Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীপৃষ্ঠ। আর ‘সুগম করে দিয়েছেন’ অর্থ পৃথিবীপৃষ্ঠকে করে দিয়েছেন চলাচলের উপযোগী ৷ “মানাকিবিহা’ অর্থ পৃষ্ঠদেশ। ‘মানাকিব’ বলা হয় মানুষের গ্রীবাদেশকেও । আবার কেউ কেউ বলেছেন “মানাকিব’ অর্থ শৈলশ্রেণী । ‘জালুল’ অর্থ সুগম, সহজ। অর্থাৎ আল্লাহ্‌ পথচারীদের জন্য পৃথিবীকে করেছেন সহজগম্য, এমন করেননি, যাতে যাতায়াত হতে পারে রুদ্ধ । অনুগত উগ্বরীকে তাই বলা হয় ‘আন নাক্বাতুজ জালুলু' ৷ এভাবে এখানে এ কথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, একান্ত অনুগত উস্ত্রী অপেক্ষাও এই ধরিত্রীপৃষ্ট অধিক সহনশীল । তাইতো পৃথিবীবাসীরা এখানে পদচারণা করতে পারে নির্বিয্ে। এরপর বলা হয়েছে _ ‘এবং তার প্রদত্ত জীবনোপকরণ থেকে আহার্য গ্রহণ করো’ । একথার অর্থ এই ধরাপৃষ্ঠে বিচরণ করেই তোমরা আল্লাহ্র দেওয়া রিজিক অনুসন্ধান করো এবং জীবনধারণ করো সেই রিজিকের দ্বারা । এরপর বলা হয়েছে _ ‘পুনরুখান তো তারই নিকট’ । একথার অর্থ_ পুনরুখান দিবসে তো তোমাদেরকে তার নিকটেই জবাবদিহি করতে হবে। তখন অবশ্যই তোমাদেরকে এমতো প্রশ্নের সম্মুখীন হতে হবে যে, তোমরা তীর অনুগ্রহসস্তার পেয়ে ও ভোগ করে অনুগ্রহদাতার প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশ করেছিলে কিনা । পরের আয়াতে (১৬) বলা হয়েছে _ ‘তোমরা কি এটা থেকে নিৰ্ভয় হয়েছো যে, যিনি আকাশে রয়েছেন, তিনি তোমাদেরকেসহ ভূমিকে ধ্সিয়ে দিবেন, অনন্তর তা আকস্মিকভাবে থর থর করে কাঁপতে থাকবে’ । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে__ হে স্বেচ্ছাচারীরা! তোমাদের মনে কি আকাশবাসী আল্লাহ্‌ সম্পর্কে এতটুকুও ভয় নেই, যিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমাদেরকে ভূমিধস, অথবা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতি রজনীর তৃতীয় যামে আল্লাহ্‌পাক অবতরণ করেন পৃথিবীর নিকটতম আকাশে। আহ্বান জানান __ কে আছো যাচনাকারী যাচনা কর । তোমাদের আবেদন পূর্ণ করা হবে। কে আছে ক্ষমাপ্রার্থী! ক্ষমাপ্রার্থনা করো। তোমাদের পাপসমূহ ক্ষমা করা হবে। বোখারী, মুসলিম মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ্‌ তখন প্রসারিত করে দেন তীর বাহুদ্ধয় । বলেন, হে প্রার্থনাকারীরা! প্রার্থী হও ওই সত্তার সমীপে, যিনি বিত্তহীন নন, নন কারো অধিকার ক্ষুণবকারী । যাচনা করো । আমি তোমাদের প্রয়োজন পূর্ণ করবো । এভাবে তিনি তার এমতো দয়ার্দ আহ্বান ঘোষণা করতে থাকেন প্রত্যুষ পর্যন্ত । এই হাদিসের আলোকে একথাই প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াত ‘দুর্জয়’ (মুতাশাবিহাত) শ্ৰেণীর । কারণ আল্লাহ্‌ আকার-নিরাকার সম্ভুত সত্তা নন, নন স্থান, অথবা কালসম্পৃক্ত। কেননা তিনি আনুরূপ্যবিহীন (বেমেছাল)। সুতরাং আকাশস্থিত হওয়া তার জন্য শোভন ও সমীচীন যেমন নয়, তেমনি নয় সম্ভবপর । তাফসীরে মাযহারী/৩১

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।