Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

সর্বক্ষেত্রেই বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। অথবা বলা যায়, শব্দটি একটি অনুক্ত ক্রিয়ার কর্মপদের বিশেষণ ৷ কিংবা অবস্থাপ্রকাশক । উল্লেখ্য, সপ্তাকাশের সবিস্তার বিবরণ সন্নিবেশিত হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে ৷ প্রয়োজনবোধে সেখানে বিষয়টি দেখে নেওয়া যেতে পারে। এরপর বলা হয়েছে ‘মা তারা ফী খল্ক্বিরি রহমানি মিন তাফাউত’ (দয়াময় আল্লাহ্‌র সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না) । এখানে “মা তারা’ (তুমি দেখতে পাবে না) বলে সম্বোধন করা হয়েছে কেবল রসুল স.কে। অথবা সম্বোধনটি এখানে সার্বজনীন । ‘মা’ অব্যয়টি এখানে হতে পারে না-সূচক । অথবা কথাটি একটি অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন । আবার প্রশ্ববোধকতার ক্ষেত্রে ‘তারা’ এখানে হতে পারে ক্রিয়াবোধক কর্মপদও। এখানকার ‘দয়াময় আল্লাহ্‌র সৃষ্টি’ অর্থ কেবল আকাশ, অন্যান্য সৃষ্টি নয়। কেননা কথাটি এখানে সীমিতার্থক । আর এখানে সৃজনের সম্পর্ক আল্লাহ্‌র সঙ্গে করা হয়েছে সম্মানার্থে। অর্থাৎ সপ্ত আকাশের সৃজয়িতা কেবলই আল্লাহ্‌, যিনি দয়াময় । আর ‘তাফাউত’ অর্থ যদি হয় নিখুঁত অথবা অ-মিলিত, তবে এখানকার সম্বন্কপদটি হবে জাতিবাচক এবং এমতাবস্থায় এখানকার সৃষ্টি করেছেন’ কথাটি প্রযুক্ত হবে সমগ্র সৃষ্টির সঙ্গে । এভাবে বক্তব্যটি দাড়াবে _ তার কোনো সৃষ্টিই ক্রটিযুক্ত নয়। অর্থাৎ তার প্রতিটি সৃষ্টির প্রকাশ ঘটানো হয়েছে যথাযথ পরিমাপ ও পরিমাণানুসারে এবং যে ব্যবস্থাপনানুসারে সেগুলো পরিচালিত হয়, তার চেয়ে উত্তম ব্যবস্থাপনা আর কিছু হতেই পারেনা। এখানকার ‘মিন তাফাউত’ এর ‘মিন’ (হতে) অব্যয়টি অতিরিক্তরূপে সংযোজিত । অথবা ‘মিন’ এখানে আংশিক অর্থপ্রকাশক। অর্থাৎ তার সৃষ্টিতে সামান্যতম ক্ৰটিও নেই । তবে এমতাবস্থায় ‘মা’ অব্যয়টির অর্থ হবে না-বাচক। আর এখানকার ‘মা’ অব্যয়টি প্রশ্বোধক হলে ‘মিন’ হবে বৰ্ণনামূলক । এমতাবস্থায় পুরো বাক্যটি হবে সপ্তাকাশের অবস্থাপ্রকাশক অথবা “সৃষ্টি করেছেন’ ক্রিয়ার কর্তা, কিংবা কর্মপদের অবস্থাপ্রকাশক । লক্ষণীয়, এখানে ‘তার সৃষ্টিতে’ না বলে বলা হয়েছে '‘দয়াময়ের সৃষ্টিতে’ ৷ সুতরাং বক্তব্যটি দাড়ায় সপ্তস্তরবিশিষ্ট আকাশের নির্মাণনৈপুণ্য দোষক্রটিশূন্য, কেননা এমন সৃজনকর্ম এমন এক সত্তার, যিনি স্বয়ং যাবতীয় দোষক্রুটিবিমুক্ত ৷ উপরন্তু তিনি দয়াময়ও। অথবা কথাটির পূর্বে উহ্য রয়েছে এই প্রশ্নটি ‘তার সৃজনকর্ম কীরূপ’? এমতাবস্থায় বাক্যটি হবে পূর্বোক্ত বাক্য থেকে পৃথক এবং হবে একটি উত্য প্রশ্নের উত্তর । অর্থাৎ আল্লাহ্‌র সৃষ্টি মানুষ যেমন নিখুঁত, তেমনি নিখুঁত সপ্তস্তরবিশিষ্ট আকাশ । এরপর বলা হয়েছে _ ‘তুমি আবার তাকিয়ে দ্যাখো, কোনো ক্রটি দেখতে পাও কি’? এখানে ‘তুমি আবার তাকিয়ে দ্যাখো’ বাক্যটি একটি প্রচ্ছন্ন শর্তের পরিণতি অর্থাৎ যদি তোমরা মনে করো আকাশে কোনো খুঁত খুঁজে পাবে, তবে আকাশের প্রতি দৃষ্টিপাত করো বার বার, যতোবার খুশী । তাফসীরে মাযহারী/২৫

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।