Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে, এরকম বলারও অবকাশ রয়েছে এখানে । এমতাবস্থায় বক্তব্যটি দাড়ায় হায়! আমরা যদি তখন তাদের কথা শুনতাম এবং বিবেক-বুদ্ধি খাটিয়ে তা বুঝতে চেষ্টা করতাম, তবে নিশ্চয় আজ আমরা হতাম না এই মহাদুর্গতির শিকার । এরপরের আয়াতে (১১) বলা হয়েছে _ ‘তারা তাদের অপরাধ স্বীকার করবে, স জাহান্নামীদের জন্য” । একথার অর্থ এভাবে তারা তখন তাদের কৃত অপরাধের স্বীকৃতি প্রদান করবে। কিন্তু সে স্বীকৃতি তাদের কোনোই কাজে আসবে না। কেননা তাদের ওই জাহান্নামবাস হবে চিরকালীন। এখানে ‘জামবুন’ (অপরাধ) অর্থ সত্যপ্রত্যাখ্যান ৷ শব্দটি ধাতুমূল বলেই এখানে এটি ব্যবহৃত হয়েছে একবচনরূপে । আর এখানকার ‘সুহৃক্বান’ (ধ্বংস) শব্দটিও ধাতুমূল এবং কর্মপদ । এখানে এর ক্রিয়াপদ রয়েছে উহ্য । ওই উহ্যতাসহ কথাটি দাড়ায় আল্লাহ্‌ তাদেরকে করেছেন তার অনুকম্পাচ্যুত, তাই তারা হয়ে গিয়েছে চিরক্ষতিগ্রস্ত ৷ বক্তব্যকে সংকুচিত করে বিশেষ একটি অর্থকে সুদৃঢ় করার উদ্দেশ্যেই এখানে কথাটি বলা হয়েছে এরকম করে। এভাবে এখানকার ‘ধ্বংস জাহার্নামীদের জন্য’ কথাটি হয়েছে একটি অভিসম্পাত, অসংলগ্নৌোচ্চারণ । এরপরের আয়াতে (১২) বলা হয়েছে__ “যারা দৃষ্টির অগোচরে তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার’। এখানে ‘গইব’ অর্থ অদৃশ্য, অনাগত, দৃষ্টির অগোচর। এভাবে বক্তব্যটি দাড়ায় যারা অনাগত শাস্তির ভয় করে, তাদের জন্যই অপেক্ষা করছে ক্ষমা ও মহাপুরস্কার । অথবা পরকালের নিশ্চিত শাস্তির সম্মুখীন না হওয়া সত্ত্বেও যারা তার ভয় হৃদয়ে লালন করে, মার্জনা ও মহাপ্রতিদান রয়েছে তাদের জন্যই । কিংবা যারা নীরবে-নিভূতেও আল্লাহ্‌কে ভয় করে চলে, তাদের জন্যই অপেক্ষমান মার্জনা ও মহাপুরস্কার। আবার ‘গইব’ বলে এখানে বুঝানো হয়ে থাকতে পারে দেহের কোনো গোপন অংশকেও। যেমন _ অন্তঃকরণ । এভাবে কথাটি দাড়ায় হৃদয়ে যারা পোষণ করে আল্লাহৃভীতি__ ক্ষমা, মহাপুরস্কার নির্ধারিত রয়েছে তাদেরই জন্য । উল্লেখ্য, এতোক্ষণ ধরে অবিশ্বাসীদের শাত্তি সম্পর্কে আলোচনা চলছিলো, তারপর এই আয়াতে ঘটলো প্রসঙ্গান্তর। অবিশ্বাসীদের পরিবর্তে এখানে বলা হলো বিশ্বাসী ও আল্লাহৃভীরুদের কথা । এভাবে বিশ্বাসীগণকে এই শুভসমাচারটি দিয়ে দেওয়া হলো যে, আল্লাহ-ভীতিই সকল সফলতার ভিত্তি । রসুল স. বলেছেন, আল্লাহৃভীতি হচ্ছে জ্ঞানের শিখর । হজরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি । হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. সম্পর্কে সত্যপ্রত্যাখ্যানকারীরা অশোভন আলাপ-আলোচনা করতো । আবার একে অপরকে সাবধান করতো এরকম বলে যে, উচচস্বরে কিছু বোলো না । না হলে আল্লাহ্‌ আবার আমাদের কথা শুনে ফেলবে এবং সে কথা জানিয়ে দিবে মোহাম্মদকে । হজরত জিবরাইল তাদের এমতো শলাপরামর্শ সম্পর্কে রসুল স.কে অবহিত করলেন। তখন অবতীর্ণ হলো পরবর্তী আয়াতদ্বয় । তাফসীরে মাযহারী/২৯

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।