Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। আর এই আয়াতে বলা হলো, জাহান্নামে শান্তি দেওয়া হবে সত্যপ্রত্যাখ্যানকারীকেও । এতে করে বুঝা যায়, শয়তানও সত্যপ্রত্যাখ্যানকারী এবং সত্যপ্রত্যাখ্যানকারীরাও শয়তানের সমতুল । অর্থাৎ তারা যেনো একে অপরের জ্ঞাতি ভ্রাতা । এরপরের আয়াতে (৭) বলা হয়েছে_ ‘যখন তারা তন্ুধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে, আর তা হবে উদ্বেলিত’ । এখানকার শাহীক্‌ৃ’ এর শাব্দিক অর্থ__ গর্দভের চীৎকার ৷ মর্মার্থ _ বিকট-বীভৎস শব্দ । এভাবে বক্তব্যটি দাড়ায় তারা জাহান্নামে প্রবিষ্ট হওয়ার সময় শুনতে পাবে সেখানকার লেলিহান অগ্নুকুণ্ডলীর বিকট-বীভৎস শব্দ । অথবা চীৎকার শুনতে পাবে পূর্বে প্রবিষ্ট জাহান্নামীদের । কিংবা নিজেরাই তখন তারা ভয়ে আতংকে বীভৎস আওয়াজ করতে থাকবে গাধার বিকট আওয়াজের মতো । ‘ওয়া হিয়া তাফুর’ অর্থ আর তা হবে উদ্বেলিত । অর্থাৎ জাহান্নাম তখন ফুটতে থাকবে অতিউত্তপ্ত ডেকচির ফুটন্ত পানির মতো । অর্থাৎ অগ্নিকুণ্ডলী থেকে তখন উত্ধিত হবে সুতীব্র দহনের গর্জন । মুজাহিদ সূত্রে হান্নাদ বলেছেন, স্বল্প পানির জলাধারে জোয়ার এলে পানি যেমন উচ্ছ্বসিত হয়ে ফুলে-ফেপে কেবল উপরের দিকে উত্বিত হতে থাকে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপকালে জাহান্নামের অবস্থাও হবে তেমনি। ফুলে ফেঁপে তখন টগবগ করতে থাকবে জাহান্নাম । কথাটি রূপকার্থক । এরপরের আয়াতে (৮) বলা হয়েছে _ ‘রোষে জাহান্নাম যেনো ফেটে পড়বে’ । এখানকার ‘রোষ’ কথাটি সম্পর্কযুক্ত ‘ফেটে পড়বে’ এর সঙ্গে । এভাবে পুরো বাক্যটি হবে আগের আয়াতের ‘উদ্বেলিত হবে’ ক্রিয়ার কর্তা । অর্থাৎ জাহান্নামের অবস্থাপ্রকাশক । আগের আয়াতের ‘আর তা হবে উদ্বেলিত’ বাক্যটি ‘লাহা’ (তা) অর্থাৎ জাহান্নামের অবস্থাপ্রকাশক। আর এখানকার ‘গইজ’ অর্থ আল্লাহ্র রোষ, ক্রোধ, কোপ । অথবা রোষ শাস্তি প্রদানকারী ফেরেশতাদের ৷ কিংবা ক্রোধ জাহান্নামের লেলিহান অগ্নিশিখার। শেষোক্ত ব্যাখ্যাটি রূপকার্থক। কেননা অগিু জড় পদার্থ, ক্রোধ-আনন্দ ইত্যাদি অনুভূতিশূন্য। তবে জড়পদার্থকে যদি অনুভূতিসম্পন্ন বলে গণ্য করা হয়, তবে শেষোক্ত ব্যাখ্যাটি প্রকৃতার্থকই হবে। এরপর বলা হয়েছে _ ‘যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, আসেনি’? এখানে 'রক্ষী’ অর্থ জাহান্নামের প্রহরী । তারাই জাহান্নামগমনের সময় জাহান্নামীদেরকে ভসনা করে বলবে, কীহে! তোমাদের প্রতি কি কোনো রসুল প্রেরণ করা হয়নি? বাক্যটি একটি পৃথক বাক্য । আর একটি উহ্য প্রশ্নের জবাব । প্রশ্নটি হচ্ছে _ কী অবস্থা হবে তখন, যখন জাহার্নামীদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামে? আর এখানকার ‘কুল্লামা’ (যখন) কথাটি সম্পর্কযুক্ত ‘সাআ'লাহুম’ (জিজ্ঞেস করবে) এর সঙ্গে । আর আলোচ্য প্রশ্নটি (তোমাদের নিকট কি কোনো সতৰ্ককারী আসেনি) স্বীকৃতিমূলক । তাফসীরে মাযহারী/২৭

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।