Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে _ ‘তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম’। একথার অর্থ হে মানুষ! আল্লাহ্‌ জন্য-মৃত্যুসম্বলিত এই পৃথিবীর জীবন দিয়ে এবং তৎ্সঙ্গে শরিয়তের বিধি-নিষেধ আরোপ করে তোমাদের বিষয়ে এই পরীক্ষাটি সম্পন্ন করতে চান যে, তোমরা এখানে উত্তম কর্মসমূহ সম্পাদন করো কিনা উল্লেখ্য, কথাটির উদ্দেশ্য আবার এরকম নয় যে, মানুষের এই পরীক্ষার ফলাফল কী হবে, তা আল্লাহ্‌ পূর্বাহ্নে জানেন না। এমতো ধারণা অসম্ভব । কেননা তিনি সর্বজ্ঞ । বরং এরকম পরীক্ষা তিনি সম্পন্ন করতে চান তীর বান্দাদের সম্মুখে তাদের উত্তীর্ণতা ও অনুত্তীর্ণতা প্রকাশের জন্য । যেনো তারা সুস্পষ্টভাবে একথা বুঝতে পারে যে, তাদেরকে পুরস্কৃত অথবা তিরস্কৃত করা হচ্ছে তাদেরই কৃতকর্মানুসারে। আর এখানকার ‘কে তোমাদের মধ্যে কর্মে উত্তম’ কথাটি বাক্যের দ্বিতীয় কর্মপদ । হজরত ইবনে ওমর থেকে সর্বোন্নত সূত্রে বাগবী লিখেছেন, এখানকার ‘কে কর্মে উত্তম’ অর্থ কে অধিক জ্ঞানী, কে-ই বা নিষিদ্ধ বিষয়াবলী থেকে মুক্ত এবং কে আল্লাহ্র আনুগত্যে একনিষ্ঠ । সুতরাং একথা বলতে আর কোনো বাধা থাকে না যে, এখানে কর্ম" অর্থ শুভবোধ, সংযম ও আনুগত্য । আর এখানকার ‘পরীক্ষা করবার জন্য’ কথাটি সম্পর্কযুক্ত হবে ‘যিনি সৃষ্টি করেছেন’ বাক্যাংশটির সঙ্গে । এমতাবস্থায় জীবন ও মৃত্যু-সৃষ্টির তাৎপর্য হবে একথা প্রকাশ করা যে_ কে অনুগত এবং কে অনুগত নয়। আর আল্লাহ্র আদেশ-নিষেধ প্রতিপালনের স্থান হচ্ছে এই পৃথিবী । আর ‘মৃত্যু’ এমতোক্ষেত্রে সতর্ককারী, কর্তব্যবোধের স্মারক, সংকেত, অথবা সদুপদেশ। আর এমতো সদুপদেশকে মান্য করে চলে কেবল তারা, যারা বিচক্ষণ ও দূরদর্শী । তাদের কাছে এমতো দায়িত্বপালন হচ্ছে মহাসুযোগ । কেননা সামান্য এ জীবনের যৎসামান্য সৎকর্মসমূহের বিনিময়েই লাভ হতে পারে কাংখিত জান্নাত এবং আল্লাহ্র দীদার । হজরত আম্মার ইবনে ইয়াসার থেকে সর্বোন্নত সূত্রে বর্ণিত হয়েছে, মৃত্যু একটি চূড়ান্ত হিতোপদেশ। আর ইমান হচ্ছে অমূল্য বৈভব । তিবরানী । রবী ইবনে আনাস থেকে প্রায়োন্নত সূত্রে ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বৰ্ণনা করেছেন, পৃথিবী-গ্রীতির প্রতি বিরাগ এবং পরবর্তী পৃথিবীর প্রতি অনুরাগ সৃষ্টির জন্য উপদেশস্বরূপ মৃত্যুভীতিই যথেষ্ট । হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. আজ্ঞা করেছেন, সাতটি বিষয় আগমনের পূর্বেই তোমরা তোমাদের পুণ্য কর্মসমূহ সম্পন্ন করো ১. এমন দারিদ্র, যা আল্লাহ্‌র বিধানকে বিস্মৃত করে দেয় ২. এমন এঁশ্বর্য, যা করে তোলে আল্লাহদ্রোহী ৩. এমন ব্যাধি, যার নিরাময় নেই ৪. এমন বার্ধক্য, যা লুপ্ত করে দেয় জ্ঞান ৫. মৃত্যু ৬. দাজ্জালের আবির্ভাব এবং ৭. মহাপ্রলয় । তিরমিজি ও হাকেমের বর্ণনায় এসেছে, সৎকর্মসমূহ সমাধা করো ছয়টি বিষয় প্রকাশ পাওয়ার পূর্বে ১. পশ্চিম দিগন্তের সূর্যোদয় ২. ধুমপুঞ্জ ৩. দাব্বাতুল আরদ্ব 8. দাজ্জাল ৫. মৃত্যু ৬. মহাপ্রলয় । তাফসীরে মাযহারী/২২

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।