Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হাল তারা মিন ফুত্নুর’ অর্থ কোনো ক্রটি দেখতে পাও কি? প্রশ্নটি ইতিবাচক । আর এখানকার “ফুত্বর’ (ক্রটি) শব্দটি এসেছে, ‘ফাত্বরাহু’ (ছিড়ে ফেঁড়ে দিয়েছে) থেকে । আর ‘মিন’ অব্যয়টি এখানে অতিরিক্ত, অথবা আংশিক অর্থপ্রকাশক । পরের আয়াতে (8) বলা হয়েছে _ ‘অতঃপর তুমি বার বার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে’। এখানে 'বাসারা কার্রাতাইন’ অর্থ বার বার দৃষ্টি ফিরাও। ‘কার্রাতাইন’ শব্দটি দ্বিবচন এবং আধিক্যজ্ঞাপক । অর্থাৎ শব্দটি দ্বিবচন হলেও এখানে এটি বহুবচনবোধক ৷ যেমন ‘লাব্বাইকা’ কথাটি দ্বিবচনবোধক হওয়া সত্ত্বেও এর মাধ্যমে কেবল দু’বার উপস্থিতির উদ্দেশ্যে বলা হয় না, বলা হয় বহুবার উপস্থিতির উদ্দেশ্যে । ‘ইয়ানব্বালিবু ইলাইকাল বাসারু খশিয়াওঁ ওয়াহুয়া হাসীর’ অর্থ সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। এখানকার ‘ইয়ানক্বালিব’ (ফিরে আসবে) কথাটি ‘ইরজ্বিউ’ (ফিরাও) অনুজ্ঞার জবাব । ‘খশিয়ান’ অর্থ ব্যর্থ হয়ে । ‘খশিউন’ অর্থ ক্লান্ত, নিষ্ফল, লাঞ্চিত । আর ‘ওয়া হুয়া হাসীর’ বাক্যটি এখানে ‘ফিরে আসবে’ ক্রিয়ার কর্তা । অর্থাৎ ‘বাসারু’ (দৃষ্টিপাত) যাদের প্রথম অবস্থার প্রকাশ “ব্যর্থ হয়ে’ এবং দ্বিতীয় অবস্থার প্রকাশ ‘ক্লান্ত হয়ে’ । বাগবী লিখেছেন, কা’ব বলেছেন, পৃথিবীর নিকটতম আকাশ ছিলো উর্মি-বিক্ষুদ্ধ, যাকে করা হয়েছে শাস্ত। দ্বিতীয় আকাশ শুভ্র জমরুদ প্রস্তরনির্মিত, তৃতীয় আকাশ উষর । চতুর্থ আকাশ হচ্ছে পিতলের, পঞ্চম আকাশ রুপার, ষষ্ঠ আকাশ সোনার, আর সপ্ত আকাশ আল্লাহূপাকের পরম সত্তার অন্তরাল বা সপ্তপ্রান্তরবিশিষ্ট সীমানা । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে _ ‘আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা’ । এখানে ‘প্রদীপমালা দ্বারা’ অর্থ নক্ষত্ররাজি দ্বারা । অর্থাৎ নক্ষত্ৰপুঞ্জ যেনো অগণিত অসংখ্য প্রদীপ, যেগুলোর দ্বারা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পৃথিবীর নিকটতম আকাশকে ৷ এ সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা যে কথাই বলুন না কেনো, তাদের কথা যদি কোরআনানুকুল না হয়, তবে তা হবে পরিত্যাজ্য । এরপর বলা হয়েছে _ ‘এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাত্তি’। একথার অর্থ শয়তান যখন আকাশের কাছাকাছি গিয়ে চুপিসারে ফেরেশতাদের কথাবার্তা শুনতে চেষ্টা করে, তখন আমি নক্ষত্র থেকে প্রস্তুত করি অগিপ্রস্তর এবং তা সেই শয়তানের প্রতি নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেই । অর্থাৎ সম্পূর্ণ নক্ষত্র উৎপাটন করে নয়, অগ্নিপ্রস্তররূপে নিক্ষেপ করা হয় নক্ষত্রের কিছু অংশকে । আর এখানকার ‘তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি’ অর্থ আমি তাদের জন্য পরকালেও প্রস্তুত করে রেখেছি দোজখের অগ্নিশাস্তি এরপরের আয়াতে (৬) বলা হয়েছে ‘যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতো মন্দ প্রত্যাবর্তন স্থল’ । আগের আয়াতে বলা হয়েছে, শয়তানের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রাখা তাফসীরে মাযহারী/২৬

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।