এরপরের আয়াতে (৯) বলা হয়েছে _ ‘তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিলো’'। এখানে ‘কল’ অর্থ তারা বললো। কথাটি অতীতকালবোধক হলেও এখানে তা হবে ভবিষ্যতকালজ্ঞাপক ৷ অর্থাৎ তারা তখন বলবে ‘বালা’ । আর ‘বালা’ অর্থ হ্যা । কথাটি আবেগআরোপক । এভাবে বক্তব্যটি দাড়ায় অবশ্যই আমাদের প্রতি যথাসময়ে প্রেরিত হয়েছিলেন আল্লাহ্র বার্তাবাহকগণ । এরপর বলা হয়েছে _ ‘আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ্ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছো’। একথার অর্থ কিন্তু আমরা তাদের কথার কোনো মূল্যই দেইনি। উল্টো বরং তাদেরকে বলেছিলাম, তোমরা অসত্যভাষী । তোমরা কস্মিনকালেও প্রত্যাদেশপ্রাপ্ত নও । আল্লাহ্ তোমাদের মতো মানুষের উপরে প্রত্যাদেশ অবতীর্ণ করতে পারেই না। সুতরাং তোমরা মহাবিভ্রান্ত ব্যক্তি বৈ অন্য কিছুই নও । এরকমও হতে পারে যে, এরকম কথা তাদেরকে তখন বলবে জাহান্নামের প্রহরীরা ৷ অর্থাৎ তারা বলবে, তোমরা তো তখন ওই সকল মহাপুরু্ষকে অমান্য করেছিলে। তাদেরকে সাব্যস্ত করেছিলে ‘মহাবিভ্রান্ত’ বলে। আর এখানকার “নাজীর’ অর্থ সতর্ককারী, নবী । শব্দটি একবচন হলেও এখানে এটি ব্যবহৃত হয়েছে বহুবচনার্থে। অর্থাৎ এখানে “নাজীর’ অর্থ নবী-রসুলগণ। কেননা শেষে বলা হয়েছে ‘তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছো’। অথবা বলা যেতে পারে, সম্বোধনের বেলায় এখানে উত্তম পুরুষের স্থলে প্রাধান্য দেওয়া হয়েছে মধ্যম পুরুষকে ৷ কিংবা বলা যায়, একজন নবীকে অমান্য করার অর্থ সকল নবীকে অস্বীকার করা । অর্থাৎ তারা তখন বলবে, আমরা আমাদের প্রতি প্রেরিত নবীকে লক্ষ্য করে বলেছিলাম, তুমি এবং তোমার মতো নবুয়তের দাবিদারেরা মহাবিভ্রান্তির শিকার । এরপরের আয়াতে (১০) বলা হয়েছে _ ‘এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম, অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না’ । একথার অর্থ _ তারা তখন আরো বলবে, হায়! যদি আমরা তখন ওই সকল প্রেরিত পুরু্ষগণের উপদেশ হৃদয়ের কান দিয়ে শুনতাম, অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে তাদের আহ্বান ও প্রমাণপঞ্জীর মর্মোদ্ধার করতে চেষ্টা এখানকার এই মহাদুর্ভোগ থেকে পেতে পারতাম পরিত্রাণ । এখানে ‘না'ক্বু’ শব্দটির পূর্বে ননাসমাউ’ (শুনতাম) উল্লেখ করার তাৎপর্য হচ্ছে _ বুদ্ধিগত প্রমাণ অপেক্ষা শ্রুত প্রমাণ অধিক পালনীয় । অর্থাৎ শুধু যুক্তি-বুদ্ধি ইমানের ভিত্তি নয় । আর “বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম’ বলে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, পরিশুদ্ধ বুদ্ধি-বিবেক স্বকপোলকল্পনা থেকে মুক্ত এবং তা প্রত্যাদেশের সম্পূর্ণ অনুকূল । আর এখানকার ‘আও’ (অথবা) যে ‘ওয়াও’ (এবং) অর্থে ব্যবহৃত তাফসীরে মাযহারী/২৮
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।