স্বর্গবাসীরা হবে মহাআনন্দিত এবং মর্মাহত হবে নরকবাসীরা। হজরত ইবনে সাঈদ থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে মৃত্যুকে মেষের আকারে দাড় করানো হবে বেহেশত ও দোজখের মাঝখানে ৷ তারপর আল্লাহ্র নির্দেশে চিরতরে মৃত্যু ঘটানো হবে তার । হাকেম ও ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত এবং কেবল হাকেম কর্তৃক ‘বিশুদ্ধ’ আখ্যায়িত এক হাদিসে এসেছে, হজরত আবু হোরায়রা উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, মৃত্যুকে তখন হাজির করা হবে ডোরাকাটা মেষের আকারে তারপর তার ঘটানো হবে চিরমৃত্যু । পরবর্তী যুগের আলেমগণের সিদ্ধান্ত হচ্ছে, বর্ণিত হাদিসসমূহ মুতাশাবিহাত (রহস্যাচ্ছন্ন) শ্রেণীর । সুতরাং আমাদের উচিত কেবল ওগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এবং ওগুলোর মর্মার্থ আল্লাহ্র প্রতি ন্যস্ত করা । অর্থাৎ এরকম বলা যে, এ সকল বিবরণের প্রকৃত তত্ত্ব কেবল আল্লাহ্ই উত্তমরূপে অবগত । আল্লামা সুয়্যৃুতী হাকেম ও তিরমিজি থেকে এরকম সিদ্ধান্তের কথাই উল্লেখ করেছেন। এ সম্পর্কে সুফী-দরবেশগণের অভিমত আবার স্বতন্ত্র । কেননা তাদের সামনে উদ্ভাসিত হয় উপমা-জগতের (আলমে মেছালের) দৃশ্য, যেখানে সতত বিদ্যমান রয়েছে প্রকাশ্য জগতের সকলকিছুর সূক্ম আকার । আল্লাহৃপাকের একটি প্রতিবিষ্ববিশিষ্ট অবস্থিতিও রয়েছে সেখানে, যা আনুরূপ্যবিহীন, সৌসাদৃশ্যহীন। সুফী-দরবেশগণ সে সকল দৃশ্য অবলোকন করতে পারেন বলেই তারা বিষয়টি ব্যাখ্যা করেন অন্যভাবে, উদাহরণ জগতের দর্শনের প্রেক্ষিতে । এক হাদিসে ওই জগতের দর্শনের কথা উল্লেখ করা হয়েছে এভাবে __ রসুল স. বলেছেন, আমি আমার সম্মানিত প্রথম পিতাকে দেখেছি শ্যশ্ু-গুক্ষবিহীন সৌম্যকান্তি যুবকের আকৃতিতে ৷ তার চরণযুগলে শোভা পাচ্ছিলো স্বর্ণের পাদুকা । এই হাদিসও মুতাশাবিহাত শ্রেণীর । আর অসংখ্য সুফি-আউলিয়া দ্বারা ওই উদাহরণ জগতের দৰ্শনাভিজ্ঞতার কথা সুবিদিত ৷ সুতরাং বলা যেতে পারে যে, আল্লাহপাক তখন ওই উদাহরণ জগতস্থিত মৃত্যুর আকারকে বেহেশত ও দোজখের মাঝখানে উপস্থিত করে তাকেই জবাই করার নির্দেশ দিবেন এবং বেহেশত ও দোজখবাসীকে জানিয়ে দিবেন যে, তাদের বাসস্থান চিরকালীন। ফলে বেহেশতবাসীরা হবে চিরনিশ্চিন্ত । আর দোজখবাসীরা হবে চিরনিরাশ । উদাহরণ জগতের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে আরো অনেক হাদিসে। এবং তার ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টবস্ত । তাই সেগুলোর প্রতিটির রয়েছে এক একটি নির্দিষ্ট আকার, যদিও তা খালি চোখে দেখা যায় না। কিন্তু সেগুলোর কোনোটাই আল্লাহ্র দৃষ্টির অগোচর নয় । তত্বজ্ঞগণ বলেন, কর্মসমূহের আকার ও সেগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়ার আকৃতি দর্শন আউলিয়াগণের একটি বহুল আলোচিত বৈশিষ্ট্য কেননা তীরা অন্তর্দৃষ্টিসম্পন্ন। এর প্রমাণ রয়েছে অনেক হাদিসে বলা বাহুল্য, তাদের এমতো দর্শন উদাহরণ জগতের সঙ্গে সম্পৃক্ত ৷ তাফসীরে মাযহারী/২১
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।