থাকা । এভাবে শব্দটির মাধ্যমে অবস্থা প্রকাশ করা হয়েছে ঝাক বেঁধে ওড়া পাখিদের । আর ‘লক্ষ্য করা’ অর্থ এখানে দৃষ্টিপাত করা। কেননা এখানে “লাম ইয়ারাও’ (লক্ষ্য করে না) এর পরে বসানো হয়েছে ‘ইলা’ (দিকে) । ‘ইয়াক্্ববিদ্বনা’ অর্থ সংকুচিত করে। এভাবে এখানে ‘সফ্ফাত’ ও ‘ইয়াক্ববিদ্ধনা’ দ্বারা বুঝানো হয়েছে উড়ন্ত বিহঙ্গবাহিনীর পক্ষসঞ্চারণ ও পক্ষসংকোচনকে । এরপর বলা হয়েছে _ “দয়াময় আল্লাহ্ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা’। কথাটির মর্মার্থ শন্যস্থিত কোনো কিছুর পতন নির্বিম্ব করেছেন। আর তিনি সর্বদৃষ্টাও। তার এমতো নিরন্তর পর্যবেক্ষণের কারণেই পাখিরা নিরাপদ করতে পেরেছে তাদের আকাশী উড়াল । সুতরাং এটা আল্লাহ্র মহিমা ও সর্বশক্তিধরতার একটি প্রকৃষ্ট প্রমাণ নয় কি? এরপরের আয়াতে (২০) বলা হয়েছে _ ‘দয়াময় আল্লাহ্ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি, যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফেরেরা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে'। বক্তব্যসূত্রে আলোচ্য আয়াত পূর্বোক্ত আয়াতের সঙ্গে গরথিত। তাই এই আয়াতের শুরুতে ব্যবহৃত হয়েছে যোজক অব্যয় ‘আম’ । কেউ কেউ বলেছেন, পুনঃপুনঃ প্রশ্ন থেকে রক্ষাকল্পেই এখানে ব্যবহৃত হয়েছে ‘আম’ । তবে অব্যয়টি এখানে যোজকও যেমন নয় তেমনি নয় বিয়োজকও । ‘মান’ ( যে, যিনি) এখানে প্ৰশ্নবোধক উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে হাজা’ (এই) ৷ ‘আললাজী’ বিশেষণ, অথবা বিশেষ্যের অনুবর্তী। আর 'জ্বনদুন’ পদের বিশেষণ ‘ইয়ানসুরূকুম’ (তোমাদেরকে সাহায্য করবে) এভাবে বক্তব্যটি দাড়িয়েছে _ যিনি দয়াময় আল্লাহ্, তিনি ব্যতীত তোমাদের এমন কোনো সেনাদল কি আছে, যারা তোমাদেরকে আল্লাহ্র রোষ থেকে রক্ষা করতে পারবে? সত্যপ্রত্যাখ্যানকারীরা তো পতিত হয়েছে ঘোর প্রবঞ্চনায় । একটি জিজ্ঞাসা £ ইঙ্গিতসূচক নামপদ ‘হাজা’ এবং সমন্বয়কারী নামপদ ‘আল্লাজী’ এখানে ব্যবহার না করলেও বক্তব্যটি অপরিস্ষুট থাকতো না। তাহলে এগুলো এখানে এভাবে ব্যবহার করার সার্থকতা কী? জিজ্ঞাসার জবাব ৪ সংক্ষিপ্ত ও অস্পষ্ট শব্দ ব্যবহারের পর বিস্তৃত ও সুস্পষ্ট ব্যাখ্যামূলক শব্দ ব্যবহার করলে বক্তব্য হয় অধিকতর হৃদয়গ্রাহী । যেমন, এখানকার ‘হাজাল্ লাজী’ কথাটি অস্পষ্ট এবং এই অস্পষ্টতা দূর করা হয়েছে ‘ওয়া জুনুদুন’ (কোনো সেনাদল) কথাটির মাধ্যমে । এভাবে প্রথমে উল্লেখিত অস্পষ্ট বিশেষ্যকে পরে ব্যাখ্যা করা হয়েছে বিশেষণমূলক কথায় । আবার এরকম হওয়াও সম্ভব যে, হাজা’ এখানে ‘উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে ‘আল্লাজী’। আর ‘ইয়ুক্বালু’ (বলা হয়) কথাটিকে যদি এখানে উহ্য পদ হিসেবে ধরা হয় এবং পুরো বাক্যটিকে যদি ধরে নেওয়া হয় ওই উহ্য ক্রিয়ার কর্মপদ, তবে বক্তব্যটি দাড়ায় _ ‘আম্ মাই ইয়ুক্বালু হাজাল লাজী হুয়াহু জনন্দুল্ লাকুম (অথবা যাকে বলা তাফসীরে মাযহারী/৩৪
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।