Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হবে, এটাই তোমাদের সেনাদল)। এভাবে ব্যাখ্যা করলে এখানে 'ভ্ননদুন’ অর্থ হবে ওই সকল প্রতিমা, পৌত্তলিকেরা যেগুলোকে নির্ধারণ করেছে উপাস্যরূপে । অর্থাৎ এটাতো চিন্তাই করা যায় না যে, তাদের উপাস্যসমূহ তাদেরকে আল্লাহ্‌র রোষ থেকে বাচাতে পারবে, অথবা তাদেরকে দিতে পারবে উপজীবিকা । অথবা ‘জ্ননদুন’ অর্থ এখানে সত্যপ্রত্যাখ্যানকারীদের সহায়-সম্পদ । গুরূর’ অর্থ শয়তানী প্রবঞ্চনা। এভাবে ‘কাফেরেরা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে’ কথাটির অর্থ দাড়ায় শয়তানই তাদেরকে এমতো প্রবঞ্চনায় নিমজ্জিত করে রেখেছে যে, তারাই সত্যপথে রয়েছে। সুতরাং তারা শাস্তিগ্রস্ত হতে পারে না। এরপরের আয়াতে (২১) বলা হয়েছে _ ‘এমন কে আছে, যে তোমাদেরকে জীবনোপকরণ দান করবে, তিনি যদি তার জীবনোপকরণ বন্ধ করে দেন? বস্তুত তারা অবাধ্যতা ও সত্যবিমুখতায় অবিচল রয়েছে’ । একথার অর্থ আল্লাহ্‌ যদি বৃষ্টি বন্ধ করে দেন, স্ত্ধ করে দেন মৌসুমী বায়ু, তবে মৃত্তিকায় তো ফল ও ফসল উৎপাদিত হতে পারবেই না। তখন কী হবে? কে পারবে জীবিকার নিশ্চয়তা দিতে? হে আমার রসুল! দেখুন, এর পরেও তারা কীরূপ অবাধ্য ও সত্যবিমুখ। আসত্তা নিমজ্জিত মূর্খতা ও উন্নাসিকতায় । এরপরের আয়াতে (২২) বলা হয়েছে _ ‘যে ব্যক্তি ঝুঁকে পড়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি ঠিক পথে চলে, না কি সেই ব্যক্তি, যে সরল পথে চলে খজু হয়ে’ প্রশ্নটি স্বীকৃতি জ্ঞাপক ৷ এর উদ্দেশ্য সত্যকে স্বীকার করার মানসিকতাকে উসকে দেওয়া । “মুকিবৃবান’ অর্থ ভর দিয়ে চলে শব্দটি কর্তৃপদরূপে সাধিত হয়েছে ‘ইকবাব্‌’ থেকে । এর প্রকৃতি ‘কাব্বুন’। তবে আরবী ভাষায় শব্দসাধনের এই রীতি বিরল । অথবা বলা যেতে পারে, ‘মুকিব্বান’ এখানে কর্তৃপদ এবং এর কর্মপদ এখানে রয়েছে উহ্য । ওই উহ্য কর্মপদসহ কথাটি দাড়ায় ‘মুকিব্বান নাফসাহ্ু’ (নিজের উপরে নির্ভরশীল) । কেউ কেউ আবার বলেন, এখানে ‘মুখে ভর দিয়ে চলে’ অর্থ চলে বন্ধুর পথে। ফলে পড়ে যায় মুখ খথুবড়ে। বলা বাহুল্য, এরকম পথে চলে সত্যপ্রত্যাখ্যানকারীরা। পক্ষান্তরে বিশ্বাসীরা চলে সরল সহজ পথে, যা বিভ্রান্তিমুক্ত, সুগম ও অবশ্যই নির্ভুল গন্তব্যে উপনীতকারী । ‘সিরাত্বিম্‌ মুস্তাঝ্বীম’ অর্থ সরল পথ । আর এখানকার ‘মান’ যোজকটি উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে ‘আহ্‌দা’। অথবা বিধেয় এখানে রয়েছে উহ্য । এভাবে এখানে একথাটিই বলে দেওয়া হয়েছে যে, সরল পথের পথিকেরাই হতে পারে সফল। কেননা প্রত্যুৎপন্নমতিত্বাধিকারীরাই অনুসারী বিশুদ্ধচিত্ত-বিচক্ষণ ব্যক্তিবর্গের । পক্ষান্তরে সত্যপ্রত্যাখ্যানকারীরা এর সম্পূর্ণ বিপরীত । তাফসীরে মাযহারী/৩৫

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।