ্যবানেরা পথ চলবে স্বাভাবিক অবস্থায় । হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, একবার রসুল স.কে জিজ্ঞেস করা হলো, মানুষ তখন অধোমুখী হয়ে চলবে কীভাবে? তিনি স. জবাব দিলেন, যে আল্লাহ্‌ মানুষকে দু’পায়ের উপরে ভর করিয়ে চালাতে পারেন, তিনি নিশ্চয় তাকে অধোমুখী করেও চালাতে সক্ষম । আবু দাউদও এরকম বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে । সূরা মুলক £ আয়াত ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ SN HSI Ys oll shs AY “ls ES AE 555 USL BES Yeh 400% SEG 32455 HLL So 25 a Sof) bs )3 55% GS M3 EE EE eC SI 5) EN ততঃ 2 sabes 2 AEG SSIs 2 BS + JG GRACE ME ty Es CS SHOES Feral tie বল, ‘তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদিগকে দিয়াছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ । তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর !' তাফসীরে মাযহারী/৩৬

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।