Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

একারণেই পরবর্তী যুগের বিদ্বানগণ এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে মৌন থেকেছেন। আর সুফী-আউলিয়াগণ এ সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন সেরকম, যেরকম মন্তব্য করেছেন ‘আল্লাহ্‌ তাদের নিকট আগমন করবেন মেঘের ছত্রছায়ায়’ আয়াত সম্পর্কে । শেষ যুগের বিদ্বানগণণ এ সম্পর্কে উপস্থাপন করেছেন বেশ কয়েকটি ব্যাখ্যা । যেমন__ ‘তিনি আকাশে রয়েছেন’ অর্থ আকাশে রয়েছে তার নির্বাহী পরিমণ্ডল । অথবা তাদের মতে এখানকার বক্তব্যটিকে পরিবেশন করা হয়েছে আরবের তখনকার জনসাধারণের ধারণার পরিপ্রেক্ষিতে । তারা মনে করতেন, আল্লাহ্‌ আকাশে অবস্থান করেন। অথবা ‘সামা’ অর্থ এখানে আকাশ নয়, বরং অজ্ঞেয় উধর্বদেশ । এবং তা স্থান বা কাল সম্পৃক্ত নয়, বরং মর্যাদাসম্পৃক্ত। অর্থাৎ তার মহিমা এমন গগনচুম্বী, যা ধারণা ও কল্পনার অতীত আর আলোচ্য আয়াতের প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক । এরকমও বলা হয়েছে যে, এখানকার ‘মান ফিস্‌ সামায়ী’ অর্থ আকাশচারী ফেরেশতাবৃন্দ, যারা আল্লাহ্‌র বিধানসমূহ নির্বাহকারী । তারাই আল্লাহ্র নির্দেশে নাজিল করেন ভূমিধস, প্রস্তরবৃষ্টি, প্লাবন ইত্যাদি নৈসর্গিক বিপদ-আপদ । এভাবে বক্তব্যটি দাড়ায় তারা এ সম্পর্কে কীভাবে নিশ্চিন্ত হতে পারলো যে, আকাশচারী ফেরেশতারা আল্লাহ্‌র হুকুমে ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবে না, যেমন ভূপ্রোথিত করে দিয়েছিলো দুরাচার ‘কারুনকে’ তখন তো অকস্মাৎ ভূপৃষ্ঠ কেঁপে উঠেছিলো থরথর করে। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে _ অথবা তোমরা কি এটা থেকে নিৰ্ভয় হয়েছো যে, আকাশে যিনি রয়েছেন, তিনি তোমাদের উপর কঙ্করবর্ষী ঝঞ্রা প্রেরণ করবেন? তখন তোমরা জানতে পারবে কীরূপ আমার সতর্কবাণী’ । এখানকার প্রশ্নটিও অস্বীকৃতিজ্ঞাপক। ‘আম’ অর্থ এখানে ‘হাল’ (কি) । আর ‘হাসিব’ অর্থ কঙ্করবর্ষী ঝঞরা, প্রস্তরবর্ষণকারী ঝড়, যেমনটি হয়েছিলো নবী লুতের সম্প্রদায়ের উপর ৷ ‘জানতে পারবে কীরূপ ছিলো আমার সতর্কবাণী’ অর্থ নবী লুতের অবাধ্য শুরু হলে তোমরা নিশ্চয় বুঝতে পারবে, আমার শাস্তি কতো কঠিন! কিন্তু তখন তোমাদের এমতো বোধোদয় কোনো কাজেই আসবে না। এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে _ ‘এদের পূর্ববর্তীগণও অস্বীকার করেছিলো; ফলে কীরূপ হয়েছিলো আমার শাস্তি’ ৷ বাক্যটি একটি প্রচ্ছন্ন শপথের জবাব । ‘নাকীর’ অর্থ অস্বীকার করা, কোনোকিছুকে নিকৃষ্ট ধারণা করা। এভাবে বক্তব্যটি দাড়ায় এ সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের পূর্বসূরীরাও ছিলো এদের মতোই দুর্বৃত্ত, ফলে তারা শান্তিগ্রস্ত হয়েছিলো। এদের পরিণতিও হতে পারে সেরকম । তখন তারা বুঝতে পারবে আমার শাস্তির ভয়াবহতা সম্পর্কে । বক্তব্যটিতে যুগপৎ বিধৃত হয়েছে রসুল স. এর জন্য সান্ধুনার বাণী এবং তার বিরুচ্দ্ধবাদীদের প্রতি হুমকি । আর এখানকার ‘কীরূপ হয়েছিলো আমার শাস্তি’ কথাটি হতে পারে তাফসীরে মাযহারী/৩২

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।